অনেক খেটেখুটে গঠনতন্ত্র তো জোরাতালি দেয়া গেল এবার সাংগঠনিক কার্যক্রম শুরু করা দরকার। এমন সময় প্রাপ্তি ফাউন্ডেশন নামে একটা ওয়েবসাইট তৈরীর চিন্তা আসে কারো কারো মাথায়। হাবিবমহাজন সাথে সাথে ঐ নামের ডোমেইন কিনে ফেলে। হাবিবমহাজন ব্লগে যে সব পোস্ট দেয় তাতে তার সন্বন্ধে একটা মিশ্র অপিনিয়ন ছিল ব্লগারদের মধ্যে। কখনও দারুণ রুষ্ট, কখনও তুষ্ট। অনেকের মতে (আমি যখন অনেকের মত বলে কোন বক্তব্য উপস্থাপন করি, সেটা আমার নিজের মত ঘুরিয়ে বলার চেষ্টা বুঝবেন না, কেবল নামগুলো উপস্থাপনে বিরত থাকার জন্য এভাবে বলা) হাবিবমহাজন হচ্ছে মোঃ আরাফাতুল ইসলাম, আইপি ট্রাক করে এমন তথ্যই নাকি বের হয়ে এসেছে। তিনি আমাকে প্রাপ্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটির পাসওয়ার্ড পাঠিয়ে দিলেন। এখন দরকার ওয়েবটির ডিজাইন। লোগো থেকে শুরু করে টেমপ্লেট পর্যন্ত ডিজাইন করে পাঠালো আরাফত রহমান, এ্যালন থেকে শুরু করে আরো বেশ কয়েকজন। নামগুলো এখন ঠিক মনে পড়ছে না।
কাজ যখন এতটুকু এগুয়েছিল তখন আতাউরের আবির্ভাব। আগেই বলেছি। ঠিক এমন একটা সময়ে আবার শোহেইল মতাহির চৌধুরীর একটা মন্তব্য আমাকে নাড়িয়ে দিল। তখন আগুণের পরশমনিতে কারো সাক্ষাতকার চলছিল, সেখানে আমার প্রশ্ন ছিল এমন যে ব্লগ কমিউনিটি নিয়ে এসব কর্মকান্ড লেখার উপরে প্রভাব ফেলে কিনা। শোমচৌএর বক্তব্য ছিল, প্রভাব পড়াই সংগত এবং এতে লেখার মান অনেকাংশে কমতে থাকে। আমি ভাবতে শুরু করলাম, আমি ব্লগে একজন অর্গানাইজার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি। কালপুরুষ তার বাসায় সবাইকে দাওয়াত দিয়েছে, সেটা কোঅর্ডনেট করছি আমি, তাকে ফোন করা, ওকে জানানো ইত্যাদি। ব্লগাররা কোথায় দেখা করবে তার এরেঞ্জমেন্টে আমি। প্রতিদিন অফিস আর বাসা মিলে যে আমার ব্যক্তিগত পরিসর সেখানে এই কাজগুলো করতে করতে এখন ব্লগের চরিত্রে তার প্রচ্ছন্ন প্রভাব পরিলক্ষিত হওয়া শুরু হলো। আমি ব্লগে আমার চরিত্র চিত্রণে ও নির্মাণে এসেছি। আমার অন্যতম একটা মানসিক অবস্থান হচ্ছে আলসেমী, আমি কোন কিছু সংগঠিত করতে চাই না, আমি কেবল দর্শক হিসাবে সমাসীন থাকতে চাই। বাস্তবের তীব্র কষাঘাতে সেটা সুদূরপরাহত - এখন ব্লগেও সে চিত্রের পুনার্বিভাব হতে চললো!
আমি কান ধরলাম, না এমন করে অপসন নষ্ট করা ঠিক হচ্ছে না। আমি অফ গেলাম। আমার মেলা অর্গানাইজিং করা বিষয়ে ট্রেনিং নেয়া আছে, আমার জন্য সহজ, সেটা ফলানোর জায়গা এটা না। এটা আমার আলুবীজ বপনের জায়গা, গোল আলু, মিষ্টি আলু হবে গোটাগোটা আমি লতাসহ তা উপড়ে ফেলবো আবার সিদ্ধ করে গিলতে থাকবো! এখানে আমার কোন মত নেই, পথ নেই, দিকভ্রান্তি বা ক্লান্তি নেই - এটা আমার প্রকাশের জায়গা - ট্রু ইনসাইড অফ এ্যা পারসন। ট্রু বলতে আবার নৈতিকতা শব্দ দিয়ে ঘসামাজা শুরু করে দিবেন না, এটা হচ্ছে ফ্যাক্ট মানে হচ্ছে যা আমার সর্বস্ব, অস্থি-মজ্জা-হৃদয়েয় যৌগ, কেউ যা দেখতে পারে না কখনও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

