আমার প্রিয় পোস্ট

প্রিয় কবির জন্য শুভেচ্ছা

স্বপ্ন বুটি, ক্ষমা করতে পারিনি (মাছরাঙ্গার ব্লগ থেকে সংগৃহিত)

১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৫২

শেয়ার করুন:                   Facebook

স্বপ্ন বুটি
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:২২

স্বপ্ন কি বন্ধ্যা রমনীর ডিম্বানু উৎপাদন
নিয়মিত মাসিকে অনুৎপাদনশীল ক্ষরণ ?

স্বপ্ন কি শিমুল তুলো, কেবল ওড়ে, কেবল ওড়ে

স্বপ্ন কি সুবাসিত হাসনাহেনা
রোদ দেখলে ফুরিয়ে যাওয়া ?

স্বপ্ন কি রাষ্ট্রপতির ভাষণ ?

স্বপ্ন কি ঝোল মাংস তরকারী ?
জনসেবার স্বাস্থ্যরক্ষায় অবিশ্বাস্য দরকারী

ক্ষমা করতে পারিনি
২০ শে মে, ২০০৮ সকাল ১১:৪৩

রাশি রাশি সোনালী ফুল ফুটেছে সংসদ এলাকায়
আমি তাই ক্ষমা করে দিলাম
পিচ ঢালা রাস্তায় ওদের গুছিয়ে দাঁড়ানো
ক্ষমা করতে পারিনি
সৌন্দর্যহীন পুলিশের অলস হাটাহাটি,
পুলিশ ভ্যান, কাঁটা তারের বেড়া।

আমি ক্ষমা করে দিলাম
এখানের লাল ইট পুকুর,
বৃষ্টির রৌদ্রকে ভুলে যাওয়া
আমি ক্ষমা করতে পারিনি
সোনালী গাছগুলোর তলে
আমার হাঁটা রুখে দেয়া।

 

 

  • ০ টি মন্তব্য
  • ৭৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৬১৩০