আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

জিয়া - আরবান গানের আর্কিটেক্টের সাথে আলাপন

২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৭

শেয়ারঃ
0 8 0

আগুনের পরশমনিতে শিরোনামহীনের জিয়া আপনাদের মুখোমুখি হয়েছেন। তার ব্যান্ড আরবান বাংলাদেশ গড়ার আর্কিটেচারে মগ্ন হয়ে শহরের গান গাইবে - এটাই তো স্বাভাবিক। আমার বৃটিশ বন্ধু রবার্ট হায়মানও তাই বলতো। সে লন্ডনের একটা ব্যান্ডে গীটার বাজায়। বাংলাদেশে যখন ছিল সে সময়ে একদিন জিয়ার কথা বলতেই তাদের স্টুডিওতে আসতে চাইল। আমি নিয়ে গেছিলাম, তখন শিরোনামহীনের নদী গানটা ফ্যাক্টরিতে ছিল। গানটার পেছনে তাদের ডেডিকেশন দেখে সে তো রীতিমত মুগ্ধ। পরে যখনই মেইলে যোগাযোগ হতো আমাকে বলতো, গানের সুরটা আমার কানে এখনও গুনগুনিয়ে ওঠে। আমি তো চ্যালেঞ্জ ছুড়েছিলাম, এ গানটা ঠিকই কালোত্তীর্ণ হবে। যদিও জিয়ার পছন্দের গান হাসি মুখ, কিন্তু আমার মনে হয় নদী গানটি তাদের আরবান জীবনের খুনসুটিকে মফস্বলে ছড়িয়ে দিতে পেরেছে সার্থকভাবে।

শ্রোতারা ট্রেডিশনাল ইন্সট্রুমেন্ট বানসুরি, দোতারার সাথে ক্লাসিকাল বাদ্যযন্ত্র সরোদের এক অদ্ভুত সমন্বয় লক্ষ্য করেন তাদের গানে। আসুন আজকে আমরা জিয়ার মুখে শুনি তাদের ইতিবৃত্ত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাক্ষাৎকার ;
প্রকাশ করা হয়েছে: আগুনের পরশমনি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৩
অতিথি বলেছেন: প্রশ্ন করার জন্য ঢুকলাম। আরও কিছু পোস্টে মন্তব্য করি। এই ফাঁকে প্রশ্নগুলাও সাজিয়ে নেই।
২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৩
অতিথি বলেছেন: ঝড়ো হাওয়ার প্রশ্ন

জিয়া ভাই ঃ
ব্লগে নাম রেজিষ্ট্রেশন করার জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন গুলো হলো ঃ-
01। আপনি কত বছর বয়স থেকে মিউজিক / ইনসট্রুমেন্ট বাজানো শুরু করলেন ?
02। আপনি কি প্রোফেশনাল মিউজিশিয়ান না অকেশনাল ?
03। নতুন ব্যান্ড মিউজিশিয়ান হিসাবে মিউজিক কে প্রোফেশন হিসাবে নেওয়ার সময় কি আপনার হয়েছে ?
04। আপনি কি রেগুলার এই ব্লগ সাইটি ভিজিট করেন ?
৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৯
অতিথি বলেছেন: জিয়া ভাই -আগুনের পরশমনির শুভেচ্ছা নিন। আপনাদের মিউজিকে কোন ধরণের মেসেজ শ্রোতাকে দিতে চান? নিছক এন্টারটেইনমেন্ট নাকি এর সাথে কোন একটা স্বপ্ন অথবা লক্ষ্যের কথা আপনারা বলে থাকেন?
৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২০
অঃরঃপিঃ বলেছেন: বাংলা ব্যান্ড মিউজিকের শুরুটার সঙ্গে গ্যারেজ রকের একটু মিল পাই। সেই থ্রি কর্ডের চটুল ফর্মেশন। তারপর আসল জটিল, কিন্তু তাতে কোনো নিজস্বতা নাই। শ্রোতারা বোকা ভাইবা স্ট্রেট কাট নোট চুরি কইরা বাজানো। সেই তালিকায় জেমস-বাচ্চু কেউ বাদ নাই। এরপর আসল গায়কীতে একটু বদল। হালের জনপ্রিয় এক ভোকালরে মনে হয় বাংলিশ উচ্চারণে গান গান। এত নেতিবাচকতার মধ্যেও অসাধারণ কিছু ভালো গান ব্যান্ড সঙ্গীত আমাদের উপহার দিছে, দিতাছে। অর্থহীন কিংবা অর্নবের গানে, এমনকি বাপপারও (সে নকল করলে বলে নকল করছি) গানে তাই ভিন্ন আবেদন। তারা সফলও। এত বড় ভূমিকা দিয়া একটা প্রেক্ষাপট দাঁড় করাইলাম আসলে। এখন জিয়া ভাইর কাছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে নিজেদের কিভাবে আলাদা করেন, বা কোন স্বকীয়তায় আপনারা বিশিষ্ট? সোজা কথা আমরা আপনাদের গান কেন শুনব?
৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২২
অতিথি বলেছেন: কৌশিক ভাই ... ধন্যবাদ পুরানো প্রশ্ন গুলো নিয়ে আসার জন্য।

জিয়া ভাইয়ের জন্য আরো প্রশ্ন ঃ
05। আপনি কোথায় পড়া-লেখা করেছেন ?
06। শৈশব-কিশোর কাল কোথায় কাটিয়েছেন ?
07। গান-বাজনা করছেন এটা আপনার পরিবারের সদস্য রা প্রথম দিকে কি ভাবে দেখতো ?
08। আপনার প্রথম গিটারের ব্যান্ড নেম কি ও কে কিনে দিয়েছিল ?
09। এখন কোনটা বাজাচ্ছেন ?
10। "অর্থহীন" ব্যান্ড আপনার কেমন লাগে ?? [এটা আমার খুব প্রিয় একটা ব্যান্ড তাই জিজ্ঞাস করলাম]
৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫০
অতিথি বলেছেন: 1. আপনাদের পরবতর্ী এ্যালবামের প্রস্তুতি কেমন?

2. ব্যান্ডগুলোর জনপ্রিয় ভোকালদের সলো প্রাকটিসের উপরে কোন বিধিনিষেধ আরোপকে কি যৌক্তিক মনে করেন ব্যান্ডের স্বার্থে?
৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫০
অতিথি বলেছেন: 1। ব্যাক্তি এবং ব্যান্ডের মধ্যে পার্থক্য করেন কি? ব্যক্তির ব্যান্ড ছাড়িয়ে ওঠাকে কিভাবে দেখেন? একটা ব্যান্ডের সবাই কষ্ট করে পুরো ব্যান্ডকে দাঁড় করায়, তারপর একজন বিশেষ হয়ে দেখা দেয়, তারপর আলাদা হয়ে যায় - এই টেন্ডকে কিভাবে দেখেন।

2। মিউজিকে আপনার পছন্দের ধরনটা কোনটা?

3। আপনাদের দেখলাম এলবামের প্রতিটি গান ভিন্ন ভিন্ন স্বাদের করেছেন। এশিয় মিক্স থেকে শুরু করে, স্প্যানিশ ছোঁয়া, রক ছোঁয়া সব কিছু আছে। আপনাদের স্ট্রাটেজীটা কি ছিল? আপনাদের গবেষনা কি বলে বাংলাদেশের মিউজিক মার্কেট সমর্্পকে? নাকি আপনারা মার্কেট নিয়ে তেমনটা চিন্তা করেননি?
৮. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৪
অতিথি বলেছেন: 4। যেসব প্রতিশ্রুতিশীল ব্যান্ড মারা গেছে যেমন ওয়্যারফেজ এদের সম্বন্ধ্যে কিছু বলুন। যেমন - কেন এমন হল? ভবিষ্যত ব্যান্ডের কি ভীত হওয়া উচিৎ হবে এই উদাহরন থেকে?

5। বর্তমান মাতামাতি ক্লোজআপ ওয়ান নিয়ে কিছু বলুন।

্ব6। ব্যান্ডের জনপ্রিয়তা অনেক কমে এসেছে আজকাল। ভবিষ্যত কি হবে বলে মনে করেন?
৯. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৫
অতিথি বলেছেন: গত এক দশকে বাংলা ব্যান্ড সংগীতে কী পরিবর্তন হয়েছে বলে মনে করেন। 2020 সালে বাংলা ব্যান্ড সংগীতকে কোন পর্যায়ে দেখবেন বলে আশা করেন?
১০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৬
অতিথি বলেছেন: 7। 'নতুন ব্যান্ডের জন্য একটা প্লাটফরম দরকার' - আপনি কি মনে করেন। হলে আপনার সাজেশন কি হবে?

8। ক্যারিয়ার হিসেবে মিউজিক কেমন? অনেক ছেলেকে দেখেছি ঝরে যেতে কেননা ব্যান্ড তাকে কিছু দেয়নি। আপনার মতামত জানতে চাচ্ছি।
১১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৭
অতিথি বলেছেন: ওহ গুরু আগেই এইটা বলা উচিৎ ছিল। পায়ের ধুলা দিয়েন আমরা যারা ঝরে গেছি তাদের জন্য।
১২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০১
অতিথি বলেছেন: জিয়া ভাই

শুভেচ্ছা, আগুনের পরশমনিতে আপনার সাক্ষাতকার দেয়ার জন্য।

ধন্যবাদ - কৌশিকদাকে, আপনার মত একজন সেলিব্রেটিকে আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

এই সামহোয়্যার ইনেই আপনি একবার সমালোচিত হয়েছিলেন। নিচের লিংক দেখুন

http://www.somewhereinblog.net/kkk/post/8598

এ বিষয়ে আপনার অভিমত বলবেন কি ?

