অহমবোধের গাছতলায়
০৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৬
সন্ধ্যা।
চলছে আমাদের কলহ
পশ্চিমে
আগুন রং
মুনিয়া বিস্মিত,
মুখবন্ধ।
আমাদের চোখ
অহেতুক
বাগ্মীতায় অন্ধ।
নিরবে বিশ্বপাষাণে
সায়াহ্নে
অগ্নিপ্রেম লাবন্য।
আমাদের জঙ্গলশিবিরে
বৃক্ষের
দরদাম আলোচ্য।
'পাখিরাই চিরকালীন উদ্বাস্তু'
বললে
সকলে একমত
হেসে
মুনিয়াটা গান ধরে
অতঃপর
আমরা বিষন্ন
নিরব।
ইন্দ্রিয় যেতে চায় ইস্টিশানে
১০ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
দু বাহু বেঁধেছিল
আলিঙ্গনে
সন্ধ্যায়, গোপনে।
রাত্রি মধ্যগগনে
জেগে আছি
একাকী, স্বপ্নভঙ্গে।
অকস্মাৎ বৃষ্টিতে
ভন্ডুল উৎসব
তবুও গগনে
গরজে মেঘ
আসে বৈশাখ।
প্রকৃতি আমারে ডাকে
অথবা এটাই প্রকৃত আচার
নির্বাসনে রহিতে হৃদয় নাচার
ইন্দ্রিয় যেতে চায় ইস্টিশানে
ত্রিকালসূত্রীতা
১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:২২
অতীত বিসুখ, বর্তমান বিমুখ, 'করি কি কোন অপেক্ষা ?'
- হে ভবিষ্যত, নিরুদ্দেশ
নিকটে পাহাড় নেই, পাথরও নেই তদাপি প্রতিধ্বনি
- বুকের অর্ন্তদেশ
স্তুপীকৃত নুড়ি প্রস্তর বহু দিন ধরে জমেছে থরে থরে
ভেতরে কাহারো বিলাপ
ঝর্ণার একটা ক্ষীণ ধারা অতীত হতে উঠে এসে
বেঁধেছে ত্রিকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

