somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতের কেন বিরোধিতা করে? যারা বাক স্বাধীনতার কথা বলে তারা কেন জামাতের মুখ বন্ধ করতে চায়?

২২ শে মে, ২০০৭ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফজলে এলাহী, আপনাকে কিভাবে বুঝাবো, আর আপনি কেনই বা বুঝবেন। আপনি স্বাধীন, মুক্ত, সর্বতভাবে নিজের দায়িত্বনির্ভর মানুষ।

আপনার জিজ্ঞাসা মোটামুটি শিরোনামের মত। এর কারণ আপনার কি মনে হয়? আপনি নিজে জবাবটা দেবার চেষ্টা করুন। আমার মনে হয় দুটো কারণ -

১. জামাতের স্বাধীনতাবিরোধী সংশ্লিষ্টতা মানুষ ভুলতে পারেনি। কোন উদার মতামত প্রকাশের মটিভেশন, বাক স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চা দেখিয়েও এটা নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি যত ভাল যুক্তি দেখান, নৈতিকতা, আদর্শ, ভাল প্রসংগ, গালিবিহীন সততা দেখান না কেন, কোন স্বাধীন দেশের মানুষ সে দেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধীতাকারীদের সাথে মিলে যেতে পারে না। একটা মানসিক দুরত্ব তৈরী হয়ে যায়। এটা সাইকোলজিকাল। জামাত পৃথিবীর শ্রেষ্ঠ ভাল কাজ করলেও মানুষের মন থেকে দূর করতে পারবে না। কারণ একটা বিষয় চিন্তা করে দেখুন, একজন জামাতের কর্মী হবার জন্য আপনাদের কত কিছু হিসেব নিকেষ করতে হয়, বিচার করতে হয়, পরীক্ষা দিতে হয়। কিন্তু জামাতের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য এক রাজাকার শব্দটাই যথেস্ট। আপনি যতক্ষণে ১জনকে বুঝিয়ে লাইনে নিয়ে আসবেন ততক্ষণে আমি ১০০জনকে জামাতের বিরুদ্ধে প্ররোচিত করতে পারবো। কারণ ধর্মের চেয়ে মানুষ দেশের বিরোধিতা করেছে এ স্লোগানে বেশী আকৃষ্ট হয়। দেশ থাকে ধর্মের চেয়ে বেশি গভীরে একজন মানুষের।

২. দ্বিতীয়তঃ ধর্মনির্ভর রাষ্ট্রকাঠামো তৈরীর আপনাদের এ আন্দোলনের বিরোধিতা করা একটা বৈশ্বিক প্রেক্ষাপট থেকে উদ্ভুত। এটা মূলত আপনাদের স্বাধীণতা বিরোধিতা করার ইস্যু থেকেও পুরাতন। বস্তুত, আপনাদের স্বাধীণতা বিরোধীতা করা মূলত ধর্মনির্ভর রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্য থেকে উদ্ভুত হওয়ায় সেটাও বাংলাদেশের আপাময় মানুষ, সব মত নির্বেশেষে গ্রহণযোগ্য হবার কথা নয়। আপনাদের সবসময় একইলক্ষ্য ও উদ্দেশ্যে নিয়োজিত মানুষ দরকার। বিভিন্নতা একোমডশনের সুযোগ নেই পার্টি অভ্যন্তরে। যেমন একজন নাস্তিক কখনই আপনাদের মেম্বার হবার যোগ্যতা রাখেন না। কিন্তু সমাজ হচ্ছে অসংখ্য মত, পথের সংকুলনস্থান। সুতরাং সামাজিক কাঠামোর পরিপন্থী এক অবাস্তববাদী সমাজকাঠামো নির্মাণের বিরুদ্ধে হাজারো যুক্তি, বক্তব্য, মত আপনাদের ফেস করতে হয়। এবং এত বেশী বিভিন্নমূখী আক্রমন আপনাদের জন্য নির্ধারিত যা মানুষের সহজাত সেল্ফ ডিফেন্স নিজেদের স্বকীয়তা বজায় রাখার জন্য।

আমার কথাগুলো কোন জামাতের লোকই বুঝবে না। কারণ তাদের ঠিক এবোধটুকুরই অভাব। আপনিও বুঝবেন না আমি ১০০% নিশ্চিত।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×