আপনাদের নতুন এলবাম কবে আসছে?

আপনাদের গাওয়া গান গুলোর মধ্যে কোন গানগুলি আপনার বেশি পছন্দ?
১৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:১০
অতিথি বলেছেন: জিয়া ভাই - আপনার মিউজিকের হাতেখড়ি কিভাবে হলো? একেবারে গোড়া 1. দিয়েই শুরু করুন। কিভাবে গিটার সন্বন্ধে আগ্রহী হলেন? অন্য অনেক ইনসট্রুমেন্ট থাকতে কেন গিটার? গিটার ছাড়া আর কোন ইনস্ট্রুমেন্টের প্রতি কি আপনার আগ্রহ আছে?

2. আপনি টিউন কম্পোজ করে থাকেন। সেক্ষেত্রে লিরিক মাথায় ঘোরে নাকি আগে টিউন?

3. আপনার কি কোন ক্লাসিকাল ব্যাকগ্রাউন্ড আছে? গানের ব্যকরণ যাকে বলে?
১৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৪৩
অতিথি বলেছেন: প্রখমে কৌশিক ভাই রে ধন্যবাদ জানাই জিয়া ভাই রে আমাদের কাছে নিয়ে আসার জন্য.জিয়া ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য.

1.আমি যতটুকু জানি আপনি একজন আর্কিটেকট.......গানের জগতে কিভাবে আসা হল.

2.গান কারা কি আপনার পেশা নাকি নেশা.

3.ভবিষ্যতে( গান ছারা )আর কি করার ইচ্ছা আছে.
১৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:২৩
শাহানা বলেছেন: আমার প্রশ্ন...
আপনাকে যদি কোনদিন সামহোয়্যার ইনে দাওয়াত দেয়া হয়, আসবেন?
১৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:১৯
অঃরঃপিঃ বলেছেন: জিয়ার উত্তর কই?
১৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:২২
আপন তারিক বলেছেন: ইন্টারভিউ কি শেষ ?
১৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৪৪
অতিথি বলেছেন: আমি তো প্রশ্নই করলাম না.... ইন্টারভিউ কি শেষ? নাইলে প্রশ্ন করা শুরূ করি..... কি বিসমিল্লাহ করুম নাকি? রোজা রাখছি, বেশি কথা বলবো না।
১৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৪৮
অতিথি বলেছেন: বিসমিল্লাহ করেন- নারায়ে তাকবীর, জোরসে বলো, আমার নাম মফিজ.....
২০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৫৫
অতিথি বলেছেন: আমার নাম মফিজ.... ঠিকছে?
২১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৫৬
অতিথি বলেছেন: জোরে বলতে পারলাম না, রোজা আছি, মেজাজ অনেক গরম হয়া আছে।
২২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৩৯
অতিথি বলেছেন: জিয়া ভাই আমরা বইসা আসি...রাতের 2 টায় আসলেও কাজ হবে না.এখন শুরু করেন.
২৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৪৭
অতিথি বলেছেন: পুরাটাই বোগাস
২৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৪৮
অতিথি বলেছেন: জিয়া:
আমি হলাম গান শুনা পাবলিক । গাওয়ার না(ভূলে ও । আল্লাহ অসুর বানাইয়া দিছে । কি আর করা!)
একটা ব্যপার জানতে চাচ্ছি ::
আজকাল ফোক এবং লালন গাওয়া হচ্ছে অনেক । বেশীর ভাগ ক্ষেত্রেই সুর এবং গায়কীটা পালটে যাচ্ছে । শিল্পীদের কাছে কৃতজ্ঞতা, তাদের কল্যানে অনেকের কাছে গান গুলো পৌঁচ্াচ্ছে(বিপরীতে অনেকে বলে, নিজেদের গান পাবলিক খায়না বলেই সেই পুরনোগুলোর কাছে হাত পাতা , এটা আসলে দীনতা) ।
যা হোক আমার প্রশ্ন হলো :
আসল সুরে বা গায়কীতে যে গাওয়া হচ্ছেনা , সেটা কি শিল্পীর সেরকম গাইতে না পারার ব্যর্থতা, নাকি সত্যিই এক্সপেরিমেন্ট?
২৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৫৪
অতিথি বলেছেন: আপনি প্রথম থেতে উত্তর দিয়ে আসেন.কার প্রশ্নের উত্তর দিচ্ছেন তা উল্লেখ করে দিলে ভাল হবে.
২৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:০০
জিয়া বলেছেন: ভাই ঝড়ো হাওয়া,
1। 16 বছর
2। professional
3। music কে আমি professionally নিয়েছি অনেক আগেই, কিন্তুজীবিকা নির্বাহের রাস্তা হিসেবে নিতে সাহস পাইনি।
4। আগে তো কখোনো visit করিনি। এখন করছি।
২৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:১০
জিয়া বলেছেন: কৌশিক ভাই,
আমরা সামাজিক দায়বদ্ধতা বা এর প্রতিকার বিষয়ে গান করছি না। এর মূল কারন বিষয়টির সাথে বসবাস ছাড়া আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা urban texture কে আমাদের গানে তুলে আনছি। এই areaয় lifestyle, সপ্ন, আশা,পথের গল্প..........মূলত, এসবই আমাদের subject।
২৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৩৩
জিয়া বলেছেন: অঃরঃপিঃ ভাই,

আমাদর আলাদা হয়ে যাবার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তুআমার তো মনে হল আপনিই আমাদের আলাদা করে দিলেন। স্বকীয়তার প্রশ্নেআমরা global musical pattern থেকে খুব দূরে নই। আমরা post modern (masic realism) লিরিক এবং alternative fussion music practiseকরছি । আমরা আমাদের রুচি অনুযায়ী গান করছি, আপনার রুচি সেটা support করলে আমাদের গান শুনবেন; এর বেশী কিছু আমরা আশা করছি না।
২৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৩৬
জিয়া বলেছেন: ঝড়ো হাওয়া ভাই,

5।
৩০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৪১
অঃরঃপিঃ বলেছেন: post modernism কথাটায় আমার আপত্তি আছে। এইটা একটা ঢাল। সেইটা বলে যারা আসলে স্বকীয়তায় নাই। ফিউশন ঠিকাছে। নো অফেনস। রুচির প্রশ্ন উঠলে আমি সব গান শুনি রুচি পকেটে ঢুকাইয়া। আপনে মনে হয় আমার প্রশ্নই বোঝেন নাই। আমি বলতে চাইছি আপনারা আলোচিত এবং শ্রোতাপ্রিয়ও বটে। এই যে সাফল্য এর নেপথ্যে আসলে কী কাজ করছে বইলা মনে করেন। আপনাদের কোন দিকটা আপনাদের আলাদা করছে?
৩১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৪৮
জিয়া বলেছেন: ঝড়ো হাওয়া ভাই,

5। saint gregory's school, notredame college, BUET
6। সবটাই ঢাকা
7। ওরেবাবা, সাংঘাতিক খারাপভাবে।
8। প্রথম গীটার melody'র তৈরী দেশী গীটার। আমার সব musical instrument আমার নিজের কেনা। আমার বাবা আমার দ্্বিতীয় গীটারটা ভেঙে ছিলেন। ওটা fender এর acoustic guitar ছিল।
9। এখন ibanez sound gear series এর একটা bass বাজাচ্ছি এবং ibanez এর একটা nylon string acousti guitar দিয়ে composition এর কাজ করছি।
10। খুব ভালো। ওনাদের কাজে একপ্রকার সি্নগ্ধতা আছে, যা আমাকে মুগ্ধ করে।
৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:০৫
অতিথি বলেছেন: জিয়া একেবারে প্রথম গায়ে হলুদের কনসর্টের কথা মনে আছে, টিটুদের বাসায়?
সে রকম কোনো ঘটনা কি অন্য কোথাও ঘটছিলো?
৩৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:০৬
অঃরঃপিঃ বলেছেন: কই ভাই আমার উত্তর তো দিলেন না! আপনে কী রাগ করছেন? রাগ করার মতো কিছু বলি নাই তো ভাই। পোস্ট মডার্নিজম টা বাদে সব কথা শুনতে ভালো লাগে। মানে আমরা তো হাবিজাবি সবই পোস্ট মর্ডানিজম বইলা চালাই। কিন্তু মডার্ন জিনিসটা যখন ধ্রুব, সেইটার পোস্ট বা ফিউচার তো অ্যাবস্ট্র্যাক্ট তাই না। এইবার বলেন ভাই, আপনাদের জনপ্রিয়তার রহস্য কী?
৩৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:০৭
জিয়া বলেছেন: কৌশিক ভাই,

