প্রিয় সাইটকে বিদায় বলা ভয়ংকর কষ্টের!
০৩ রা জুন, ২০০৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে সত্যিই ক্লান্ত আর বিধ্বস্থ মনে হচ্ছে। এই ব্লগটার সাথে একটা নাড়ীর সম্পর্ক টের পাই। প্রায় দেড় বছর যাবত লটকে আছি। কত হাসি কান্না মিশে আছে তার কোন সীমাপরিসীমা নাই। যারা ব্লগকে ব্যক্তি থেকে আলাদা করে রাখতে চান তেমন আমিও ভাবতাম। কিন্তু আজকে যখন ব্লগ ছেড়ে যাবার কথা গভীরভাবে ভাবতে শুরু করলাম, বুকটা কেঁদে উঠল হুহু করে। মনে হলো খুব প্রিয়জনকে বিদায় দেবার ষড়যন্ত্র করছি। কোনভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি দেখেছি অন্য একটা ব্লগের চেহারাও। সেই ব্লগটা দেখে মনে পড়লো অনেক পেছনের একটা স্মৃতি।
খুব ছোটবেলায় আমার খালা একদিন বললেন, তোর মা আসলে তোর মা নয়। তুই আসলে আমার ছেলে। তোর মা'র ছেলে হয় না বলে আমি তাকে দিয়েছি। কিন্তু এখন তো বড় হয়েছিস, তাই নিয়ে যাব। আমি তখন থ্রিতে পড়ি। মা পাশেই বসে ছিলেন। আমি একবার মা আরেকবার খালাকে দেখছিলাম। দু'জনের চেহারায় অদ্ভুত একটা মিল থাকলেও মায়ের চিবুকের তিল খালার ছিল না। খালা আমাকে অনেক আদর করলেন, কোলে নিয়ে ঘুরলেন। বললেন, কাল তোকে আমাদের সাথে চিটাগং নিয়ে যাব! আমি খালার মুখে সেই কালো তিল খুঁজি, কিন্তু কোথাও তা খুঁজে পাই না। তারপরে হঠাৎ করে মনে হলো, আমার নাড়ীবিচ্যুতি ঘটেছে। বাঁধভাঙা কান্নায় আমার বুক কেঁপে উঠল।
আজ অনেক দিন পরে তেমন একটা মুহূর্তে আমি নিজেকে আবিস্কার করলাম। বড় কষ্টের ভালোবাসাকে বিদায় বলা। ভয়ংকর কষ্টের!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন