আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা ছাড়া বাঙালীর মুক্তির কোন উপায় নাই

১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০০

শেয়ারঃ
0 0 0

বলেন কেন? কারণ হচ্ছে মুজাহিদ বলেছে, তার দল দূর্নীতি বিরোধী আন্দোলনে ধরা ছোয়ার বাইরে থাকবে। তা থাকুক উনি। তাই বলে ধর্মরাজনীতি কি শুদ্ধ হয়ে গেল! হয় না, কারণ এ রাজনীতি অর্থকড়ির মোহের চেয়ে শক্তির উম্মাদনায় দৃষ্টিবদ্ধ। বিএনপি - আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ কিছু ব্যক্তির দূর্নীতির জন্য কিন্তু জামাত প্রশ্নবিদ্ধ দলের আদর্শ নিয়ে, যা মানবতাকে শৃংখলিত করে এবং সংখ্যালঘু মত, পথ ও ধর্মের মানুষকে অশ্রদ্ধা করতে বাধ্য করে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০২
মদন বলেছেন: জামায়াতও ধরা খাবে
২. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০৮
সাইমুম বলেছেন: ধর্ম নিপেক্ষ রাষ্ট্রব্যবস্থা একটা আইওয়াশ ছাড়া আর কিছু নয়।
৩. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০৯
নুরুল আলম মাসুদ বলেছেন: মদন ধরা খাবে বললেতো হলো না। এখন নাগাদ যে আয়োজন তাতে আমি ধরা খাওয়ার কোন কারণ দেখছি না। বরং পার পেয়ে যাবার সুযোগ তৈরি হচ্ছে মনে হয়।
৪. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১১
শওকত হোসেন মাসুম বলেছেন: জামাত নিশ্চিহ্ন হওয়ার অপেক্ষায় আছি।
৫. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১১
নুরুল আলম মাসুদ বলেছেন: সাইমুম @ আইওয়াশ শব্দটাও কিন্তু আইওয়াশ মাত্র। বাস্তবতাকে আড়াল করার জন্য আংরেজি ভাষার প্রতিবদ্ধতা।
৬. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১১
রাজনীতিক বলেছেন: ধর্মনিরপেক্ষ শাসক শেখ মুজিব সোনার বাংলাকে শ্বসান বাংলায় পরিণত করেছিল। অবশ্য তিনি গরীবদের মুক্তি দিয়েছিলেন। তারা না খেতে পেরে দুনিয়া থেকে মুক্তি পেয়েছিলেন।
৭. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১৪
নুরুল আলম মাসুদ বলেছেন: রাজনীতিক@ শুকরিয়া, বক্তৃতার বেলায় তো একেবারে রাজনৈতিকদের মতই চালাতে পারেন।
৮. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১৫
দিগন্ত বলেছেন: সবই এক, দেশের মানুষ যেমন দেশ তেমনই চলে।
৯. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১৫
হাসান তারিক বলেছেন: জামায়াত ধরা খাবে.....মুজাহিদ জেলে যাবে......(কি আফসোস!)