1। পরবর্তী এ্যলবাম মেঘদলের সাথে যৌথভাবে নির্মান হচ্ছে। আমরা কাজ করছি। প্রস্তুতি নিতান্ত মন্দ নয়। মেঘদলের প্রস্তুতি সম্ভবত আমাদের চাইতে অনেক ভাল। মেঘদল আমার অতি প্রিয় ব্যান্ড, আশা করছি এ এ্যলবামে তারা বেশ ভালো করবে।
2। বিধিনিষেধ আরোপ যৌক্তিক মনে করিনা। তবে, এ বিষয়টি ব্যান্ড ভাঙার ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই ভূমিকা রেখেছে। যদিও, শুধুএদেশেই নয়, বিশ্বসংগীত বাজারে কোনো ব্যান্ড শিল্পীই solo misical carrier এ খুব সফল হতে পারেনি। এমনকি নফলার তার solo misical carrier এর চেয়ে dire straits নিয়েই বেশী সফল। এটা অবশ্য আমার ব্যক্তিগত অভিমত।
৩৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:১৩
অরূপ বলেছেন: কার সাথে গাইতে বললে কম গাইগুই করবেন?
ওয়াকার চৌধুরী না ইভা রহমান?
৩৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:১৮
অঃরঃপিঃ বলেছেন: নাহ আপনে তো মনে হয় কাগজে উত্তর লিখ্যা সিরিয়ালি কম্পোজ করতাছেন। আমরা হারা রাইত জাইগা বইসা আসি আপনার লগে আড্ডা দিতে। পাত্তাই দিতাছেন না। কাহিনী কী?
৩৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:২০
অঃরঃপিঃ বলেছেন: মার্ক নফলার সলোতে ব্যর্থ মনে হইল কেনো। আর ডায়ার স্ট্রেটস তো একরকম তার সলো ইফোর্টই। সেই ভোকাল তার গিটার ওয়ার্কই মেইন। এছাড়া দারুণ সব মুভ্যি ট্র্যাক আছে। আপনার অভিমত কইছেন কইয়া কিছু কইলাম না, নাইলে ঝগড়া করতাম
৩৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:২৪
অতিথি বলেছেন: বস, আপনি কি পুরনো দিনের হিন্দি গান পছন্দ করেন? 50 ও 60 এর দশকে লতা মুঙ্গেশকর, শামশাদ বেগম, মোহাম্মদ রাফি, মুকেশ ... এদের গান?
৩৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩০
জিয়া বলেছেন: মাহবুব মুর্শেদ ভাই,
1। পার্থক্য অনেক। ব্যক্তি composer এর ইচ্ছাধীন। composer যদি বাজার চাহিদার বাইরে পা ফেলতে না চায়, ব্যক্তি র কিছুই করার থাকেনা। ব্যান্ড total misic করে। এখানে composition এর basic line হয়তো একজনের দায়িত্বে নির্মিত হতে পারে, কিন্তু একক হবার কোনো সুযোগ নেই। আলাদা হয়ে যাবার ব্যপারে আগেই মন্তব্য করেছি। এভাবে কেউ খুব বেশী সুবিধা করতে পারেনি।
2। আমার পছন্দের তালিকা অনেক বড়। hip-hop, rap এবং যেকোনো ধরনের remix, remake ছাড়া আমার প্রায় সবই পছন্দ। তবে classic like bithoven, motzart, bach এবং classic like shakti, zakir hossain, ravi sankar, chourasia, sivkumar swarma, L. subramonium serieses. এছাড়া earstern fussion with menuhin, standy clark, stephen grapelli বিশেষভাবে পছন্দ।
3। আমরা alternative fussion practiseকরছি। এর পরিধি বেশ বড়। সে কারনেই স্বাদে ভিন্নতা চলে এসেছে, সত্যি কথা বলতে, বাজার নিয়ে আমরা তেমন ভাবিনি।
৪০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩৫
জিয়া বলেছেন: ভাইসব, আমি বাংলা typing নিয়ে খুব বিপদে আছি। আমি serially আসলে কি খুব mind করবেন?
৪১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩৯
অতিথি বলেছেন: নাহ এইটা ফার্সট ইন ফার্সটআউট হইলেই ভালো।
৪২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪৫
জিয়া বলেছেন: মাহবুব ভাই,

4। দেশের বাইরে চলে যাওয়াটা আমাদের খুব বড় সমস্যা। warfaze এর victim
5। close up তাদের পণ্য বিপনণ করছে।
6। ব্যান্ডের জনপ্রিয়তা কমার পেছনে কিছু production house এবং শিল্পী দায়ী। ব্যান্ড আমাদের দেশের অনেক পুরনো একটা tradition। এদেশে পথে পথে মানুষ ব্যান্ড সংগীত চর্চা করত। যেভাবে চলছে তাতে অদুর ভবিষ্যতে এদেশের শিল্পী রা হিন্দী গান ছাড়া আর কিছু গাইবে না।
৪৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪৭
জিয়া বলেছেন: ধন্যবাদ রাসেল
৪৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫৪
অরূপ বলেছেন: রবীন্দ্রনাথের একটা প্রিয় গানের নাম জানাবেন কি? নাকি শুনলে ঘুম আসে?
৪৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫৫
জিয়া বলেছেন: শিমুল ভাই,
ব্যান্ড সংগীতে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে কিন্তুবাজার তা support করেনি। তবুও ব্যান্ড সংগীতের মান কিন্তুsolo music এর মতো কুরুচিসম্পন্ননয়। 2020 সাল নাগাদ হিন্দিগানের চর্চা হবে মনে হয়। এবং remix/remake ছাড়া আর কিছ ু থাকবেনা।
৪৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০১
জিয়া বলেছেন: মাহবুব ভাই,
7। একটা platform আছে এবং সেটাই একমাত্র। জি-সিরিজ।
8। এদেশে musical carrier গড়তে চাইলে কুরুচিসম্পন্নগান করা ছাড়া উপায় নেই। production house তাকে বাজার থেকে বাইরে ছুড়ে দেবে। তার আর musical carrier হবেনা।
৪৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০৪
জিয়া বলেছেন: band music এ ঝড়ে যাওয়া বলে কিছু নেই। ছাড়বেন না। musical carrierহয়তো হবেনা কিন্তুmusic আপনাকে ছাড়বেনা, সেটা হবে।
৪৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০৭
অতিথি বলেছেন: আমি এইটা মনে করি না, বাংলা গানের ভবিষ্যত নাই, বাংলা গান কুরূচি সম্পন্ন, এইটা গাজোয়ারি কথা, লেবেল লাগানোর আগে ভাবতে হবে কেউ কি ভালো গান গাইতাছে না।
ভালো গান কি বাজার পাইতেছে না।
বিপনন বিজ্ঞাপন ছাড়াও ভালো গান চলতেছে, মানুষের মুখের কথায়। এইটা কি ভালো না? তবে অথরিটিভ কথা বলার আগে, ভবিষ্যত বানী দেওয়ার আগে সামান্য আশাবাদ রাখা ভালো।
৪৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৩৫
জিয়া বলেছেন: সৃজন আপা,

আমি আবার কবে সেলিব্রেটি হলাম বুঝতে পারছিনা। যাহোক, যে ব্যান্ড গুলোর কথা উল্লেখ করা হয়েছে তার সবগুলোই আমার খুব প্রিয়, কিন্তুতাদের ধারায় আমরা গান করছিনা। তাছাড়া, নকল সংগীত আমার কাছে রীতিমত ঘৃণার বিষয়। এটা practise করার প্রশ্নই আসেনা। আমরা লাল নীল গল্পে war movie theme ব্যবহার করেছি এবং শুভ্র রঙিনে jim morison এর come on baby light my fire লাইনটি ব্যবহার করেছি যা অ্যালবাম inlay card এ উল্লেখ করা আছে। সমালোচনা আমি appreciate করি।
Click This Link এখানে অনেক সমালোচনা আছে যার অনেকগুলোই বেশ গঠনমুলক, আমি সেগুলোর প্রশংসা করেছি।
মেঘদলের সাথে একটা যৌথ অ্যালবাম খুব শীঘ্রই আসছে।
হাসিমুখ, শুভ্র রঙিন, নিশ্চুপ আধার, লাল নীল গল্প, অবাক ভ্রমণ, বরষা, পাখি, ক্যফেটেরিয়া, অনেক আশা নিয়ে, নিঃসঙ, ভবঘুড়ে ঝড়, ইচ্ছে ঘুড়ি।
৫০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪০
জিয়া বলেছেন: রাসেল ভাই,

ভালো গান খুব একটা বাজার পাচ্ছেনা। যারা খুব বাজার পেয়েছে তাদের গান আপনার খুব রুচিসম্পন্ন মনে হচ্ছে? বেশ।
আপনার আশাবাদ শুনে বেশ ভালো লাগলো।
৫১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪৮
জিয়া বলেছেন: রাসেল ভাই,

ভালো গান খুব বেশী বাজার পাচ্ছেনা। যারা খুব বেশী বাজার পেয়েছে তাদের গান আপনার রুচিসম্মত মনে হচ্ছে? বেশ।
আপনার আশাবাদ দেখে খুব ভালো লাগলো। আমারও আশাবাদী হতে ইচ্ছে করে। শুধুprodution house ঢুকলেই আশা নষ্ট হয়।
৫২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫৪
জিয়া বলেছেন: কৌশিক ভাই,
1। গীটার ভালো লেগে গেলো। পরবর্তীতে অবশ্য বেস নিয়েই আছি।
2। বেশীরভাগ ক্ষেত্রে দুটোই একত্রে। আবার লিরিক আগে বা composition আগে হতে পারে।
3। backgroundবলতে পুরোটাই বই।
৫৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫৪
অরূপ বলেছেন: এই ভদ্রলোক উত্তর দেয় না..
আমাদের কাউয়া ভাবতে পারলেন কেমনে?
৫৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫৫
অতিথি বলেছেন: আমারে রাসেল ভাই কওনের দরকার নাই, তুমি মামুনের খবর জানাও। আর বুলবুল ভাইরে সালাম দিও।
৫৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫৯
জিয়া বলেছেন: সাবি্বর ভাই,
আপনাকেও ধন্যবাদ।
1। আমি আগে musician পরে architect
2। দুটোই।
3। নারে ভাই, আর কিছু করার ইচ্ছে নেই। যেটা করছি সেটা ভালোভাবে করতে পারলেই আমি সন্তুষ্ট। শুধুগান composition ছাড়া আর সবকিছুতেই আমি খুব সহজে সন্তুষ্ট।
৫৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:০২
জিয়া বলেছেন: শাহানা আপা,

