আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

ব্লগের বই "অপরবাস্তব-২" এর সংকলকদের পরিচিতি

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৭

শেয়ারঃ
0 0 0

ব্লগ ভার্চুয়ালীই সীমিত থাকেনি কালক্রমে। বর্হিবিশ্বে ব্লগের লেখা মেইনস্ট্রিমে প্রকাশিত হওয়া শুরু হয়েছে বহু আগেই। সে তুলনায় তেমন পিছিয়ে নেই বাংলা ব্লগ। সামহোয়ার যাত্রা শুরু হবার বছর ঘুরতেই প্রকাশিত হয়েছিল অপরবাস্তব। সুধীমহলে প্রশংসা কুড়িয়েছে বর্ণনাতীত। বিশেষত বিষয় নির্বাচনের সাহসিকতায় অপরবাস্তব ছিল পুরোপুরি স্বার্থক একটা প্রকাশনা। গতবছরের মত এ বছরেও প্রকাশিত হতে যাচ্ছে অপরবাস্তব-২। ২১শে ফেব্রুয়ারী মোড়ক উন্মোচনের জন্য আমরা চেষ্টা করছি। এবারের অপরাবাস্তবেও থাকবে নির্বাচিত পোস্ট যাকে ব্লগীয় গদ্য ও কাব্য হিশেবে ভাগ করা হয়েছে।

অপরবাস্তবের সংকলকরা সবাই ব্লগার। দীর্ঘদিন যাবত ব্লগারদের লেখালেখির সাথে পরিচিত। আপনাদের কিঞ্চিত ধারণা দেবার জন্য তাদের নামগুলো আবার স্মরণ করিয়ে দিচ্ছি।


সংকলকঃ
অন্যমনস্ক শরৎ
নৃতত্ত্ব নিয়ে পড়াশুনা করছেন। ব্লগার, ছোটগল্পকার, কবি, ফটোগ্রাফার। অপরবাস্তব নামের কয়েনকারী।
সংকলন সহযোগীঃ
অমি রহমান পিয়ালঃ ব্লগার, সাংবাদিক ও রাজকন্যার জনক। অপরবাস্তবের উৎসাহ, ভরসা আর আগ্রহের কেন্দ্রস্থল।
অন্ধকারঃ প্রস্তরযুগের জনপ্রিয় ব্লগার। ব্যস্ততার জন্য নব্যযুগে বিরল হয়ে গেছেন।
অন্যআননঃ ব্লগার, গীতিকার, সুরকার, গায়ক - দুইবছরের জন্য বিয়ে পিছিয়ে গেছে, সেই শোকে নিশিদিন বসে ভাবে, সখী এলো হে!
উদাসী স্বপ্নঃ ব্লগার, বডিবিল্ডার, অসংখ্য নারী ব্লগারের অভিশাপপ্রাপ্ত।
কৌশিকঃ বর্তমানে মৃত
নওরীন সুলতানাঃ ব্লগার, বর্তমানে ব্লগ থেকে পলাতক
নাজিম উদদীনঃ ব্লগার, বিবাংলাদেশে আছেন।
বাকীবিল্লাহঃ ব্লগার, কবি, ছোটগল্পকার, অপরবাস্তবের স্বপ্নদ্রষ্টা
মনের কথাঃ বড় বাংলাদেশের, বিজি ভীষণ বিজি।
মুজিব মেহদীঃ ব্লগার, কবি
যীশুঃ ব্লগার ও প্রেমিক
রাহাঃ কিংবদন্তী ব্লগার। প্রথম অপরবাস্তবের প্রকাশক।
রাসেল (......)ঃ সামহোয়ার নির্যাতিত আদি পুরুষ
সাদিক মোহাম্মদ আলমঃ সুফী ব্লগার, আম্রিকায় নির্বাসিত
সৃজনঃ ব্লগার, গল্পকার ও প্রথম কমলার কোয়া প্রেমী
শওকত হোসেন মাসুমঃ ব্লগার, সাংবাদিক, প্রেরণাদাতা
হোসেইনঃ ব্লগার ও আধুনিককালের শ্রেষ্ঠ নাট্যকার। কৌশিক ও হোসেইন একই ব্যক্তি হইতে পারে আবার নাও হইতে পারে।
বিঃদ্রঃ সংকলক সহযোগীদের নাম বর্ণনানুক্রমে সাজাতে গিয়ে আমার বেজায় কষ্ট হয়েছে। কেউ একটু নামগুলোর ক্রমানুসরণে নজর দেবেন?