মগর শকুনের দোয়ায় গরু কমই মরে
১১. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:২৭
ত্রিভুজ বলেছেন: জামাত রে মূলা হিসেবে ধরিয়ে দিয়ে কি সুন্দর প্রমাণ করে দেয়া হলো এই জন্য ধর্মনিরপেক্ষ দেশ দরকার।


ধর্মনিরপেক্ষ নামটা বদলে 'ইসলামমুক্ত' ব্যবহার করতে পারেন @ কৌশিক



ধর্মনিরপেক্ষতার নামে মুসলমানদের বাঁশ দেয়ার চেষ্টা ব্লগে আর পেপার পত্রিকাতেই করে যান আপাতত... বাস্তবে ইমপ্লিমেন্ট করতে গেলে কি হবে সেটা মনে হয় আ.লীগ ভাল বুঝেছে তার আ.লীগের বিগত পাঁচ বছরের ক্ষমতাকালে।
১২. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪০
সাইমুম বলেছেন: নুরুল আলম মাসুদ: আপনি যদি ইসলাম বলতে জামাতকে বুজেন, তাহলে আপনার সঙ্গে তর্কে যাওয়া অর্থহীন। আমি ইসলামকে ইসলাম নামেই বুঝতে চাই। আমি মুসলিম। ইসলামের প্রতি আমার সমর্থন থাকবেই। মসজিদে গেলে অনগ্রসর আর মন্দিরে গেলে প্রাগ্রসর ---এ নির্মিত ধাপ্পার বিরুদ্ধে আমি। রাষ্ট্রব্যবস্থায় ইসলামের প্রভাব থাকতে দোষ কোথায়? ইসলাম তো এটা বলে না যে বিধর্মীদের কতল করতে হবে। কোনো দল যদি এ জাতীয় অনৈসলামী চিন্তার চাষ করে, তার বিরুদ্ধেই সরাসরি বলা উচিত। তবে রাষ্ট্রে ইসলামের প্রভাব থাকবে নাকি না, তা জনগণই ডিসাইড করবে। সংখ্যাগরিষ্ঠের ধর্মমতের প্রাধান্য থাকা বিশ্বের কোনো দেশেই অগণতান্ত্রিক নয়।
পশ্চিমা দেশে যে কারণে ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, তার কোনোই কারণ বাংলাদেশে এখনো ঘটেনি। জামাতীরা ৭১ সালে নারী ধর্ষণ করেছে, তার অপরাধ ইসলামের ইপর বা মুসলমানদের উপর চাপানো কি এতই জরুরি?
ভালো নীতির প্রভাব রাষ্ট্রে থাকতেই পারে। পত্রিকায় পড়লাম, জার্মানিতে এখন ইসলামী ব্যাংকেরও শাখা আছে। এর মানে কি জার্মানরা মুসলিম হয়ে গেছে?
আমাদের দেশে হাজার হাজার খ্রিস্টান মিশনারী রয়েছে এবং এসব মিশনারী পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রযন্ত্রের অনুমোদনেই পরিচালিত হয়। এর মানে কি পশ্চিমা দেশগুলি রাষ্ট্রযন্ত্রে যিশুর আদর্শ কায়েম করে ফেলেছে? মাথা থেকে জামাতী ভুত নামান। তাহলেই বুঝবেন, ইসলাম আর জামাত এক জিনিস নয়। নতুবা কারো মাছঝ ইসলাম প্রীতি দেখলেই অর্বাচীনের মতো তাকে জামাতী বানিয়ে ফেলবেন।
ব্লগে বর্তমানে যে দ্ই ধারা দেখা যাচ্ছে, তার জন্য কি আমরাও দায়ী নই?
১৩. ১৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫২
সাইমুম বলেছেন: মাসুম ভাই: অপেক্ষায় থাকার দরকার নেই। জামাতী নেতারা এখন আর নেতা নেই। তারা এখন ব্যবসায়ী। মিসরে আমেরিকা ইখওয়ানকে কাজে লাগিয়ে পরে তাদের হাতে ব্যবসা ধরিয়ে দিয়েছে। ব্যস ইখওয়ান ধ্বংস হতে বেশি দেরি লাগেনি।
ক্রিস্টিনা রোকা জামাতীদের কি সার্টিফিকেট দিয়ে গেলো, তা কি মনে নেই? ওরা এখন কমপ্লিটলি ডেড হর্স। বরং ৩৬ বছরেও আমরা জাতিকে অর্থবহ কিছু না দিয়ে লুটপাট করেছি। তাই বাংলাদেশ নামক ৩৬ বছরের যুবকটি এখনো হাঁটতেই পারে না। এটার জন্য জামাতীদের দোষ না দিয়ে আমাদেরই আততসমালোচনসা করলে মনে হয় ভালো হবে। আমরাতো এখন আর প্রস্তর যুগে ফিরে যেতে পারি না। দুধেই মাখন আছে, আমাদেরকেই তা মন্থন করে নিতে হবে।
১৪. ১৮ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
অচেনা বাঙালী বলেছেন: শালার ব্লগ ভরিয়া গেল হরিদাস আবালে।

সাইমুম মিয়ার লগে একমত :
"আমরা হব তালেবান
বাংলা হবে আফগান"।
১৫. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:০২
দিগন্ত বলেছেন: সাইমুমের লেখা ভাল লাগল।
১৭. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:১৯
সাঈফ শেরিফ বলেছেন: ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সফল না হলে কি আর করা যাবে ........খাস বাঙালিরা ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাবেন.............