অবশ্যই আসব। কেন নয়? already এলাম তো।
৫৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:০৪
জিয়া বলেছেন: অঃরঃপিঃ
hmmmm
আপনি emoticon কোথায় পেলেন?
৫৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:০৬
জিয়া বলেছেন: শাহানা,

বলতে ভুলে গেলাম.....আপনাদের somewhereinblog এর designer আমাদের http://www.shironamhin.com এর design এ যুক্ত ছিল।
৫৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:০৮
জিয়া বলেছেন: আপন তারিক,

হতাশার কিছু নেই। রাসেল ভাইয়ের মত আশাবাদী হয়ে উঠুন।
৬০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:১০
জিয়া বলেছেন: কৌশিক ভাই,

আরে ভাই আমার নেট আমার মতোই ডাউন ছিল। BTTB server নাকি ডাউন।
৬১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:১৩
জিয়া বলেছেন: অনেক অভিযোগ! েদখুন, আমি ক্ষমাপ্রার্থী।
৬২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:১৪
জিয়া বলেছেন: হাসান মোরশেদ ভাই,

আমি remix/remake এবং নকলের ঘোর বিরোধী।
৬৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:১৬
জিয়া বলেছেন: অরুপ ভাই,

সর্বোনাশ। als! i am undone
৬৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:২৫
জিয়া বলেছেন: ভাই অঃরঃপিঃ,

আমি কিন্তুdire straits এবং mark knoflar দুটোরই সাংঘাতিক ভক্ত। আপনি mark knoflar এর golden heart বা sailing to philadelphia কে dire straits এর কোন অ্যালবামের সাথে তুলনা করবেন? dire straits না থাকলে আর কোনো কথা ছিলনা। আমার point হচ্ছে নফলারের সফলতা dire straits এর চেয়ে বেশী নয়।
আচ্ছা, wag the dog ছাড়া কি নফলারের আর কোনো soundtrackআছে? জানা থাকলে দয়া করে জানান ।
৬৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৩৬
জিয়া বলেছেন: জি অঃরঃপিঃ,
আমি আপনার প্রশ্নসম্ভবত বুঝিনি, ক্ষমা করবেন। post modernism ঢাল হল কি করে তাও বুঝিনি। post modernism তো নিজেই একটা স্বকীয় ধারা।
তাছাড়া, আমি বুঝতে পারছিনা, আমাদের আলাদা হবার প্রয়োজন কোথায়? আমরা আলাদা কিছুই করছিনা। বিশ্বসংগীতের অনেক শিল্পীই এভাবে fussion practise করছে।
৬৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৩৯
জিয়া বলেছেন: ও আচ্ছা, নারে ভাই। post modern এর সাথে modernism এর কোনো সম্পর্কনেই। post modernism অনেকটাই classical
৬৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৩
জিয়া বলেছেন: জি ভাই রকেট সয়েন্টিস্ট,

খুব পছন্দ করি
৬৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৭
জিয়া বলেছেন: ভাই অরুপ,
রবীন্দ্র সংগীত আমার অত্যন্তপ্রিয়। ঘুম আসে মানে?
এ মুহূর্তে "এসো নীপবনে " মনে পড়ল।
৭০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৩
অতিথি বলেছেন: আপনি কি অন্য সবার মত বলে যাবেন আপনাদের এখানে ভাল লাগল?

প্রশ্ন কিন্তু আরো আসছে.....
৭১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৭
জিয়া বলেছেন: আমার মনে হয়, সবার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি। অরুপ, আপনার ইভা রহমান বনাম ওয়াকার চৌধুরির উত্তর ছিল "als! i am undone"
আশাকরি, আগামীকাল আবার দেখা হবে। কৌশিক ভাইয়ের সাথে চুক্তি অনুযায়ী আমি 1 সপ্তাহ এখানে আসব।

সবাই ভালো থাকুন।
৭২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৮
জিয়া বলেছেন: সাবি্বর,

হা হা হা হা।
৭৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:২৪
অতিথি বলেছেন: ইতোমধ্যে প্রশ্নগুলো থেকে একটা বিষয় স্পষ্ট মনে হলো তা হচ্ছে আপনাদের মিউজিক অনেকটাই পাশ্চাত্য প্রভাবিত। কোন ইংরেজী মৌলিক গান করার কি ইচ্ছে আছে? আজকাল হিন্দী ব্যান্ড বা সলো মিউজিসিয়ানদের গানও বেরিয়ার ভেঙে ইউরোপে পাড়ি জামিয়েছে। হংকং, মালয়েশিয়া, সিংগাপুর এমনকি থাইল্যান্ডের জনপ্রিয় গানেরও ইংরেজী ভার্সন হচ্ছে ইন্টারন্যাশনাল কভারেজের জন্য। স্পানিশ ল্যাংগুয়েজের গানতো নতুন আইকন হয়ে গেছে, বিশ্ব ব্যাপী শ্রোতাদের কাছে। হালে অ্যারবিয়ান মিউজিকেরও মার্কেট তৈরী হয়েছে। বাংলাদেশের কোন গানের এমন ইন্টারন্যাশনালাইজেশন দেখা যায় না কেন? আপনারা কেন শুরু করছেন না এখনও?
৭৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:০৪
অতিথি বলেছেন: একটা প্রশ্ন পোষ্ট মর্ডানিজম ভাবধারার সংগীত জিনিষটা কি?
পিয়াল যেই অর্থে ঢাল বলেছে সেই অর্থে? আধুনিক গান এককালে ছিলো বাংলা ছবির গান, রবি, নজরুল, বাউল, সেই প্রথম দিকের মানুষেরা যা করে নাই সেসব, তারও আগে রবি বাবুর গান ছিলো আধুনিক, নজরুলের গানও এককালে আধুনিক ছিলো। তা এখন ঠিক কোন অভিধায় বলা হবে শিরোনামহীন পোষ্টমর্ডান গান করছে?
উত্তর আধুনিক বেশ চমৎকার একটা শব্দ যা সমালোচকদের উপহার ছিলো, সংগীত বিষয়টার মর্ডানাইজেশনের কনসেপ্টটা কি। না কি এটাও স্থাপত্য বিদ্যায় পড়া কোনো টার্মিনোলজি যার সঠিক কোনো অর্থ নেই, কিংবা এটার অর্থ কিম্ভুত কিছু যাকে কোনো সংজ্ঞায় ফেলা গেলো না তাই পোষ্ট মর্ডান।
৭৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:২৩
মাশীদ বলেছেন: কোন ফাঁকে এসে সব উত্তর দিয়ে গেলেন টের পেলাম না, ধুর!

আমার কোন প্রশ্ন নেই। শুধু বলতে এসেছি, আপনাদের গান আমার খুব ভাল লাগে। সিঙ্গাপুরে আসার পরে মন খুব খারাপ থাকত দেশের জন্য। এর মধ্যে আমার বন্ধৃু সুবণর্া একদিন আপনাদের প্রথম অ্যালবামটা পাঠাল। সেসময় আপনাদের গানগুলো ছিল আমার প্রতিদিনের সঙ্গী। নিজের কিউবিকালে বসে টানা শুনতে থাকতাম। একেক গানে একেক কথা মনে পড়ত। 'হাসিমুখ' আর 'শহরের কথা' শুনলে প্রিয় ঢাকার কথা মনে হত। খুব মন খারাপের দিনে আপনাদের গানগুলোর বন্ধুতার জন্য ধন্যবাদ।

বুয়েটে পড়ার সময় (যন্ত্রকৌশল, '97 ব্যাচ) তুহিন ভাইয়ের গান শোনার সৌভাগ্য হয়েছিল কয়েকবার। তখন থেকেই ওনার ফ্যান। এখন পুরো গ্রুপেরই ফ্যান। 'ইচ্ছেঘুড়ি' অ্যালবামের সব গান ভালভাবে শোন হয়নি এখনো। কারণ 'ক্যাফেটেরিয়া' গানটাতে আটকে যাই বারবার। বুয়েটের ক্যাফেতে বসে সবাই মিলে আড্ডা মারার দৃশ্যটা চোখে ভেসে ওঠে স্পষ্ট। আহা! সেইসব দিনগুলি!

ভাল থাকবেন। Keep up the good work! আপনাদের গানগুলো অদ্ভুত সুন্দর।

(আমার ল্যাবের কিউবিকালে আপনাদের গানের কিছু লাইন লিখে টানিয়ে রেখেছি সেই কবে থেকে।)
৭৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৩৩
অতিথি বলেছেন: 1. জিয়া ভাই - ফ্যানদের কিভাবে দেখেন?

2. যদি আপনাদের গান যারা পছন্দ করবে তারাই যদি আপনাদের টার্গেট হয় সেক্ষেত্রে গান জনপ্রিয় করার জন্য অন্য কি স্ট্রাটেজি নেয়া উচিত বলে মনে করেন?

3. প্রথম অট্রোগ্রাফ দেয়ার অনুভূতি বলুন? স্টার ইমেজটা কেমন লাগে?

