আমার পৌনপুণিক উৎপাদন
০৫ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৬
আমিও জেগে উঠতে চেয়েছিলাম জন্ম মৃত্যুর পরম্পরায়
নিষিক্ত জরায়ুর গহবরে ঈপ্সিত ভ্রুনের এলোপাতাড়ি নড়াচরায়
স্বপ্নের তৃণমূল আশাবাদী লতিকার মত ছড়িয়ে পড়তে চেয়েছিল
না চাইতেও আশাভঙ্গ জিনিসটা এমনিতে চলে আসলো
তবুও অসমাপ্ত রতিক্রিয়ায় পুণর্বার দুর্দান্ত সঙ্গমলাভে
আমি আবার আশাবাদী হতে থাকলাম।
পরিকল্পনার মনুমেন্ট প্রথিতযশা ব্যক্তিগণ উদ্বোধন করেন
ভুইফুঁড়ে আলিশান টাওয়ারের মত তা অনিবার্যভাবে
আকাশকে গ্রাস করে
আমার স্বপ্নগুলো অমোছনীয় নেইম প্লেটে
পরিকল্পনা না হবার ব্যর্থতায় দাগ কাটে
এবং সহ্যাতীত ক্ষোভে অভীস্ট বাসনাকে ছিঁড়ে খুড়ে
দুমড়ে ফেলতে ইচ্ছে হয় আর সাথে সাথে
অপরিকল্পিত জন্মদানের তীব্র ইচ্ছেয় বিছানা বালিশে, চেয়ারে টেবিলে
মেঝে কিংবা ড্রয়িং রুমের সোফাতেও পৌণপুনিকভাবে
আমাকে নতুন করে উৎপাদিত হতে হয়।
কিছু জলসিক্ত সবুজ ঘাসের জন্য
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ৯:২০
হায় ! কিছু জলসিক্ত সবুজ ঘাসের জন্য...
প্রবল বর্ষনে অর্ধ-ডুবো ঘাসের মধ্যে
অর্ধ-নগ্ন পা, ধবধবে সাদা হাসের বিচরণ
একটা আদিগন্ত সবুজ মাঠ আর মাটিলগ্ন বাতাস
টলটলে রঙিন ফড়িং
পড়ন্ত বিকাল কোলে তুলে একান্ত একাকী
নির্জন ঘাটে বসে থাকতাম
যদি পারতাম !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