১৮. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:২৩
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সাঈফ শেরিফ একানে ভারত কই তেইকা আইলো?
১৯. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:২৬
চক্র বলেছেন: সাঈফ শেরিফ একটি মানসিক রোগি। ডাক্তার তাকে দেখভাল করে দেন।
২০. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:৪৮
অমিত বলেছেন: এইসব গবেট যারা নিরপেক্ষ আর অক্ষম শব্দটার পার্থক্য বোঝে না, তাদের সামনে যখন ধর্মকে নিয়ে আসা হয়, তখন যে তারা সেটাকে খুব সহজেই মানুষের উপকার করার থেকে ঈশ্বরের পশ্চাতদেশ চুলকানোর কাজে ব্যবহৃত করবে এতে অবাক হওয়ার কিছু নাই। রাষ্ট্র আর ব্যক্তি ব্যাপারটার পার্থক্য তারা বোঝেন না বললেও কম বলা হয়, বোঝালেও বিঝেন না,বোঝার চেষ্টাও করেন না, বলা যায় বিয়ন্ড অল হেল্প। ব্যক্তির সমন্বয়ে রাষ্ট্র হলেও তার যে সুস্পষ্ট আচরণগত পার্থক্য আছে এত সাধারণ ব্যাপারটা ৩য় শ্রেণীতে অনু পরমাণুর মত মৌলিক বিষয় পাঠরত একটা শিশু বুঝলেও তারা এখন পর্যন্ত বুদ্ধির সেই ধাপটা পেরোতে পারেনি। আমি সকালে নাস্তা করি একটা আপেল দিয়ে। দেশের ৯৯ ভাগ মানুষ করে হয়ত রুটি দিয়ে। এখন এই ৯৯ ভাগ মানুষের জন্য যেন আমার সকালে আপেল খাওয়ার অধিকার না হরণ করা হয়, সেটার নিশ্চয়তা দেওয়াই রাষ্ট্রের কর্তব্য এবং এখানেই যে রাষ্ট্র তার নিরপেক্ষতার প্রমাণ দিতে পারে এই সাধারণ ব্যাপারটা কেন যে ক্ষেত্র বিশেষে তাদের অতি নিরেট মস্তিষ্কে কোনভাবেই প্রবেশ করেনা সেটার উত্তর হয়ত ঈশ্বরই ভাল দিতে পারবেন। একটা কোট করে এই মন্তব্য শেষ করি,
"ধর্মনিরপেক্ষ মানে রাষ্ট্র, অর্থনীতি ও সমাজ বিষয়ক অধিকার ও সুযোগ সুবিধার প্রশ্নে ধর্মের মাপকাঠিতে কোন অবিচার না করার নিশ্চয়তা।"
২১. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫০
ওবায়েদ বলেছেন: কৌশিক কি ভারতের হয়ে কাজ করছেন নাকি? ভারতও নাকি একই প্রস্তাব করেছিলো বর্তমান সরকারের কাছে!
