আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

রাজনৈতিক দলগুলোর সংস্কারের জন্য যা করা উচিত

১২ ই জুন, ২০০৭ সকাল ১১:০৩

শেয়ারঃ
0 0 0

রাজনৈতিক দলগুলো পরিশুদ্ধ হতে হবে মাইনাস-টু ধরে রেখেই। সরকারকে এগিয়ে আসতে হবে সাহায্যের হাত নিয়ে। যা করা উচিত এখনই -

১. দল পুনর্গঠনের জন্য দলের মধ্যে থেকে একজন অর্গানাইজিং কোঅর্ডিনেটর নিয়োগ করা। এটা দলগুলোর প্রেসিডিয়ামদের সাথে মিলে সরকার নির্ধারিত করে দেবে।
২. একটা লামসাম এমাউন্ট বরাদ্দ করা প্রতিটি দলের পুনর্গঠনের জন্য।
৩. প্রতিটি দলের একটা ইনফরমেশন ডেস্ক খোলা যেখানে সেই দলের ভলেন্টিয়াররা চিঠি, মিডিয়া, ফোন, ইন্টারনেটের মাধ্যমে তথ্য-পরামর্শ সংগ্রহ করবে।
৪. দলের কর্পোরেট কালচার চালু করতে হবে। এটা হবে এমন যে স্থানীয় পর্যায়ের সাথে কেন্দ্রের একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে।
৫. দলের স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে হবে। প্রতিটি স্থানীয় নির্বাচন সরকার পর্যবেক্ষণ করবে।
৬. প্রতিটি দলের নেতাদের জন্য "লিডারশীপ স্কিল ডেভলপিং" ওয়ার্কশপ চালু করতে হবে।
৭. নেতাদের জন্য বিশেষ পারফমেন্স এভালুয়েশন কোর্স চালু করতে হবে। এর মাধ্যমে পদোন্নতী নিশ্চিত করতে হবে।
৮. সরকারের সমান্তরালে দলের মধ্যে বিভিন্ন সেক্টরাল রিসার্চ ইউনিট থাকবে। যাদের প্রধান হিসাবে একজন সম্পাদক সেসমস্ত বিষয়ের ফলাফল সরকারকে ও জনগণকে অবহিত করবে।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:১৪
তিমুর বলেছেন: হুদা টাইম কিল করেন ক্যা? কন্সট্রাক্টিভ লেখার ভাত নাই ।

৫ ।
২. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:১৮
কৌশিক বলেছেন: ভাতের জন্য লেখার অবস্থা এখনও হয়নি।
তবে রাজনৈতিক দলগুলোর সংস্কারের সুযোগ সরকারকেই করে দিতে হবে, নইলে সেটা তো হবেই না, বরং দেখা যাবে সরকার একটা রাজনৈতিক দল খুলে বসে আছে।
৩. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:২৬
তিমুর বলেছেন: কিন্তু লেখার জন্য ভাতের দরকার আছে

সংস্কার গিলছে না মহান ২ । তো সরকারের আর করণীয় কী?

আম বলি সিক্রেট ব্যালটে নিয়মিত কাউন্সিল ইলেকশান বাধ্যতা থাকলেই সংস্কার হয়ে যাবে ৯০ %
৪. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৩৩
কৌশিক বলেছেন: ঠিক বলেছেন। তবে একজন একটা আশংকার কথা বলছিল। ভোট ক্রয় করার একটা বিষয় চলে আসবে। দেখা যাবে নেতারা টাকা পয়সা দিয়ে ভোটটা কিনে নিচ্ছে। বা ভীতি প্রদর্শন করলো। এ বিষয়টা কিভাবে লক্ষ্য করা যায়?
৫. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৪৩
তিমুর বলেছেন: গোপন ব্যালট (যেভাবে আমরা সাধারন নির্বাচনে ভোট দেই)। ভোট কেনার প্রশ্ন নাই, একজন ক্যান্ডিডেট থাকলে "না" ভোট ।

