আমি, অদ্বিতীয়, কালো ওড়না (মাছরাঙ্গার ব্লগ থেকে)
২১ শে জুন, ২০০৮ সকাল ১০:০৬
আমি, অদ্বিতীয়
২১ শে জুন, ২০০৮ সকাল ৮:৩৮
ঋত্মিক
এনেছিল ভরে
সাধন,
গাজন।
বলেছিলাম -
প্রয়োজন নেই এসবের।
বল্কলে আস্তীর্ণ
চর্মে ইতিহাসের
রক্তলিপি,
তোমার বলিরেখার
মানচিত্র
পড়ে দিতে পারি।
নিসর্গ আর হিন্দুকুশের
শক্তি
কংকালসার
দেহে
-লভিয়াছ জ্ঞান, প্রজ্ঞা
ধ্যানমগ্নতায়।
আমি পেতেছি সংসার
কন্টকশয্যায়
নরকের জমি থেকে
খুটে আনি
মূল,
প্রস্তরে প্রস্তরে পর্যটন
চড়াই, উৎরাই
আগ্নেয় পর্বত পিছে ফেলি
সকল যাত্রায়।
আত্মজ্ঞানই সকল প্রজ্ঞার প্রতিনিধি,
আমার উত্তরীয় কাল
আমারই সাধন।
ঋত্মিক তার বর্ম আমাকে
সাধিছে
আমি আগুনে তলোয়ার নিয়ে
খেলিতেছি।
কালো ওড়না
২১ শে জুন, ২০০৮ দুপুর ২:৪৪
হাটু গেড়ে বসে থাকা
পোশাকে উত্তরীয় দিন
ব্লক প্রিন্টে পুণরাবৃত্তির ছাপ
স্বপ্নের বুটিক ওড়নায় সেফটিপিন দিয়ে ঢাকা।
হতাশ মানুষ গুলো কেমন করে যেন একত্রিত করে দুঃখ
পত্রপতনশীল বৃক্ষের তলে কুড়ানী হয়ে দুঃখ কুড়ায়
পিঠের উপর জ্বলজ্বলে সূর্য
আশা যেন ব্যর্থতার দুঃস্বপ্ন
ঘামজ্বর দিয়ে কল্পনা যায় উবে
দোদুল্যমান দোলনায় মাথা কোটে
অবয়বে শুন্য দৃষ্টি চোখ।
হাতে লাঠি ভর দিয়ে নিম্নগামী দৃষ্টি
কি আছে সামনে - দেখতে যেন অসম্ভব ভয়
যেন পিছনে কেউ এল ধাক্কা দিতে নুব্জ কোমরে,
দুর্বলতার কেন্দ্রবিন্দু হৃদয় পরিধি ধরতে অসমর্থ
রক্তের প্লাবন থেমে পুকুরের মত স্থির
আত্মবিশ্বাস ভেঙ্গে গিয়ে নতুন অভ্যুত্থানের সলিল সমাধি।



















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না