4. আপনার মিউজিক প্যাশন ও ডেডিকেশন আপনার প্রফেসনে কখনও ক্লাস করে কি?
৭৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:২৭
জিয়া বলেছেন: কৌশিক ভাই,
মৌলিক গান ইংরেজিতে করার ইচ্ছে আপাততঃ নেই। তবে, globalization/internationalisation এর ক্ষেত্রে আপনি যা বলেছেন তা নিঃসন্দেহে যেকোনো musicianএর দায়িত্বের মাঝে পড়ে। ভাষার প্রতি আমাদের commitment প্রকাশের সবচেয়ে বড় রাস্তা হচ্ছে যদি তাকে বিশ্ববাজারে তুলে ধরা যায়। শুর ুকরছিনা কারন, আমরা এখনো যোগ্য নই।
৭৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৩
জিয়া বলেছেন: রাসেল সাহেব,
আপনার কি মনে হয়, যা কিছু সংঙ্গায়িত করা যায় না তা-ই একটা ism এ ফেলে দেয়া হয়? এবং স্তাপত্যবিদ্যায় পড়া terminologyসমূহের সঠিক কোনো অর্থনেই?
আপনি হয়তো খেয়াল করেননি আমি আগেই বলেছি, post modern এর সাথে modern এর সম্পর্ককম; বরং এর সাথে classical এর সম্পর্কনিবিড়। কোনো কিছুকে সরাসরি শাব্দিকভাবে ব্যখ্যা না করে বিষয়টি আসলে কি তা বুঝে কথা বলাটা ভালো না?
৭৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৭
জিয়া বলেছেন: ধন্যবাদ মাশীদ। ক্যাফেটেরিয়া গানটির উদ্দেশ্য সফল হয়েছে জেনে ভালো লাগল।
৮০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৮
মুড়িওয়ালা বলেছেন: সবচাইতে বেশী ইনফ্লুয়েন্সড হন কাদের দ্্বারা? আপনাদের গানে মাঝে মাঝে কিছু পাশ্চাত্য ব্যান্ডের টিউন এসে পড়ে, এটা কি অগোচরেই নাকি সচেতনভাবে?
৮১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:১৫
জিয়া বলেছেন: কৌশিক ভাই,

ফ্যান concept টা সাধারনত ভোকালদের ব্যক্তিগত সম্পত্তি। আমরা বাকী সবাই দরজার অন্তরালে থাকা লোক। তবুইদানীং অনেকের সাথে কথা আদানপ্রদান হচ্ছে, বিশেষ করে আমাদের site forum এ। গঠনমূলক সমালোচনা খুব গুরুত্ব সহকারে নেই এবং অনেকেই গঠনমূলক সমালোচনা করতে জানে, মন্তব্য করার আগে ভাবে, বিষয়টি জেনে নেয়। যেমন ধরুন একটা লিরিক বা কম্পোজিশানের একটা নির্দিষ্ট অংশ নিয়ে আমি সন্তুষ্ট নই, পরে ওটা সমালোচনায় এল এবং specification নিয়ে এল.....তখন সেই সমালোচনা worthyমনে হয়। আবার অনেক সময়, অনেকেই খুব ভালো লজিক নিয়ে আসতে পারে, তখন বেশ ভালো লাগে।
2। ভালোই তো, একটু অবাক লেগেছিলো আমার কাছে autograph চাইছে দেখে। নিজেকে আসলে কখনো কেন জানি স্টার মনে হয় না। স্টার বলতে আমি শুধুফার্মগেইটের স্টার বুঝি।
3। musical passion আমার professional practise কে অনেক ক্ষেত্রেই ধংস করেছে। তবু, music করাটা আসলে আমার কাছে খাওয়া, ঘুমানো ইত্যাদির চাইতেও জরুরি। এসবের যেমন কোনো ব্যাত্যয় ঘটানো যায়না, তেমনি আমার ক্ষেত্রে music এ যায়না।
৮২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:২৭
জিয়া বলেছেন: কৌশিক ভঈ,

আপনার পুরো উত্তর type & post করার পর দেখি post হয়নি।
৮৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৩২
অতিথি বলেছেন: কখনও শুনিনি আপনাদের গান।
ইন্টারনেটে কোথাও পাওয়া যাবে কি?
৮৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:০২
অরূপ বলেছেন: বিগ সি দেখি সুপার পাইরেট...
গাতকের মুখের ভাত কাইড়া খাইতে শরম লাগে না?
৮৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:১১
অতিথি বলেছেন: আরে অমি কি স্বপ্ন দেখতেছি নাকি?শিরোনামহীনের জিয়া?????????????
৮৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:১৩
অতিথি বলেছেন: আসলেই নাকি?????????????
৮৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:০৩
জিয়া বলেছেন: কৌশিক ভাই ,

1। ফ্যান বিষয়টি ব্যান্ড-ভোকালের ব্যক্তিগত সম্পত্তি। তবে, আমাদের সাইট ফোরামের কল্যাণে অনেকের সাথে কথা হচ্ছে, পরিচয় হচ্ছে। গঠনমূলক অনেক সমালোচনা সেখানে আসছে, ভালো সাজেশান পাওয়া যাচ্ছে। বিষয়টির মাঝে একপ্রকার শিল্পবোধের চর্চা আছে।
2। জনপ্রিয়তা বেশ লোভনীয় বিষয়, কিন্তু আমরা আসলে গানের প্রতি commitment বিষয়টিতেই জোর দিতে চাই, জনপ্রিয়তা বিষয়ে আমাদের তেমন কোনো strategy নেই।
3। আমার অটোগ্রাফ কেউ চাইতে পারে এটা আমার ধারনার বাইরে ছিল।
আমার নিজেকে কখনো স্টার মনে হয়না, তাই এর ইমেজ নিয়ে কখনো ভেবে দেখিনি।
8। musical passion আমার profession প্রায় ধ্বংস করে ফেলে। অ্যালবাম রেকর্ডিং য়ের সময় তো আমার companyপ্রায় পথে বসে যায়। কি আর করা!
৮৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:১০
অতিথি বলেছেন: জিয়া ওওওওওওওওওওওওওওও জিয়া ও জিয়া কুছ বোল দোওওওওও ...
৮৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:১৯
জিয়া বলেছেন: ভাই মুড়িওয়ালা,

বিকেলে আপনার উত্তর টাইপ করার পরেই বিদু্যত বিভ্রাট।
আমাদের 6 জন সদস্যের influenceএর মাঝে বেশ ভিন্নতা আছে। আমি bithoven, motzart, dire straits, nirvana এসবের বেশ ভক্ত।
টিউন বিষয়টির কোনো জাতি বা ভাষা নেই। তারপরেও আঞ্চলিকতা বিষয়টি ফেলে দেবার মতো নয়। পাশ্চাত্যের অনেক বড় সংগীত ইতিহাস আছে, ভারতবর্ষের ইতিহাসটাও নেহাৎ মন্দ নয়। আমাদের দেশের সংগীত ইতিহাস তেমন বর্ণাঢ্য বা বৈচিত্রময় নয়। পাশ্চাত্য টিউন আমাদের মাঝে কাজ করাটা অস্বাভাবিক নয়, এটা গোচর/অগোচরের বিষয় নয়; জীবনযাত্রা ও অভিজ্ঞতার বিষয়। আমার মনে হয়, এদেশী যেকোনো ব্যান্ডের ক্ষেত্রেই বিষয়টি সত্যি।
৯০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৪
মুড়িওয়ালা বলেছেন: রক এন রোলের 70 আর 80র দশকের ধারা থেকে বর্তমানের নিউ এজ রক-এ যে বিবর্তন, এ সম্পর্কে আপনার অভিমত কি?
৯১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৩০
জিয়া বলেছেন: ভাই মতাহির,
ইন্টারনেটে পাওয়া যাবে বোধহয়। আমাদেরগান.কম এ খোঁজ নিন।
৯২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৩২
জিয়া বলেছেন: ডেস্ট্রয়ার,

.......................................................
৯৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৪৪
জিয়া বলেছেন: ভাই মুড়িওয়ালা,

গান, আর্ট, চলচ্চিত্র, স্তাপত্য সবসময় একত্রে মুভ করেছে। 70 বা 80 দশকের এই 4 মিডিয়া দেখুন, মিল খুঁজে পাবেন। late 80's ও 90's modernism এর যুগ....এখানে সবকিছুই অনেক bold । গানে এসেছে metal movement, অন্যান্য মিডিয়ায়ও তাই। এরপর আসুন D'CON এর যুগে, গানে এল progressive rock। তাই, এই মুহূর্তের fused society তে [ইংলিশ]ভঁংংরড়হ[/ইংলিশ ]নতুন কি ছ ুনয়। classic elements সব শিল্পে অধিকতর ব্যবহৃত হচ্ছে বলেই আসছে post modernism এর প্রশ্ন।
৯৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৪৭
জিয়া বলেছেন: তাহলে আজকের মতো এখানেই থাক। পরবর্তী অধিবেশন আগামীকাল।
ভালো থাকুন।

gratis
৯৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:১০
অতিথি বলেছেন: জিয়া ভাই... না থাক কোন প্রশ্ন না।

দেশে আইলে দেখা করুম নে, হেরপর আড্ডা, তারপর গান, অত:পর....
৯৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৩৭
অতিথি বলেছেন: Click This Link ------ জাহাজি

Click This Link ঘুরী

গান গুলো এই লিংক থেকে ডাউনলোড করা যাবে.
৯৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪৬
অতিথি বলেছেন: 1. পোস্টমর্ডানিজম ক্লাসিকাল এলিমেন্টস ব্যবহার করে কিভাবে একটা স্বকীয় ধারা তৈরী করেছে, বিশেষত, সাহিত্য-মিউজিকে বিষয়টি আরেকটু ডিটেইলস ব্যাখ্যা করবেন কি?