২৪. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৯:১৬
সাইমুম বলেছেন: পেস্ট করতে গিয়ে এ অবস্থা। সরি। পরে টাইপ করে দেব।
২৫. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৯:২৪
সাইমুম বলেছেন: অচেনা বাঙালি : ব্লগ আসলেই হরিদাস পালে ভরে গেছে। তালেবানি জুজুর ভয় বাঙালিকে দেখিয়ে লাভ নাইরে ভাই। তালেবানদের কারা বানাইছে, হেগোরে আগে চিনতে হবে। মনটারে বাঁকা করার মাঝে গৌরব কোথায়? অবশ্য হরিদাস পালদের অনিবার্য বৈশিষ্ট্য হচ্ছে মতের মিল না হলেই অপ্রয়োজনীয় বিশেষণ প্রয়োগ করে প্রতারিত সান্ত¡না খুঁজে নেয়া। তালেবান হবার ইচ্ছে আছে বলেই আমাকেও দলে টানতে চাইছেন। লাভ হবে নারে ভাই। আমার ধর্মীয় সেন্টিমেন্ট আছে, থাকাটাই স্বাভাবিক। ধর্মরিপেক্ষতা মানসিক ব্যাপার। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তাই বলে সেখানে সাম্প্রদায়িকতা নেই? অবশ্যই আছে এবং আপনার মতো হরিদাস পালেরাই তা উস্কে দিয়ে প্রগতিশীল সাজতে চায়।
রাষ্ট্র ধর্মরিপেক্ষ হলেই মানুষের মন থেকে ধর্মবিদ্বেষ মুছে যাবে, এটা আপনাকে কে বললো? এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা নেই। আর থাকলেও তার জন্য ইমামরা দায়ী নয়। আপনার আমার মতো শিক্ষিতরাই দায়ী। ইসলামী দেশ গুলোতে ধর্মরিপেক্ষতার এক্সপেরিমেন্ট চালিয়ে সুফল পাওয়া যায়নি। তাই এ বিষয়টাকে আমি অপ্রয়োজনীয় মনে করছি। আপনি আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন।
কিন্তু তা না করে যে নোংরামিটুকু করলেন, তাতেই প্রমাণিত হলো, আপনি নিজেও ধর্মান্ধদের মতো অসহিষ্ণু। শুনুন : টু ডেস্ট্রয়, ইউ নিড ডিনামাইট। টু কনস্ট্রাক্ট ইউ নিড অ্যানাদার থিংস।
জামাতী জুজুর ভয় দেখিয়ে দেশটাকে পেছনে টেনে লাভ নাই। আমরা তো মাত্র ৯ মাস লড়াই করেছি। আর টানা ১৭ বছর লড়াই করার পরও আজ ভিয়েতনাম আমাদেরকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে। ওখানে এখন সবাই দেশের পক্ষে। আমাদেরকেও এখন দেশের পক্ষে কাজ করতে হবে। আমরা দেশকে কিছু দিতে পারলে দেখবেন কষ্টকল্পিত তালেবান আতঙ্ক আর থাকবে না। মার্জিনাল ফোর্স মাঝ পথেই ঘুমিয়ে পড়ে।
আর দেশকে কিছুই দিতে পারবেন না! দেশে হাজারো জেএমবি পয়দা হবে। আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে অনেক প্রান্তিকধর্মী গ্রুপের উত্থান ঘটে। তালেবানরা এটার ব্যতিক্রম নয়। কিন্তু স্রেফ শ্লোগান আর ঘৃণা ছড়ালেই এসব দলের অস্তিত্ব বিলোপ হয় না।
আমরা নেতাদের জন্য রাস্তায় জান দেই। অথচ কখনো এটা বলি না যে, আপনার পোলাডারে আমাগো লগে মিছিলে দেন। পুলিশের বেত্রাঘাত খেয়ে শক্ত হোক। এটা যতোদিন বলতে পারবো না, ততদিন নেতারা আমাগোরে হরিদাস পাল ভেবে জামাতী জুজু দেখাবে আর ভূঁইয়াদের মতো পুরো নির্বাচনী ফান্ড গায়েব করে দিয়ে সংস্কারের জিগির তুলবে।