 

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৯
আরণ্যক যাযাবর বলেছেন:
আইজকাল তরল কি বেশি হইতেসে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: আসলে আমি মদ তেমন খাই না। অকেশনালী খাই। এখন অকেশন যদি বেশী থাকে আমার কি করার আছে?

২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৯
মাহবুব সুমন বলেছেন: আইজকা কি বস ককটেল ?
ভদকার সাথে কি মিশাইছেন ;)
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: আপনার বোতলের অপেক্ষায় কত বোতল যে সাবাড় হয়ে গেল!

৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪০
আরণ্যক যাযাবর বলেছেন:
"কয়েনকারী" শব্দটা পছন্দ হইসে। এইজন্যে প্লাসাইসি।
৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪২
মনিটর বলেছেন: বই কবে আসতেছে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: ২১ তারিখ, যদি প্রেসের লোকটা মরে না যায়।

৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৪
চিকনমিয়া বলেছেন: কালুদার নাম নাই ক্যান?
মাইনাচ
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: নাম ঠিক কইরা বলেন। এক ঠুসা মাইরা আরো দশ কেজি ওজন ফালাইয়া দিমু আপনার!

৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৫
সামী মিয়াদাদ বলেছেন: আপনে দোজখে না বেহেশ্তে আছেন....নাকি দোজখ বেহেস্তের মাঝামাঝি জায়গায়.....

নো ম্যানস ল্যান্ডে
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: আমি রিভল্ট ঘোষনা করেছি বেহেস্তবাসীদের সাথে। এখন নরকে।

৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬
হাসিব বলেছেন:

সারুয়ারকে সমলাদক পদে না রাখায় মাইনাচ
৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬
কৌশিক বলেছেন: আর যদি একটা মাইনাস পড়ে, ভায়েরা আমার!
তোমাদের কাছে অনুরোধ রইলো
যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপাইয়া পড়বা!
মনে রাখবা, অপরবাস্তব যখন বের হবে তখন সবাইকে প্লাস দিতে হবে!
জয় বাংলা!
৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৬
আইকমবাইকম বলেছেন: আমার নাম কোই????? তাই মাইনাস!
১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫০
গোপাল ভাঁড় বলেছেন: একটা কে.এলে পাঠায়েন ভাই
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫০
জুবেরী বলেছেন:
টিক আছে চিনে নিলাম ।

১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫২
গণ্ডার বলেছেন:
ধোপাদিঘির পারের বিশিষ্ট সমপাদক সারোয়ার সাহেব এই সম্পাদক লিস্টে না থাকার জইন্য মাইনাস। তাকে হেড সমপাদক করা হউক
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: অপরবাস্তব-৩ এ তাকে রাখা হবে। এখন মাইনাস দাও গন্ডার, নইলে চামড়া তুলে ফেলবো!

১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৩
চির সবুজ বলেছেন: @ আইকমবাইকম

তোমার নাম এখানে নয়, তোমার নাম দুদকের লিষ্টে খোঁজ কর।

দুঃখিত।
১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৫
আইকমবাইকম বলেছেন: দুদকের লিস্ট কথায় পাবো?
১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬
মামু বলেছেন: একচোকা কুনকানকার,

আমার নাম নাই ক্যান?

একটু পর মাইনাচ দিমু.....

একন না পরে.... আগে দেকি আমার নাম এড করে কি না>........
১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০০
আহমেদ শারফুদ্দীন বলেছেন:

ডাঃ আইজু + কালাবাইয়ের নাম নাই কেন ????
১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৯
উদাসী স্বপ্ন বলেছেন: আমার দুইখান কথা!

অন্যমনস্ক শরৎ: জ্ঞানী মানুষ, কপাল আল্লায় দিলে মোঘল সম্রাট আকবরের মতো যার বর্তমান বৌ ঐশ্বরিয়া(যোধা আকবর মতে।কপাল ঘেষ দেওনের খুব ইচ্ছা আমার!

