অনেকদিন পরে দুজন বাইক নিয়ে বের হলাম। গুঠিয়াতে এক বিশাল মসজিদ হয়েছে, স্থাপত্যে যা নাকি দক্ষিন এশিয়ার অন্য সব মসজিদকে হারিয়ে দিয়েছে এমন গালভরা বুলি শুনে রওনা হলাম। ইলিশগুড়ি বৃষ্টিতে শুরু হলো সমস্যা নির্ণয়। বললাম, তোমার স্পার্ম যদি ঠিকই থাকে, তাহলে সমস্যাটা অন্য কোথাও। মানসিক সমস্যা মনে হয় এই সন্তান না হওয়াতে তৈরী হয়েছে। বাবুলের কণ্ঠে হতাশা ঝড়ে পড়ে। সন্দেহ হয়, ওদের সেক্সুয়াল রিলেশনে কোন অস্বাভাবিকতা আছে। বলি, মেনেস্ট্রেশন যেদিন শুরু হয় সেদিন প্রথম দিবস ধরে দশম, দ্বাদশ, চতুর্দশ আর ষোলতম দিবসে ট্রাই করে দেখেছো? বাবুল বলে, তা তো করেছিই!
প্রথম থেকে দশম দিবস পর্যন্ত অফ ছিলা তো?
সে বলে, কেন?
তাহলে কি করেছো?
আমি তো প্রত্যেকদিনই চালাই। হেসে বলে কমপক্ষে দুইবার!
আমার এবার অবাক হবার পালা। তুমি কি একদিনও গ্যাপ দেও না?
না! কেন দেব? আমার প্রতিদিন চাই। একদিন না হলেই মাথা ঠিক থাকে না!
প্রমাদ গুনি। সমস্যা হচ্ছে রেগুলার সংগমে স্ট্রং স্পাম সাপ্লাই দিতে পারছো না। প্রেগনেন্ট হবার পরে তোমাকে আরো বেশী সংযমের পরিচয় দিতে হবে! সন্তানের পিতা হওয়া কিন্তু বিশাল সংযমের কাজ!
কেন?
প্রেগনেন্সি ডে থেকে কমপক্ষে চারমাস সংগম পরিহার করতে ডাক্তার বলে, নইলে ভ্রণের সমস্যা হতে পারে।
বাবুল এবার মাথায় হাত দিয়ে বসে। এসব কথা তো কেউ আমাকে বলে নি!
আমার মাথায় ঢোকে না, এত ট্যলেন্ট একটা ছেলে এতদিন এসমস্ত বিষয়ে কিভাবে অজ্ঞ থাকে! যৌন আলোচনার ট্যাবু হয়তো এমন অনেক সমস্যারই উৎস।
বাবুল এরপরে অনেক কথা বলে। তার স্ত্রী কেন সংগমে উৎসাহ দেখায় না, সে কেন একদিনের জন্যও ঢাকায় আসতে পারে না, ইত্যাদি! বাবুলের কথা শুনে মনে হলো অসুখটা তার অজ্ঞতার জন্যই ঘনীভূত হয়েছে। আরো জানার জন্য অনেক ওয়েব ও বইয়ের ঠিকানা দিলাম। আমার মনে হয় সে অচিরেই কনফিডেন্স ফিরে পাবে এবং সেসংগে একটা শুভ সংবাদও দেবে।
সেদিন বেলসপার্কের লেকে আমাদের গোছল করার কথা ছিল। ঐতিহাসিক মসজিদ দেখে সেটা দক্ষিন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ না বলা গেলেও তা যে বিশাল এক স্থাপনা সে বিষয়ে সন্দেহ নেই। ছবি তুলেছি বিভিন্ন ফ্রেমে। বাবুলের বাসার সামনেই পাকা ঘাটলা, বেলসপার্কের লেকের পানিতে গুড়িবৃষ্টির উৎসব। নামতে গিয়ে দেখলাম, বাড়ীর ড্রেনের লাইন এসে নেমেছে সেখানে। আগ্রহ গেলো উবে। ছবিতে দূরে যে বাড়ীটা দেখা যাচ্ছে সেখানে বাবুল থাকে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



