আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

তত্ত্বাবধায়ক সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে ৫০%

০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩১

শেয়ারঃ
0 0 0

তত্ত্বাবধায়কসরকারের ক্ষমতায়নের পরে এ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় সামাগ্রীর দাম বেড়েছে অস্বাভাবিক।
২০০৬ এর ডিসেম্বরে মিনিকেট চালের দাম ছিল ২৫ টাকা, ৮০% বেড়ে এখন হয়েছে ৪৫ টাকা।
তিনসদস্যবিশিষ্ট একটা হাউসহোল্ডের যদি মাসিক ত্রিশকেজি চাল দরকার হয় তাহলে খরচ বেড়েছে ৬০০টাকা।
আটা ৭৩% বেড়ে ২৬ টাকা থেকে এখন ৪৫ টাকা। ঐ হাউসহোল্ডের পাঁচ কেজি আটার জন্য দিতে হবে অতিরিক্ত ৯৫ টাকা।
মুশুরের ডাল ৪৯% বেড়ে ৬৩ টাকা থেকে ৯৪ হয়েছে। পাঁচ কেজির জন্য তাকে অতিরিক্ত দিতে হবে ১৫৫ টাকা।
সয়াবিন তেল ৬৪% বেড়ে ৬৭ টাকা থেকে ১১০; ৫ কেজিতে মাসে বৃদ্ধি ঘটবে ২১৫ টাকা।
গরুর মাংস ২৬% বেড়ে ১৩৫ টাকা থেকে ১৭০ হয়েছে। এ বাবদ অতিরিক্ত গুনতে হবে মাসে পাঁচ কেজির জন্য ১৭৫ টাকা।

এই পাঁচটা এসেনসিয়াল কমোডিটির জন্য একটা হাউসহোল্ডের মাসিক ব্যয় বেড়ে গিয়েছে ১,২৪০ টাকা। ধরি মুদি বাবদ একজনের মাসিক খরচ ছিল ১০,০০০টাকা, এই মূল্যবৃদ্ধি তার মাত্র ১৩% ব্যয় বৃদ্ধি ঘটালেও ২২০৫ টাকায় যা কেনা যেত তার জন্য এখন খরচ করতে হবে ৫৬% বেশী। ভয়াবহ রূপ হচ্ছে মাসিক বাজার যাদের তিন থেকে চার হাজারের মধ্যে তাদের জন্য সামগ্রিক বাজার ব্যয় বৃদ্ধি শতকরা ৩১ থেকে ৪১ ভাগ যা আগ্রাসী হয়ে অন্যান্য ব্যয় যেমন যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পোষাক, এমিউজমেন্ট এর উপরে প্রভাব ফেলছে এবং জীবনযাত্রার ব্যয় সার্বিকভাবে প্রায় অর্ধগুন বেড়ে গেছে।

জীবন যাত্রার ব্যয় ৫০% বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার জনগণকে একমাত্র দরিদ্রতা উপহার দিয়েছে।

 

সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪০
সাখাওয়াৎ বলেছেন: ইয়াব্বাস !!! হাউসহোল্ড ইকোনমিস্ট!!

ভালো হিসাব করছো তো্
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: তোমার তো চিন্তা নাই। বিবাহ নামক গার্হস্থ্য ইকোনমিস্কে পদার্পনের পরে বুঝবা হাউসহোল্ড ইকনোমিক্সে কেমন দক্ষ হয়ে গেছো!

৩. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৪৩
উরনচণ্ডী বলেছেন: ধন্যবাদ সময়োপযোগী পোষ্ট দেয়ার জন্য। আমিও কিছুদিন পূর্বে এবিষয়ে একটা পোষ্ট দিয়ে ছিলাম। বর্তমান পরিস্থিতিতে সরকারী চাকুরীজীবিদের অবস্থা সহজেই অনুমেয়।

সরকার দূর্নীতির জন্য ব্যবসায়ীদের ধরলো আবার ছেড়েও দিলো। এখন তারা মহা উৎসাহে জিনিস পত্রের দাম বাড়াচ্ছে। এ সরকারের কাছে জনগণ সত্যিই অসহায়।
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: গর্ধব সরকার।

৪. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫২
জ্বিনের বাদশা বলেছেন: সহমত ... দ্রব্যমূল্য বাড়ছে কেন, কমানোর উপায় কি কি হতে পারে এনিয়ে বিশদ আলোচনার দাবী রাখে