২৬. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪১
মদন বলেছেন: সাইমুম ভাই সুন্দর বলেছেন
২৭. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:০৪
দিগন্ত বলেছেন: "আর টানা ১৭ বছর লড়াই করার পরও আজ ভিয়েতনাম আমাদেরকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে।" -
ভাই, ভিয়েত্নাম কিন্তু ধর্মনিরপেক্ষ (বা ধর্মহীন) দেশ। আমি আরো একটা দেশের নাম বলতে পারি যারা অনেক অনেক এগিয়ে গেছে - অথচ যারা আমাদেরি মত গরিব দেশ ছিল। দেশটার নাম দক্ষিণ কোরিয়া।
২৮. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩০
সাইমুম বলেছেন: দিগন্ত : ভিয়েতনাম ধর্মনিপেক্ষ বা ধর্মহীন দেশ --এইডা তোমারে কেডায় কইলো? চাপাবাজির জায়গা পাও না? তবে ওখানে মাত্র ৭টি ধর্ম অনুমোদিত। অন্যদিকে রাষ্ট্র পরিচালনায় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মীয় আইনের যে তেমন প্রভাব থাকে না, তা বোঝ না? বাংলাদেশ ধর্মরিপেক্ষ হোক বা না হোক এখানে রাষ্ট্রীয় ভাবে সমকাম বৈধ করতে গেলে কি ঝামেলা হবে না? ধর্মরিপেক্ষতার দোহাই দিয়ে সব কিছুতে পার পাওয়া যায় না। বরং এ জাতীয় সমস্যাগুলোকে অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে ডিল করতে হবে। কারণ এখানে নানা ধর্মমতের লোক আছে।
ভিয়েতনাম বা দক্ষিণ কোরিয়া ধর্মরিপেক্ষ হবার কারণে অনেক দূর এগিয়ে গেছে, এই তথ্য কোথায় পেলে? ব্লগের সবাইরে হরিদাস পাল মনে করার কারণ কি থাকতে পারে?
২৯. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩৯
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: সাইমুম ভিয়েতনাম তো আপনি টানলেন প্রথমে আর সেকেন্ডলি দেশগুলান উন্নতি করসে ফ্রী মার্কেট ইকোনমির কারনে, ফ্রী মার্কেট ফিলসফি জীবনের সবক্ষেত্রে লাগে, সে ক্ষেত্রে আপনাকে ধর্মের ব্যাপারে ওপেন হতে হবে, এক ধর্ম রাষ্ট্রীয় ভাবে ভালো বলা যাবেনা। আপনাকে হরিদাস পাল বলতেসিনা কেননা আপনি হরিদাস পাল নন। ব্যাক্তিগত ধর্মানূভূতি আর রাষ্ট্রীয় ভাবে ধর্মাপালন ভিন্ন ব্যাপার
৩০. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫১
সাইমুম বলেছেন: ডাক্তার আইজউদ্দিন: অবশ্য ব্যক্তিগত ধর্মানুভূতি আর রাষ্ট্রীয়ভাবে ধর্মপালন ভিন্ন ব্যাপার।
আমার বক্তব্য ছিল শুধু এতোটুকু : ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা একটা আইওয়াশ ছাড়া কিছুই নয়। বিষয়টাকে এভাবে গুলিয়ে ফেলার কোনোই কারণ থাকতে পারে না। আমি আমার মতের পক্ষে অনেক যুক্তি দেখাতে পারবো। আবার আমার মতের সঙ্গে যারা একমত নন, তারাও পাল্টা যুক্তি দেখাতে পারবেন।
তবে আমি মোটেও বিস্মিত হইনি। কারণ পোস্ট দেখেই বুঝেছি, কৌশিকদা আদমরে গন্ধম খাওয়াতে একটা উদ্যোগ নিয়েছেন। আমিও খেলাম, অনেকে খেল। আর অনেকে লাফালো - এই আর কি?