অমি রহমান পিয়ালঃ সংবাদের খোয়াড়, রাজাকারের জম!
অন্ধকারঃ আন্ধারে দেখছিলাম, চশমা না থাকায় বিচড়াইয়া পাই নাই!
অন্যআননঃ ইদানিং তার গান শুনলে আমার টাল টাল লাগে! বড্ড নেশা ধরানো গলা তার!
উদাসী স্বপ্নঃ কৈ থিকা কুন পুলাপান আসে আল্লা মালুম! পুরা ফাউল। কামের নামে খবর নাই আজাইরা কামে কাজী!
কৌশিকঃ কেন জানি গনকটুলির সেই বিজয়ের কথা মনে পইড়া যায়!
নওরীন সুলতানাঃ নো কমেন্ট! আমি কিছু কই নাই!
বাকীবিল্লাহঃ স্বপ্নের রাজা, খালি স্বপ্ন দেখেন তার পর ফোন দেন কৌশিকদারে!
মনের কথাঃ ভাবী কেমন আছে?
মুজিব মেহদীঃ উনার কবিতা দারুন (না হইয়া উপায় নাই, উনার মোছ দেখলে ...থাক আমি কিছু কই নাই!)
যীশুঃ বস, আসেন ফোন নম্বর আদান প্রদান করি! আপনের কাছে আছে কয়টা?
শওকত হোসেন মাসুমঃ উনার প্রেরনাতেই আজকে এই পোস্ট!
হোসেইনঃ এটিমের আব্বাজান, মাগার আম্মা নাই। ইদানিং খালি নিক আছে মানুষ নাই (-কৌশিক)!

আরও যাদের নাম বাদ পড়লো,

কালুদা: বস, নাস্তা হেভী হইছে! একটা প্রেমের কবিতার সিগন্যাচার নিমু!
সামী ভাই: বস আসেন আমরা গল্প করি নিজেরা নিজেরা!
আইজু: নামখান মুখে নিয়া বড় ভুল করলাম! এইবার ক্ষমা দেন আমি আসলেই কিছু কই নাই!


(জাস্ট ফান করার জন্য বললাম, কেউ মাইন্ড কইরেন না বস!)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: রাসেল কই?

১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৭
চির সবুজ বলেছেন: প্রতি কপি অপরবাস্তব-২ মূল্য কত হতে পারে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: একশটাকার কম হবে আশা করছি।

১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৩
চির সবুজ বলেছেন: @কৌশিক আমার জন্য একটা রাখবেন।
২০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: তার আমার বেতাল রাডারে ধরা পড়ে নাই। হাই থটের মানুষ পুরানা আমলে রাশিয়ার ভাঙ্গাচোরা সেকেন্ড হ্যান্ড রাডারে কেমনে ক্যাচ করবো কন?
২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩২
যীশূ বলেছেন: ঐ মিয়া, তুমি তো আমারে চেন না, আন্দাজে ইচ্ছামত পরিচয় করায়া দেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: এই খানে দিলে হইবো না, প্রেস ক্লাবে যাও!
২৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪২
যীশূ বলেছেন: উদা, তোমারে কই নাই, কইছি কৌশিক রে।
২৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: ও আইচ্ছা, চাকরিডা অল্পের লিগা বাইচা গেলো। আমি মিলাদ দিতে গেলাম!
২৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
শওকত হোসেন মাসুম বলেছেন: আমি নাকি খালি প্রেরণা দেই, তয় ঐ জিনিষ আমারে দিবো কেডা?
২৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
শওকত হোসেন মাসুম বলেছেন: খাইছে, তিনডা হইলো কেমনে? প্রেরণা কি বেশি হইয়া গেলো? মুছেন কৌশিক ভাই
২৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
এম.এ.হামিদ বলেছেন: আলি বাবা চল্লিশ চোর। এগুলান সবগুলানের নাম ভুদক লিষ্তে আচে
২৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:১০
নরাধম বলেছেন: কৌশিকদা, অপরবাস্তব কি কোনদিন সত্যিই বাস্তবতার মুখ দেখবে?
২৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:২০
হাসিব বলেছেন:
ভুদক মানে কি ? ভুদাই দমন কর্তৃপক্ষ ? @ হামিদ
৩০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৮
নাজিম উদদীন বলেছেন: কৌশিক দা (ভুদক) লিস্ট থেকে আমার নামটা সরানো যায় না?