2. ইন্টারন্যাশনালইজেশনের জন্য এখনও যোগ্য নন বলেছেন। কি বিষয়ে এখন ডেফিসিয়েনসি আছে একটু বিস্তারিত বলবেন কি? এ বিষয়টি নিয়ে 30 বছরের পুরানো ব্যান্ডদেরও কোন মাথা ব্যাথা দেখি না। তারাও কি এখনও যোগ্য হয় নি? আপনারা কিভাবে আপনাদের কে যোগ্য করে তুলছেন? কোন লং টার্ম স্ট্রাটেজি?

3. লোকাল মিউজিক মার্কেটের বিষয়ে আপনার আস্থাহীনতা প্রতীয়মান হয়, যারা প্যাট্রোনাইজ করছে নিম্নমানের মিউজিক। বিষয়টির সাথে শ্রোতাপ্রিয়তার কি কোন সম্পর্ক আছে বলে মনে করেন? শ্রোতাদের এক্সেপটিবিলিটি কি মিউজিকের উৎকর্ষতায় বাঁধা সৃষ্টি করে?
৯৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:২১
জিয়া বলেছেন: ভাই ধূসর গোধূলি,
তবে তাই হোক..........................
ভালো থাকুন।
৯৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:২৪
জিয়া বলেছেন: ধন্যবাদ সাবি্বর,
বিষয়টি আমারও জানা ছিলো না।
১০০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:৪৫
জিয়া বলেছেন: কৌশিক ভাই,
যেকোনো ইমেজের একধরনের সত্যি চেহারা উপস্থাপন করাটা magic realism এর মূল কাজ। যেমন, 1 সেকেন্ডে এত বিষয় একত্রে চিন্তা করে ফেলা বাস্তবসম্মত নয়, কিন্তু যুধিষ্টিরীয় ব্যখ্যা অনুযায়ী চিন্তার গতি সর্বাধিক। তাই, এর একটা যুক্তিসঙ্গত ইমেজ দাড়া করানো যেতে পারে। সেটাই ক্যাফেটেরিয়া গানে চেষ্টা করা হয়েছে। এভাবে, প্রতিটি গানের আলাদা লিরিক্যাল ব্যখ্যা আছে।
মিউজিক্যালি বললে, classical এর superimpose করার পাশাপাশি sound effects এর সহযোগিতায় একটা complete environment তৈরী করা যাতে একটা visual image চিন্তা করা যায় তার সহজ নাম post modernism যেটা অনেকেই করছে, যেমন ধরুন, প্রেম যশুয়া, acoustic alchemy, hoverphonic বা রবি শঙ্করের তানামানা বা জাকির হোসেনের desert/space এমন অনেকেই।
১০১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৮:৫৭
অপ বাক বলেছেন: সচেতনভাবে একটা দৃশ্যকল্প তৈরি এই বিষয়টাকেই কি পোষ্টমডার্নিজম বলা হচ্ছে। এই একটা শব্দ কিংবা সংজ্ঞায়িত করার প্রক্রিয়াটাকেই প্রশ্ন করছি। জিয়া তুমি যে লেবেলটা লাগাচ্ছো গানের বৈশিষ্ঠ্য বিশ্লেষন করে তোমাদের গাওয়া গান পোষ্টমডার্ন, এট কিভাবে নিশ্চিত করছো এই বিশেষ ধারা গানকেই পোষ্ট মডার্নিজম বলা হবে।
কনসার্ট ফর বাংলাদেশের বাংলা ধুন- একেবারে ধ্রুপদী ঘারানার জিনিষ, কিন্তু সেখানের ব্যাবহৃত দৃশ্যকল্প আমাদের চিরচারিত বাংলাদেশকে ফুটিয়ে তুলছে, এমন কি চৌরাশিয়া জাকির হোসেন যার উদাহরন তুমি নিয়ে এসেছো এই আলোচনায় তাদের এই মিউজিকও কি পোষ্টমডার্নিজম?
কোথাও কোনো জায়গায় টাদের এটাকে এভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে না।
সংগীত নিয়ে প্রশ্ন নেই। একটা অনুভবকে ভাষা ও সুর দিয়ে প্রকাশ করতে চাওয়া, এটাকে সফল ভাবে ফুটিয়ে তোলার জন্য যেকোনো মাধ্যমের ব্যাবহার, এটা একটা ধারা হটে পারে। অতিরিক্ত মাত্রায় কম্পিউটার ইফেক্টের ব্যাবহারও এমন একটা ধারা, টেকনো পপ বলে একটা বিষয় শুরু হয়েছে সেটাও এমনই একটা নিরীক্ষা, এ সবগুলোকে সংজ্ঞায় বেধে ফেললে টেকনো পপ কে কি পোষ্টমডার্নিজমের আওতায় ফেলানো যাবে, সেখানেকোনো ধ্রুপদি যন্ত্রের ব্যাবহার হচ্ছে, ডিস্টর্শন প্রধান অস্ত্র- কিংবা মেটাল আন্দোলনের সূচনাও একার্থে ম্যাশিন রুলের সূচনা। সেই জিমি হেন্ডরিক্সের গীটারে সুর সেটাও প্রযুক্তির ব্যাবহার- এসবগুলোকেই কি পোষ্টমডার্ন বলা হবে- আবারও বলছি আমার প্রশ্ন এই লেবেল লাগানোটাকে নিয়ে। ফিউশন ঘারানাকে পোষ্টমডার্ন বলা হবে? কিংবা একটা পরিধি নির্ধারনের বিষয়ও আসলে এটা- ঠিক কি কি গুনাবলী থাকলে একটা সংগীতকে পোষ্টমডার্ন অভিধা দেওয়া যায়।
১০২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:৩৮
জিয়া বলেছেন: দুখিঃত কৌশিক ভাই,