পুরা বুলেটপ্রুফ ।
৬. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৪৬
কৌশিক বলেছেন: কিন্তু ওই যে বাঙালী একটা সংস্কৃতি কিন্তু এমন আছে যার কাছে থেকে টাকা খেয়েছে তাকে ভোট দেবার। সাধারণত বিট্রে কম করে! আপনি কি মনে করেন গোপন ব্যালট হলে টাকা খেয়েও পছন্দমত প্রার্থীকে ভোট দেবে?
৭. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৪৮
তিমুর বলেছেন: ১০০% প্রুফ তো হবে না । কিন্তু এইভাবে "চিরস্থায়ী বন্দোবস্ত" তো টলে উঠবে । আপাততঃ ওইটুকু হলেই কাফি ।
৮. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৫০
তিমুর বলেছেন: পলিটিক্স পিরালি প্রথা বা পারিবারিক ব্যাবসা নয় যে গদি অলটাইম ফার্স্ট ফ্যামিলি আঁকড়ে থাকবে এইটা মগজে ঢোকানো দরকার ।
৯. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৫
কৌশিক বলেছেন: ঠিক বলেছেন। তবে উদ্যোগটা সরকারকেই নিতে হবে। কিন্তু এখন যা মনে হচ্ছে, হয়তো তারাই একটা সতন্ত্র দল খুলে বসবে।
১০. ১২ ই জুন, ২০০৭ সকাল ১১:৫৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: হ্যা । অটোনমি এমনই হবে তখন আর মানুষ খুঁজে পাওয়া যাবেনা।
১১. ১২ ই জুন, ২০০৭ দুপুর ১২:০১
তিমুর বলেছেন: হুমম, সরকারের মাথায় এখন এসব চিন্তা নেই...এক্সট্রা টাইম দরকার খেলার জন্য ...তারপরে আরেকটু...তারপরে টাই ব্রেকার । টাইব্রেকারে ফাউল...আবার খেলা ।
১২. ১২ ই জুন, ২০০৭ দুপুর ১২:০৫
তিমুর বলেছেন: অটোনমি থাকলেই সাধারন মানুষ আগে বাড়ে...গ্যাংরা পিছু হটে ।
১৩. ১২ ই জুন, ২০০৭ দুপুর ১২:১১
এহহামিদা বলেছেন: কচু করবে!! রাজনৈতিক চাদাবাজীর একটা বড় অংশই যায় গরীবের পেটে গন সমাবেশের বা ভোটের নামে!!!
নইলে এই ট্যাকা বড় লোকের পকেটেই থাকতো!!!
আমারতো মনে হয় রাজনৈতিক দল গুলা বড়োলোকের পকেট থেইকা ট্যাকা নিয়া গরীবরেই দিতো!!!!!

রাজনীতিবিদরা যদি ট্যাকা নিজের পকেটেই রাখে তাইলে ভোটের সময় বা জনসভা করার সময় কোটি কোটি ট্যাকা খরচ করনের খবরটা ভুয়া!!!!!

ব্যবসায়ীরা ট্যাক্সও দিবোনা আবার চাদাও দিবো না এইটাতো হইতে পারে না!!!
১৪. ১২ ই জুন, ২০০৭ দুপুর ১২:২৭
মদন বলেছেন: নেতারাতো তাইলে দস্যুবনহুর :)

বড়লোকদের থেইকা মাইরা গরীবদের মধ্যে বিলি করে। বাহ্
১৫. ১২ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৭
এহহামিদা বলেছেন: "দলের স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে হবে। প্রতিটি স্থানীয় নির্বাচন সরকার পর্যবেক্ষণ করবে। ""

এরম চেস্টাকি হয় নাই মনে করছেন!!!

বিএনপির বগুড়া মডেলের কথা শুনেন নাই!!! বেশী দিন আগের কথাতো না ২০০২/২০০৩।
বুইড়া গুলা যখন তরুনগো কাছে হাইরা গেল। শোর তুলল ত্যাগী নেতৃত্বের কি হইব!!!
বাতিল হইল ইলেকশন!!!
১৬. ১২ ই জুন, ২০০৭ দুপুর ১২:৫০
এহহামিদা বলেছেন: """এটা দলগুলোর প্রেসিডিয়ামদের সাথে মিলে সরকার নির্ধারিত করে দেবে।"""""
কোন সরকার। বিএন পি না আওয়ামী লীগ!!!
সরকার কইব, কেমন সংস্কার!!! তাইলে বিরোধী দল কেমন হইব এইটা যদি সরকার নির্ধারন কইরা দেয়/ তাইলে বহুদলের দরকার কি!!! বাকশাল হইলেইতো হ্য়!!!!

 

মোট সময় লেগেছে ১.২০২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