আমি তো কোন কিছুতেই ছিলাম না।
৩১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৪
এম.এ.হামিদ বলেছেন: এ লিষ্টের সবাই কিনতু ভুদক লিষ্টে নাই। যাষ্ট কিছু আচে
৩২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০০
এম.এ.হামিদ বলেছেন: সাদিক মোহাম্মদ আলমঃ পুরা ভোদাই। পাদ দিলে সেটাতেও ইশ্বরের ভুমিকা খুইজা পায়
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫

লেখক বলেছেন: ইশ্বরের পাদ শীর্ষক একটা নিবন্ধ লিখে ফেলো ভুদাই।

৩৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০০
এম.এ.হামিদ বলেছেন: নওরীন সুলতানাঃ ঈনাফ সেইড
৩৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৪
এম.এ.হামিদ বলেছেন: অন্যআননঃ কৌশিকের চামচা
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: তোমার এই কমেন্টের কারণে নিঃসন্দেহে আনন এখন পদত্যাগ করবে। আর সত্যিই যদি করে - তোমার একদিন কি আমার চোদ্দদিন!

৩৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৪
এম.এ.হামিদ বলেছেন: কৌশিকঃ জন্ম নেয় নাই মরব কি? He dies the death of a goat each day
৩৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:০৮
এম.এ.হামিদ বলেছেন: একচুয়ালি আমি একটা লিখসি, আমি পাদ দেই তাই ইশ্বর আচেন।
৩৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১০
এম.এ.হামিদ বলেছেন: কিছু সময় আগে আমি একটা পাদ দিলাম। পাদের মিথেন ছিল আর দেয়ার পরে আমার ফাপা পেট কমে গেলো। এতে প্রমানিত হয় ইশ্বর আচেন, কেননা, আমার

গ্যাস হইসে কালকার পেয়াজ দিয়া গরুর মাংস খাওনে
গরুর মাংস আসছে লাইভ গরু থেইকা
লাইভ গরুর মাংস হইসে ঘাস খাইয়া
ঘাস হইসে মাটির উপরে
আর ঘাসের পুষ্টি আসছে বৃষ্টি থেকে
বৃষ্ট আসছে মেঘ থেকে
মেঘ আসছে জল থেকে
জল মানেই প্রান
আর প্রান সৃষ্টি করসেন ইশ্বর

তাই আমার পাদ প্রমান করে ইশ্চর আচেন
৩৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১০
এস্কিমো বলেছেন: ভুদক মানে কি ?
৩৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
এম.এ.হামিদ বলেছেন: হোসেইন আমার নিক সেটা কৌশিক কেমতে হয়
৪০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৩
এম.এ.হামিদ বলেছেন: ভুদাই দমন কমিশন
৪১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৪
এম.এ.হামিদ বলেছেন: রাহাঃ আম্বালীগের চামচা
৪২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
এম.এ.হামিদ বলেছেন: অন্ধকারঃ ভুদাই
৪৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
এস্কিমো বলেছেন: কমিশনের বিষয়ে বিস্তারিত জানতে চাই।
৪৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৭
এম.এ.হামিদ বলেছেন: এটা ষ্টেট সিক্রেট এস্কিমো আপনাকে বলা যাবেনা।
৪৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৮
এম.এ.হামিদ বলেছেন: বাকীবিল্লাহঃ কৌশিকের খাসী গতবার উল্টাপাল্টা বোঝাইয়া তারে দিয়া এক গাদা জান্ক ছাপাইসে
৪৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৯
এম.এ.হামিদ বলেছেন: অন্যমনস্ক : এনত্রোপলজি সাবজেকট হিসাবে কেন টিকা আচে তার একটা কারন।অপরবাস্তব নামকরনের জন্যই তারে ইটা মাইরা গর্তু পুতানোর কাম আচিল
৪৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৪
এম.এ.হামিদ বলেছেন: অন্ধকারঃ কৌশিকের চামচা
৪৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: থলের বিলাই দেখি বাঘ হইয়া বাইর হইতাছে!
৪৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩০
এম.এ.হামিদ বলেছেন: উদা তুমি জানোনা আজকা কৌশিকরে গুতানো দিবস
৫০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: আজকা কি গনকটুলি ডে এর বর্ষ পূতি নাকি? ইশ আগে জানলে আমার আজলা আলা মূলি বাশটা আনতাম! ঐটা শরতের বাড়ীত রাইখা আসছি কাইল!
৫১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৫
সৃজন বলেছেন: কৌশিক শালার পো শালা আমার নাম সংকলন সহযোগী হিসাবে দেছ ক্যা .............. তোমার নামে আমি কেছ করমু