আমি বোধহয়, বিষয়টি সহজে ব্যখ্যা করতে গিয়ে আরো জটিল করে ফেললাম।
2। দেখুন, যোগ্যতা প্রসঙ্গে সময় একটা উপাদান তবে একমাত্র উপাদান নয়। বিশ্বসংগীতের বাজারে musicianদের কাজ অনেক বেশি ভালো। আমি আসলে ভারত/পাকিস্তানের বর্তমান ব্যান্ড গুলোর কথা বলছি না। যারা সত্যিই ভালো কাজ করছে তাদের কাজের একটা মান আছে। শিরোনামহীন এত ভালো কাজ করেনা।
3। দেখুন, আমি বিষয়টিকে চলচ্চিত্র দিয়ে উদাহরন দেই। আমাদের চলচ্চিত্রের মান কেমন তা বোধহয় ব্য খ্যা করার কিছু নেই। এখন, কথা হচ্ছে ওগুলো কি দর্শকপ্রিয় নয়? আসলে, ভালো দর্শক চলচ্চিত্র বিমুখ হয়ে পরেছিল। ইদানীং, ভালো কিছুচলচ্চিত্র নির্মাণ হচ্ছে, ভালো প্রযোজকরা এগিয়ে এসেছে, সিনেপ্লেক্স এর মতো ভালো থিয়েটার পাওয়া গেছে। একটা পর্যায় অচিরেই পাওয়া যাবে আশা করা যেতে পারে। গানের অবস্থা যদিও এত খারাপ নয়, কিন্তুআমাদের সংগীতমান বিশেষ করে ব্যান্ডসংগীতমান ভারত/পাকিস্তানের ব্যান্ডসংগীতমানের তুলনায় আগে থেকেই ভালো ছিল।B&H AMPHEST concert এ এই চিত্রটা অনেক ভালোভাবে বোঝা গিয়েছিল। string যেরকম শিশুতোষ performance করল, তা আমাদের pioneer mainstream ব্যান্ডগুলো (LRB/ FEELINGS/ MILES) আজ থেকে 10 বছর আগেই করে ফেলেছে। কিন্তুমুনাফালোভী প্রযোজনা সংস্থাগুলো সস্তা জনপ্রিয়তার স্রোতে, নিম্নমানের সংগীতের প্রতি আগ্রহী হয়ে পড়েছে। CD ডাজারে আসার সাথে এর সম্পর্কআছে বলে আমি মনে করি। CD copy করাটা খুব সহজ হওয়ায় একশ্রেণীর শ্রোতা album কেনা ছেড়ে দেয়। এই target group মূলত ব্যান্ডসংগীত শ্রোতা । যে কারনে production house গুলো ভালোমানের albumএবংবিশেষভাবে band albumপ্রকাশ করা বন্ধ করে দেয়। একটুলক্ষ্য করে দেখুন, কিছুদিন আগে পর্যন্তজি-সিরিজ ছাড়া আর কেউ ব্যান্ডসংগীত প্রকাশ করতোনা। বিষয়টি দেশের সংগীতের জন্য অত্যন্তবেদনাদায়ক।
১০৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:১৬
জিয়া বলেছেন: ভাই অপবাক,
দৃশ্যকল্প তৈরী প্রক্রিয়া নিয়ে প্রশ্নটি আমাকে না করে অক্টাভিও পাজকে করলে ভালো হয়। আমি ওনার একটা লেখা থেকেই বিষয়টি পেয়েছি।
জাকির হোসেন, রবি শঙ্করের যেসব অ্যালবামের কথা আমি উল্লেখ করেছি, সেগুলো কোনোটাই pure classical নয়। তারা সচেতনভাবে post modern practise না করলেও এ বিষয়টির মূলভাবের রুপকার যে তারা এতে কোনো সন্দেহ নেই।fussion অবশ্যই postmodernism এর অন্তর্গত একটি ধারনা।
jimi hendrix marshal amp এর vulveকখন গরম হলে guitar pickupএর কোন positiong এ noise produceকরা যায় ও সেটাকে কিকরে musical language এ transfer করা যায়, তা নিয়ে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছেন। এজন্যে, তাকে যদি
techno musicএর মূলভাবের রুপকার বা স্বপ্নদ্রষ্টা বলা হয়, তাহলে কি খুব ভুল হবে?
techno musicএর সাথে postmodern music এর কোনো সম্পর্কনেই।
১০৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২২
জিয়া বলেছেন: আমি আগেই একবার বলেছিলাম যে, শিল্পমাধ্যমগুলোর movement সাধারণত একত্রে চলে। art, literature, architecture এ postmodernism এর ব্যবহার কিন্তুআমার বক্তব্যের বাইরে নয়। classiacal ব্যবহারের concept টা ওখান থেকেই আসছে।
১০৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৩
অপ বাক বলেছেন: ফুসেিসান চলতেছে সভ্যতার প্রথম থেকেই তাহলে আমরা এইটাকে আদিন না বলে পোষ্টমডার্ন বলতেছি কেনো?
সাংস্কৃতিক মোটিফের বিবর্তন, নতুন অর্থে ব্যাবহার এসব ধারনাতো প্রাচীন। স্থাপত্য কিংবা ভাষা কিংবা সংগীত সবখানেই এই সংশ্লেষনের ধারাটা বহমান- তোমরা ঠিক কোন জায়গাটাকে বলছো পোষ্টমডার্নিজম।
একটা চলমান প্রক্রিয়াকে হঠাৎ করে পোষ্টমডার্ন সংজ্ঞায়িত করার কারনটা কি?
১০৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৩
অপ বাক বলেছেন: ** ফিউশন** হবে আর আদিম হবে প্রথম লাইনে।
১০৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৪
জিয়া বলেছেন: আজ তাহলে বিদায় জানাই, কি বলেন?
সবাই ভালো থাকুন।
১০৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:২৯
জিয়া বলেছেন: postmodernism এর সাথে তো আধুনিক বা আদিম এর কোনো সম্পর্কনেই। ism টির মাঝে modern শব্দটি থাকায় কি আপনার মনে হল এটা অত্যাধুনিক একটা কিছু?
১০৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৩৮
অপ বাক বলেছেন: পোষ্টমডার্ন ধারনাটাই এমন যা মডার্নকে অতিক্রম করেছে,শব্দের উৎপত্তিগত দিক থেকে পোষ্ট মডার্ন ধারাকে সামনে আনা হয়েছিলো কবিতায়, এটাও একটা নির্দিষ্ট ধারার শিল্পকে সংজ্ঞায়িত করে। যা কিছু আধুনিক ধারন করতে পারে না তা অতীতাশ্রয়ি হলে সেটা চিরায়ত আর সেটা ভবিষ্যতকে স্পর্শ করে থাকলে পোষ্টমডার্ন ধারনাটা এমনই ছিলো। এখনও বোধ হয় এই শব্দগুলো একই ভাবেই ব্যাব হৃত হওয়ার কথা। একেবারে শব্দের সার্বিক অর্থ বদল ঘটে নি এখনও।
১১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪২
জিয়া বলেছেন: আপনার মন্তব্যের প্রতি সম্মান রেখে বলছি, আপনি বোধহয় দারিদা, ফুকো তত্বের ভিত্তিতে কথা বলছেন। ওটা আসলে postmodernism এর মূলধারার সাথে যুক্ত নয় বরং অনেক বেশী d'con সম্পর্কিত। musically এর সাথে progressive rock বেশ সম্পর্কিত। আপনি এ বিষয়ে আগ্রহী হলে প্রাশ্চাত্যে dream theatre বা এদেশে আর্টসেল এর গান শুনে দেখতে পারেন। শিরোনামহীন specifically বললে magic realism এর চর্চা করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, শিরোনামহীন সীমিত পরিসর এবং ক্ষুদ্রটাইমফ্রেম নিয়ে ছোটগল্প ভিত্তিক কাজ করে।
অক্টাভিও পাজ একটা গল্প দিয়ে magic realism এর উদাহরন দিয়েছিলেন......"একবার একটি বনে campfire হচ্ছে। বেশ ক'জন আনন্দিত তরুন-তরুনি উলাস করছে। তাদের আনন্দে আনন্দি ত এা কাঠবেরালী campfire এর আগুনে ঝাপিয়ে পড়ল....." আমি খুব ছোট করে লিখলাম। লক্ষ্যকরুন " এখানে পরিনতি জরুরি নয়, বর ংগল্পের পরিবেশ, বর্ণনা, এবং presentation জরুরি "। presentation এমন হতে হবে যাতে কাঠবেরালী (subject) এর activity বেখাপপা মনে না হয়। যেন মনে হয় আনন্দিত তরুন-তরুনিগনের আনন্দ কাঠবেরালী কে স্পর্শকরেছে ও তার এই আনন্দ ও activity স্বাভাবিক আনন্দের বহিঃপ্রকাশ মাত্র।
ভালো থাকুন সবাই।
১১১. ০১ লা অক্টোবর, ২০০৬ সকাল ৭:৫৮
অতিথি বলেছেন: 1. জিয়া ভাই আপনাদের নতুন এ্যালবাম কবে আসছে? নতুন এ্যালবামে কোন বিষয়ের দিকে বেশী জোর দেবেন? প্রস্তুতি কেমন? একটু বিস্তারিত জানান?

2. স্টেজ প্রোগ্রাম কেমন হচ্ছে? আপনাদের সাথে যোগাযোগের জন্য কিভাবে যোগাযোগ করবে উৎসাহী আয়োজকরা?

3. কোন মিক্স এ্যালবামে কাজ করছেন কি?
১১২. ০১ লা অক্টোবর, ২০০৬ রাত ১০:২০
জিয়া বলেছেন: কৌশিক ভাই,