৩১. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৩
দিগন্ত বলেছেন: বলুন তো তাহলে কোন ধর্মের ভিত্তিতে ভিয়েত্নাম দেশটি চলে? ৭ টা ধর্মের ভিত্তিতে? আচ্ছা ২টো ধর্ম উলটো বললে কি হয়?

"বাংলাদেশ ধর্মরিপেক্ষ হোক বা না হোক এখানে রাষ্ট্রীয় ভাবে সমকাম বৈধ করতে গেলে কি ঝামেলা হবে না?" - ভালো কথা, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞার মধ্যে কি এখন সমকামিতাও ঢুকে পরল?
৩২. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫৫
দিগন্ত বলেছেন: আইজুদ্দিন, একদম ঠিক কথা, ফ্রী হওয়াই আসল কথা।
৩৩. ১৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:৪১
অমিত বলেছেন: "ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা একটা আইওয়াশ ছাড়া কিছুই নয়।"
কি রকম ?
৩৪. ১৯ শে জুলাই, ২০০৭ রাত ২:১৮
অমিত বলেছেন: "ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা একটা আইওয়াশ ছাড়া কিছুই নয়।-
কেন ?
৩৫. ১৯ শে জুলাই, ২০০৭ রাত ২:৩৮
নুর3ডিইডি বলেছেন: যদি ধর্মনিরপেক্ষ মানে সকল ধর্মের পক্ষে হয়। তাহলে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হলেই হয়। কারন ইসলাম অন্যধর্মের ক্ষতি করেনা।

আর যদি ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা হয়, তাহলে বাংলাদেশের মানুষের সামনে সরাসরি বলবেন না, বাংলাদেশের মানুষ ধর্মে বিশ্বাস করে । আপনি এই ব্লগে নিয়মিত ব্লগার হিসেবে সতর্ক করে দিতেছি। আপনি না লিখতে পারলে আমরা অনেক মজার মাজার লেখা পড়া থেকে বঞ্চিত হবো। এমনি মনকে শান্তনা দেওয়ার জন্য হলে ব্লগে লিখে শান্তি দিতে পারেন।
৩৭. ১৯ শে জুলাই, ২০০৭ সকাল ৯:৫২
কৌশিক বলেছেন: এত পড়ার টাইম নাই।
৩৮. ১৯ শে জুলাই, ২০০৭ সকাল ৯:৫২
কৌশিক বলেছেন: আয় হায়, পোস্টটা দেখি আমারই! সর্বনাশ, এত ডিসকাশন!
৩৯. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:২০
ওবায়েদ বলেছেন: কৌশিক ভয় পেয়ে ফজল এলাহির পাল্টা পোষ্ট দিয়েছ নাকি? তোমার দরকার মদের লাইসেন্স, ইসলাম প্রতিষ্টা হলে, সে মদের লাইসেন্সতো পাবেনা বরং মদ খাওয়ার অদিকারই হারাবে । মদের মতো খারাপ কাজে যারা অবস্ত তারাই ইসলামকে ভয় পান। যেমন , দুর্নীতি,সহকামিতা,অন্যায়,অবিচার ইত্যাদি।
যারা অন্যায় করার মানসিকতা নিয়ে আছেন, এবং যারা সমাজে সৃঙ্খলা আশাকরেনা তারাই ধর্মনিরপেক্ষতার কথা ভাবতে পারে।
৪০. ১৯ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:৩১
চক্র বলেছেন: বোকাচোদা ওবায়েদ, মদ খারাপ কাজ এইডা তোমার কোন আব্বায় কইছে? কেউ বোতলের পর বোতল মদ টানলে সেইডা তার ব্যক্তিগত ব্যাপার। মাতাল হইয়া তোমারে ঠাংগাইতে আইলে তখন সেই ঠ্যাংগানোডারে খারাপ কও।

 

মোট সময় লেগেছে ২.৩৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