কেছের আনুসঙ্গিক বিষয় সমূহ :


তুমি আমারে ব্লগার কইয়া কত ব্লগাররে অপমান করছ......

তুমি আমারে গল্পকার কইছ ( শালা তুমি আমার জীবন কাহিনীরে গল্প কইবার পারলা !!) গল্প কারে কয় তা কি তুমি চেন?


তোমার মৃত অপরবাস্তবে-২তে কোন কোন ল্যাখা যায় হেইডা যদি আমি নাই জানি তয় তোমার সহযোগী হইলাম ক্যামতে ?

রেডি থাইক্কো কেস খাওনের লাইগ্যা .....হ
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: দোস্ত উত্তেজিত হইয়ো না। উত্তেজিত হইলে অনেক কিছু আউট হয়ে যেতে পারে। তুমি কি অস্বীকার করবা যে তুমি অপরবাস্তব প্রকাশের জন্য বিশাল একটা ভূমিকা রেখেছো? আমাদের যাবতীয় ... দিয়ে তুমি সবসময় এত এত সহযোগিতা করে এখন নিজের বিনয় দেখাচ্ছো কেন? তোমার অবদানের স্বীকৃতি সরূপ আজকের এই অপরবাস্তব।
ভাল কইরা বুঝাইলাম।
এরপরে যদি না বোঝো - তাইলে যা করার তাই কইরো তোমারে সহযোগিতা আমরা স্মরণ করবোই করবো ইনশাল্লাহু তায়ালা!

৫২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২
সৃজন বলেছেন: বুচ্ছি..........
৫৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৩
সামী মিয়াদাদ বলেছেন: সৃজনের লাইফ নিয়া তামাসা করার জন্য কৌশিকদারে ধিক....ধিক কৌশিকদা...ধিক...ধিক...মনেকরছিলাম অপরবাস্তবের ১০ কপি কিনুম....১ এর পাশ থাইক্যা ০ বাদ দিলাম এই প্রতিবাদে
৫৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: এম.এ.হামিদ: আমার প্রিয় ব্লগার, তারে তুমি কিছু কইবা না কৌশিক। তার মধ্যে আমি পুরান গন্ধের আঁচ পাই, এই গন্ধই আমারে বাঁচায়া রাখে, এই গন্ধই আমারে এন্থ্রপলজির প্রেরণা দেয়। তারে বিচিবান্ধা অবস্থা থেইকা মুক্ত করনের দ্বায়িত্ব কেবল আমার শুধু আমার। তোমরা এইটারে ব্রুকব্যাক মাউন্টেন কইলেও আমার কিছু যায় আসে না।
৫৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৫
পথিক!!!!!!! বলেছেন: ফাজলামি ধরনের বিশেষণ সকল ভাল লাইগতেও পারে নাও পারে।
৫৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪১
আহমাদ মুজতবা বলেছেন: হোসেইনঃ ব্লগার ও আধুনিককালের শ্রেষ্ঠ নাট্যকার। কৌশিক ও হোসেইন একই ব্যক্তি হইতে পারে আবার নাও হইতে পারে।

বুঝলাম না
৫৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৬
না বলা কথা বলেছেন: অপরবাস্তব নাম রাইক্কা নিজের বুদ্ধিজীবী বুদ্ধুজীবী মনে অয় -না।
কী খুশীীীীীীী
৬০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:০৪
সালিশদার বলেছেন: অন্যমনস্ক : এনত্রোপলজি সাবজেকট হিসাবে কেন টিকা আচে তার একটা কারন।অপরবাস্তব নামকরনের জন্যই তারে ইটা মাইরা গর্তু পুতানোর কাম আচিল

 

মোট সময় লেগেছে ১.১৩৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