পোস্ট বহির্ভূত একটি কথা, ইদানিং প্রায়ই "দারিদ্রতা" শব্দটির ব্যবহৃত হতে দেখি ... যতদূর মনে পড়ে, ছোটবেলায় পড়েছিলাম "দারিদ্র্য" শব্দটা সঠিক হবে ... আমি কনফিউজড ... আসলে কোনটা ঠিক?
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: কমানোর উপায় নিয়ে তারা ভাবুক। অথবা আয়বৃদ্ধির ব্যবস্থা তারা করক। সাধারণ মানুষতো কাজ করছেই, তারা তো শ্রম দিয়েই যাচ্ছে। শব্দটা আসলে দরিদ্রতা হবে মনে হয়।

৫. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৮
এস্কিমো বলেছেন: পুঁজিবাদের ঘোড়াটার লাগাম না কিনেই ঘোড়াটা নিয়েছিলাম বিশ্বব্যাংকের কাছ থেকে। ১৯৭৫ সালের আগস্টের পর থেকেই সেই ঘোড়ার বাচ্চাটা দেশে ঢুকে আর ধীরে ধীরে বড় হয়ে এখন দাড়িয়ে বেড়াচ্ছে।

তপন চৌধুরী একটা সত্য কথা বলেছিলো মুক্ত বাজার সম্পর্কে - তাই চাকরি গেল।


একটা নির্বঅচিত সরকার আর তাদের সুদূরপ্রসারী পরিকল্পনার উপর যখন বাজারের আস্থা আসবে - তখনই বাজার নিয়ণ্ত্রিত হবে - ততদিন অপেক্ষা করেন।
৬. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৫৯
এস্কিমো বলেছেন: নির্বঅচিত = নির্বাচিত
৭. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০২
রাতুল" বলেছেন: সুন্দর বিশ্লেষন !!
তবে দাম আর কমবে বলে মনে হয় না !!
৮. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৫
আরণ্যক যাযাবর বলেছেন: শব্দপরামর্শ-
"দরিদ্রতা" অথবা "দারিদ্র্য" - দুটোই সঠিক।
"দারিদ্র্যতা" ১০০ ভাগ ভুল।
--


দেশে না থেকে দ্রব্যমূল্য নিয়ে কোন কমেন্ট করার দুঃসাহস দেখাবোনা।
নিজের আত্মজন অথবা নিজের পায়ে দাড়ানোর চেষ্টা করছে বন্ধুবান্ধব - যারা দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে সবকিছু, তাদের জন্যে সহানুভূতি ছাড়া দেবার কিছু নেই।
৯. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৫
এহহামিদা বলেছেন: @ এস্কিমো!!!
রাশিয়াতেতো এখন পুজীবাদ!! চীনেও!!
১০. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৮
সিহাব চৌধুরী বলেছেন:
সহমত, বাজার নিয়ন্ত্রন করা উচিত সরকারের, হলে ক্ষমতা ছাড় ।
১১. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:১৪
এস্কিমো বলেছেন: এহহামিদা বলেছেন: @ এস্কিমো!!!
রাশিয়াতেতো এখন পুজীবাদ!! চীনেও!!


- অবশ্যই। তবে ওরা দুইজনই ঘোড়াটার আগে লাগামটা কিনেছে। ভাল লাগাম। বাংলাদেশ যেভাবে পুঁজিবাদের সুচনা হয়েছে সামরিক সরকারের মাধ্যমে তাতে সাধারন মানুষের মতামতের প্রতিফলটা খুবই কম। আরেকটু বাকী আছে। সেটা হলো জ্বালানী তেল - যাতে বছরে হাজার হাজার কোটি টাকা সরকারের ভূর্তকী - বেশী দিন দিতে পারবে বলে মনে হয় না। তখন আসবে আসল ধাক্কাটা।
১২. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:১৬
এস্কিমো বলেছেন: সিহাব চৌধুরী বলেছেন:
সহমত, বাজার নিয়ন্ত্রন করা উচিত সরকারের, হলে ক্ষমতা ছাড় .............