1। আমাদের ব্যন্ডের কোনো অ্যালবাম আপাততঃ আসছেনা। তবে মেঘদলের সাথে একটা যৌথ অ্যালবাম আসছে। এই অ্যালবামটি alternative হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, মেলডিনির্ভর টিউনের প্রতি জোর দিচ্ছি আমরা। লিরিক আগের মতোই শহুরে জীবনযাত্রার ছোটগল্প। একটি ট্র্যাক আমাদের দুই ব্যান্ডের যৌথভাবে compose করার কথা। যদিও, এখনো সেটা লিখে ফেলতে পারিনি।
2। স্টেজ লাইভ শো ইদানীং অনেক কম হচ্ছে। রমজান মাসে তো কোনো কনসার্ট হবার প্রশ্নই ওঠেনা। তবে, এর আগে থেকেই কনসার্টকম হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা একটা বড় কারণ, এছাড়া কনসার্ট স্পন্সর মানেই multinational companyবিশেষতঃ অসভ্য telecommunication company, যাদের মর্জিমাফিক আমাদের দেশের সংস্কৃতি চলবে বলে তারা মনে করে। সমপ্রতি nam conference center এ এক telecommunication company'র কতর্াব্যাক্তি (অতি সুপরিচিত, এককথায় স্টার) বললেন, তারা এদেশের সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের award giving অনুষ্ঠানে গত বছর মনোনয়ন পাওয়া স্বত্তেও award না পেয়ে অমুক জনপ্রিয় ব্যান্ড ঘোষনা দিয়েছে, তারা আরো ভালো সংগীত তৈরী করবে যাতে আগামীতে এই award তারা নিতে পারে। বুঝুন অবস্থা। এই ধরনের মানসিকতার লোকজন যদি sponsor হয়, তবে আর, concert কি করে হয়। sponsor চুক্তির বেশীরভাগ কথাই তারা concert/productionহয়ে যাবার পরে ভঙ্গ করে। সরকারী বিভিন্ন নীতিমালার কারনে ভালো sponsor company গুলো সাংস্কৃতিক কর্মকান্ডে আসতে পারছেনা। এই সুযোগে এসব নব্য ইষ্ট ইন্ডিয়া কোম্পানী আমাদের সংস্কৃতি র ধারক ও বাহক হয়ে গেছে। তারপরেও জীবন চলছে.....চলবে, এদের নিয়েই বেঁচে থাকতে হবে। এসব নিয়েই আমাদের এইসব দিনরাত্রি....
আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, http://www.shironamhin.com এ চলে আসুন। অথবা mail করুন, ঠিকানায়। ফোনে যোগাযোগ করতে চাইলে, সোহেল: 01715092438, উনি আমাদের শব্দ-প্রকৌশলী এবং concert mangement দেখেন। সরাসরি কথা বলতে চাইলে যেকোনো সোমবার চলে আসুন, সাউন্ড মেশিন/ মগবাজারে সন্ধ্যা 6টা থেকে 10 টার ভেতর।
2। স্বপ্নচূড়া-3 এ কাজ করার সম্ভাবনা আছে। এই, সিরিজটি ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগাতে পেরেছে, এর আগে আমরা স্বপ্নচূড়া-2 এ "গোধূলি" নামে একটা গান দিয়েছিলাম।
১১৩. ০২ রা অক্টোবর, ২০০৬ দুপুর ১২:১৯
জিয়া বলেছেন: 1। শিরোনামহীনের কোনো নতুন অ্যালবাম আপাততঃ আসছে না। তবে, মেঘদলের সাথে একটা যৌথ অ্যালবাম আসবে অচিরেই।
বরাবরের মতোই শহুরে জীবনযাপন প্রক্রিয়া নিয়ে ছোটগল্প থাকবে আমাদের লিরিকে। টিউন অলটারনেটিভ হবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, আমরা মেলডির প্রতি বেশী জোর দিচ্ছি। প্রতি ব্যান্ডের 5 টি করে গান থাকবে এই অ্যালবামে। 1টি গান আমরা যৌথভাবে নির্মান করবো। প্রস্তুতি মোটামুটি ঠিক আছে, কিন্তু যৌথ গানটি এখনো লিখতে পারিনি।
কৌশিক ভাই, আমি ভেঙ্গে ভেঙ্গে উত্তর দিচ্ছি, কারন, গতকাল বিশাল এক মন্তব্য লিখে পোষ্ট দেয়া সত্বেও সেটা এখানে দেখতে পাচ্ছিনা। কোনো এক অজানা কারনে, পোষ্টটা হয়নি।
১১৪. ০৩ রা অক্টোবর, ২০০৬ সকাল ১১:১৫
অতিথি বলেছেন: জিয়া ভাই নো প্রোবলেম। আপনার প্রশ্নগুলোর উত্তর দেয়া হলে এটা এডিট করে একটা কপি আপনাকে পাঠানো হবে। সেটি আপনি দেখে দিলে পিডিএফ করে এখানে সংগ্রহ করা হবে।
১১৫. ০৩ রা অক্টোবর, ২০০৬ রাত ১০:৩৯
জিয়া বলেছেন: ধন্যবাদ কৌশিক ভাই,
2। শেষ লাইভ কনসার্ট করেছি fine atrs institute, DU তে গত মাসের 22 তারিখে। বর্তমানে রমজান মাস উপলক্ষে লাইভ কনসাট হচ্ছেনা। এ প্রসঙ্গে বলছি, লাইভ কনসাট বেশ অনেকদিন যাবত খুব কম হচ্ছে। মূলত:এর কারন হচ্ছে প্রকৃত sponsor এর অভাব।আপনার রস চুষে খায় mutinational companyকবিতার ড্র াফট অনুযায়ী বলছি, multinationalবিশেষ করে telecommunication এর অসভ্য সম্প্রদায় এই গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়ে আমাদের সংস্কতির পৃষ্ঠপোষক হবার পাশাপাশি আমাদের সংস্কতির ধারক-বাহক বনে গেছেন। তাদের গরিমসিমুলক আচরন, সূর্যের চেয়ে বালি গরম অবস্থা আয়োজকদের নাকানি-চোবানি খাইয়ে ফেলছে। সম্প্রতি এক telecommunication company আয়োজিত এক award giving ceremonyতে যাবার সৌভাগ্য (দূর্ভাগ্য) হয়েছিল। সেখানে, এই telecommunication company'র জনৈক কর্তাব্যাক্তি (অতি সুপরিচিত, বিবিধ কারনে প্রায় সুপারস্টার) বললেন, "তাদের আগ্রহের ও প্রচেষ্টার কারনে এদেশের সংস্কতির ধারা এখনো বজায় আছে। তাদের প্রদানকৃত উৎসাহে এদেশে ব্যান্ড সংগীত এখনো বহমান । এই, award ই ব্যান্ড সংগীত শিল্পীদের উৎসাহ দিয়ে চলেছে। 2005 সালে অমুক ব্যান্ড (বেশ নামকরা) মনোনয়ন পাওয়া সত্তেও পুরষ্কারনা পাওয়ায় ঘোষণা করেছে, তারা ভবিষ্যতে আরো ভালো কাজ করবে যাতে এই award পেতে পারে। " কি বিচিত্র এই দেশ, সেলুকাস! " তবু আমরা নিলর্জ্জের মতো এসব telecommunication company 'র লেজে লেজে ঘুরব, যদি তাদের একটু সুনজরে আসা যায়; বিনে পয়সায় গান হবে, কিন্তু রেকর্ড তো আর হবেনা; হবেনা কোনো লাইভ কনসার্ট।
১১৬. ০৩ রা অক্টোবর, ২০০৬ রাত ১০:৪৩
জিয়া বলেছেন: ধন্যবাদ কৌশিক ভাই,
2। শেষ লাইভ কনসার্ট করেছি fine atrs institute, DU তে গত মাসের 22 তারিখে। বর্তমানে রমজান মাস উপলক্ষে লাইভ কনসাট হচ্ছেনা। এ প্রসঙ্গে বলছি, লাইভ কনসাট বেশ অনেকদিন যাবত খুব কম হচ্ছে। মূলত:এর কারন হচ্ছে প্রকৃত sponsor এর অভাব।আপনার রস চুষে খায় mutinational companyকবিতার ড্র াফট অনুযায়ী বলছি, multinationalবিশেষ করে telecommunication এর অসভ্য সম্প্রদায় এই গুরুদায়িত্ব মাথায় তুলে নিয়ে আমাদের সংস্কতির পৃষ্ঠপোষক হবার পাশাপাশি আমাদের সংস্কতির ধারক-বাহক বনে গেছেন। তাদের গরিমসিমুলক আচরন, সূর্যের চেয়ে বালি গরম অবস্থা আয়োজকদের নাকানি-চোবানি খাইয়ে ফেলছে। সম্প্রতি এক telecommunication company আয়োজিত এক award giving ceremonyতে যাবার সৌভাগ্য (দূর্ভাগ্য) হয়েছিল। সেখানে, এই telecommunication company'র জনৈক কর্তাব্যাক্তি (অতি সুপরিচিত, বিবিধ কারনে প্রায় সুপারস্টার) বললেন, "তাদের আগ্রহের ও প্রচেষ্টার কারনে এদেশের সংস্কতির ধারা এখনো বজায় আছে। তাদের প্রদানকৃত উৎসাহে এদেশে ব্যান্ড সংগীত এখনো বহমান । এই, award ই ব্যান্ড সংগীত শিল্পীদের উৎসাহ দিয়ে চলেছে। 2005 সালে অমুক ব্যান্ড (বেশ নামকরা) মনোনয়ন পাওয়া সত্তেও পুরষ্কারনা পাওয়ায় ঘোষণা করেছে, তারা ভবিষ্যতে আরো ভালো কাজ করবে যাতে এই award পেতে পারে। " কি বিচিত্র এই দেশ, সেলুকাস! " তবু আমরা নিলর্জ্জের মতো এসব telecommunication company 'র লেজে লেজে ঘুরব, যদি তাদের একটু সুনজরে আসা যায়; বিনে পয়সায় গান হবে, কিন্তু রেকর্ড তো আর হবেনা; হবেনা কোনো লাইভ কনসার্ট।
১১৭. ০৩ রা অক্টোবর, ২০০৬ রাত ১০:৫০
জিয়া বলেছেন: আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, আমাদের সাইট ফোরামে চলে আসুন, http://www.shironamhin.com/forum/index.php
অথবা মেইল করুন: ঠিকানায়।
ফোনে যোগাযোগ করতে চাইলে: সোহেল: 01715092438 উনি আমাদের শব্দ প্রকৌশলী এবং live concert management দেখেন।
সরাসরি, যোগাযোগ করতে চান? চলে আসুন, সাউন্ড মেশিন, মগবাজারে.............যেকোনো সোমবার সন্ধ্যা 6 টা থেকে রাত 10 টার ভেতর।
১১৮. ০৩ রা অক্টোবর, ২০০৬ রাত ১০:৫৫
জিয়া বলেছেন: 3। সমপ্রতি একটা মিক্স অ্যালবামে কাজ করার কথা আছে। স্বপ্নচূড়া সিরিজের 3য় অ্যালবাম। পূর্বেস্বপ্নচূড়া-2 এ আমরা কাজ করেছি।
ভালো থাকুন সবাই।
১১৯. ০৪ ঠা অক্টোবর, ২০০৬ ভোর ৫:১৭
অতিথি বলেছেন: তথাকথিত সেই সুপারস্টার টেলিকমিউনিকেশন ব্যক্তিত্বদের কাছে এখন সংস্কৃতির দীক্ষা নিতে হবে। ওয়াকার চৌধুরী আর ইভা রহমানের মত বাথরুম সিংগারদের এ্যালবাম বের হবে আর পাবলিক সে বর্জ্যগুলো গিলবে। এক চ্যানেলে ইন্তেখাব ট্যাক্স নিয়ে বলবেন আর অন্য চ্যানেলে মেহরিন তার জীবন কাহিনী শোনাবে পাবলিকদের। স্বামীর স্পনসর করা অনুষ্ঠানে স্ত্রীরা গান গাবে, এওয়ার্ড পাবে এতো নিত্যদিনের ঘটনা। তবে আপনাদের এবার কয়েকটা ক্যাটাগরিতে মনোনয়ন ছিল, একটু বিশদ বলবেন এ বিষয়ে?
১২০. ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:৪৪
অতিথি বলেছেন: খাইছে!!! জিয়া ভাই নাকি!!!
আসেন তবে ডিসকাস করি কিছু বিষয়ে.....
=>music এ একটা বিষয় আজকাল বেশী দেখা যাচ্ছে। সেটা হলো নকল....... পোলাপাইন english গান শুনে শুনে idea নেয়...... তারপর সেইটার বাংলা ভার্সন বের করে..... আমরা কিন্তু বাংলায় Iron Maiden, Metallica, Pnk Floyd শুনতে চাইনা...... আমরা বাংলায় বাংলা গান শুনতে চাই....... এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
=> আপনার মতে ভালো lyrisist হতে হলে কি কি গুন প্রয়োজন?.....
১২১. ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ১০:৫২
অতিথি বলেছেন: আপনার হবি কি?......... কোন সময়ে মিউজিক করতে পছন্দ করেন?......আপনাদের ফোরামে নিয়মিত লগ ইন করেন না কেনো?

 

মোট সময় লেগেছে ১.৩৬১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