somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার বুকে পাই অদ্ভুত মিস্টি সুগন্ধ

১৮ ই জুন, ২০০৭ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার পকেট হাতড়ে টাকা নেয়াটাতে খারাপ কিছু মনে হতো না। দুটাকা বড়জোর পাঁচটাকা এই হচ্ছে সর্বোচ্চ অংক। একদিন খাবার টেবিলে মা বললেন বাবাকে, তোমার পকেট থেকে কৌশিককে টাকা নিতে দেখলাম! বাবা আমাকে জিজ্ঞেস করলেন, কত নিয়েছিস? আমি বিক্রমের সাথে বললাম, দুই টাকা! বাবা বললেন, সিগারেটের দাম কি এখন দুই টাকা? আমি হৈ হৈ করে বলি, কে সিগারেট খায়? আমার বাবা আমার ভাল বন্ধু। তিনি আমায় যখন তখন বুকে জরিয়ে ধরতেন। আলতো করে মাথায় হাত বুলিয়ে বলতেন, সিগারেট খেয়ে নিজের ক্ষতি আর করিস না! আর কেন তুই দুইটাকা নিস, নিলে দশটাকা নিবি, খুচরা টাকা পান খাবার জন্য আমার লাগে।

বাবা পান খান। ছোটবেলায় তার জন্য পান আনতে যেতাম বাসার পাশের দোকানে। খরছাড়া হাকিমপুরি জর্দা আর শুকনো সুপারী এটা গিয়ে বলতো হতো দোকানীকে। এখন মাঝে মাঝে কোন বাড়ীতে ভূরিভোজের নিমন্ত্রণ থাকলে খেয়ে দেয়ে পানের দোকানে গিয়ে আমি নিজের জন্য তেমন একটা পান দিতেই বলি। পানের বোটায় চুন নিয়ে ডান হাতের আঙুলে একটু লাগিয়ে সেটা মুখের ভেতরে পানের শরীরে লাগিয়ে দিতে দেখতাম বাবাকে। আমিও ঠিক একই রকম করি। আমার মনে হয় শেষ জীবনে আমিও পান খাবো, আর আমার সন্তান আমার বাবার মতই পান খাবার বিষয়টা রপ্ত করবে।

বাবার শরীর থেকে অদ্ভুত এক সুগন্ধ আসে। মিস্টি। তার বুকে কাঁচাপাকা পশম। অফিস থেকে ফিরে সারাদিন পড়ার টেবিলে থাকতেন এবং এখন অবসর জীবনে সারাদিন তাকে টেবিলেই পাওয়া যায়। প্রচুর পড়াশুনা করেন, তসলিমা নাসরিন থেকে শুরু করে হুমায়ুন আহমেদ কেউই বাদ যায় না। আমাদের অপর বাস্তব পড়ে তার অভিমত হচ্ছে, এটা তো সাধারণ পাঠকের জন্য হয়নি! আমি চেয়ারের পেছনে দাড়িয়ে হাত গলিয়ে দেই তার বুকে। গরমের সময় তিনি খালি গায়ে থাকতে পছন্দ করেন। বুকের অন্দিলে মাথা ঘসে যে সুঘ্রানের মৌতাতে আমি বুদ হয়ে থাকি, তার তুলনা পৃথিবীর অন্য কিছুর সাথে হতেই পারে না।

আমার বাবা আমাকে তুই বলে ডাকতেন। কবে সেটা তুমি হয়ে এখন বেশ সম্মানের সাথে উচ্চারিত হতে শুরু করেছে নিজেই খেয়াল করিনি। আগে তিনি আদেশ দিতেন। এখন পরামর্শ চান। আগে তিনি টাকা দিতেন। এখন আমি দেই মাঝেসাঝে। বাবার কাছে টাকা চাইতে খুব অস্বস্তি বোধ করতাম। সৎ একজন ক্লাস ওয়ান অফিসারের অর্থসংকট চোখে পড়তো নিদারুণ। মায়ের বাজারের থলি ভরতেই তিনি হিমশিম খেতেন, তার উপরে আমার বায়না যে তাকে অসহায় করে দেবে এটা বুঝে চুপ থাকতাম। পরিকল্পনাগুলোকে কাটছাট করতাম। অন্যভাবে করতাম। আজকে বাবা কোন প্রয়োজনে যখন টাকা চান, তখন আমার মনটা নেচে ওঠে। বাবাকে কিছু দিতে পেরে মনে হয় আমার উপার্জন স্বার্থক হলো। খুব অসহায়ও লাগে। সারাজীবন যে লোকটা আয় করেছেন, আজকে তিনি নির্ভর করেন ভাড়া কয়েকটা বসতবাটির আয়ের উপর।

আমার বাবার খুব ভাল গানের গলা। বিদ্যুত চলে গেলে, মায়াবন বিহারীনি, এই যে নদী, কাজলও নদীর জলে এমন সব গান মাতিয়ে রাখতো আমাদের কৈশর, যৌবনের অনেকটা সময়। আমার ছোটবোনও খুব ভাল গান গায়। তাদের দ্বৈত সংগীত শুরু হলে পড়শীরা কান লাগিয়ে শুনতেন। আজকে আমার বাবা হার্টের সমস্যায় ভূগছেন। এখনও তেমন মেজর কিছু হয়নি। তবে গান গাইতে তিনি আগের মত স্বর তুলতে পারেন না। চওড়া সুরের জায়গায় হাফিঁয়ে ওঠেন। কিন্তু কেমন এক মাদকতা আছে তার গলায়। তার গাওয়া সব গান আমার প্রিয়। রাস্তায় যেতে যেতে, টিভি, রেডিওতে যখনই সে গানগুলো শুনি আমি কেবল বাবাকেই দেখি। আমার বাবাকে গাইতে দেখি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৭ সকাল ১১:৩৬
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×