- এটা সম্ভব নয়। তাই মাঝে মাঝে দেখবেন সরকার প্রধান আবেগী কথা বলেন।
১৩. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৮
এহহামিদা বলেছেন: @এস্কিমো!!!!
রেহমান সোবহান আর দেবপ্রিয়র মত লাগামরে এইভাবে অপমান করলেন!!!
১৪. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩২
চির সবুজ বলেছেন: @ কৌশিক

খুব সময় উপযোগী একটা পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ। আমার শো কেসে রাখলাম। সত্যিই হাপিঁয়ে উঠছি।
১৫. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৩৪
ভক্কডা বলেছেন: অনেক কথা না কইয়া একটা কথা কই। ভালো কইরা ভাইবা দেখেন, দ্রব্যমূল্য বাড়ার প্রধান কারন দূর্নিতীদমন। কিছুদিন অপেক্ষা করলে মনে হয় সাপ মরব কিন্তুক লাঠিরও কিছুডা দূরবস্থা হইতাম পারে। দেশ তো আর কারো একলার না। মেজরিটি যা চাইব তাই অইব। যেমুন এতদিন হইয়া আসছে! কি কন!

খরাপ মানুষের দেশে খরাপ কাম হইবো এতে আচ্চয্য হওনের কি আচে?--- এই কতাডা আমি নিজেরে কইলাম
১৬. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৪৫
কৌশিক বলেছেন: এহহামিদা - শাষনব্যবস্থার ব্যক্তিচরিত্র পরিবর্তন কোন সমাধান হতে পারে না, শাষনকাঠামোতে পরিবর্তন আনতে হবে।
১৭. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৮
এহহামিদা বলেছেন: @ কৌশিক
কিছু মনে করবেনা, কোন শাসনকাঠামো চান, যেখানে রেহমান সোভান, দেবপ্রিয়র মত ভারতীয় দালাল সারাজীবন কমরেড হইয়া থাকবে!!

বর্তমান শাসনকাঠামোতেও দেখেন না, তারাইতো কমরেড হইয়া আছে!! ফলটাতো দাড়ালো আপনার পোস্ট খানা!!

কতবড় কমরেড রেহমান সোভান দেখেন, ১৯৭৪ এর দুর্ভিক্ষের রুপকার রেহমান সোবহান স্বাধীনতা পুরস্কার পাইল, তাও আবার অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য!!!!!

এই অর্থনীতির রুপকাররা যখনই ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি ছিল, তখনই মুদ্রাস্ফীতির রেকর্ড ছাড়ছে, নয়ত শেয়ার মার্কেটে ধ্বস নামছে!!

এস্কিমো তেলে ভর্তুকীর কথা বলল, সমাজতন্ত্রেতো ভর্তুকী আরো বেশী দিতে হয়!!
০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: এসবতো স্বীকৃত দালাল। অন্যকিছু ভাবেন।

১৮. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:০৩
এহহামিদা বলেছেন: গত সরকারের এক পু্র্বনীতির কারনেই নিউ ব্রেন্ড অব ডেমোক্রেসীর কথা বলা হয় আইজ কাইল!!

ওয়ার্লড ইকোনোমিক ফোরামে গিয়া ঝান্ডা উড়াইতে দেওনের দালালীও করে, যদিও জয়রে কিছুদিন আগেই ইয়ং লীডার বানাইছিল!!
০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২৬

লেখক বলেছেন: the aspiration surge
evokes then melts
round the year bent on the knee
flashing out the glory
of bengalee!

১৯. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৫
সৃজন বলেছেন: দুধের স্বাদ ঘোলে মেটাব
০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫১

লেখক বলেছেন: প্রেয়শীর ঠোঁট বেশীদিন তৃপ্ত করবে না প্রিয়। এমন চলতে থাকলে ঠোঁটের কমনীয়তা ক্ষয়ে কর্কশ কামড় উপহার পাবে।

২০. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৮
স্ক্রু লুজ Screw Loose বলেছেন: :
একজন লাখপতি/কোটিপতি/ব্যবসায়ি যদি একসাথে ৪/৫টা ইলিশ মাছ, একসাথে ৩/৪ কেজি গোস্ত কেনার ক্ষমতা রাখে,
পক্ষান্তরে যদি একজন রিক্সাচালক প্রতিদিন ২/৩টা ইলিশ ও ২ কেজি গোস্ত কিনতে পারে তাহলে ধনী গরীবের পার্থক্য থাকলো কোথায়?

গরীব দেশ। দিনে দিনে দাম বাড়বে, গরীবেরা কিনতে পারবে না- গরীব দেশের জন্য এই চিত্রতো স্বাভাবিক। সবাই যদি কিনতে পারতো তাহলেতো এই দেশ গরীব দেশ থাকতো না।

গরীব মানুষ ও গরীব দেশের যে অবস্থা হওয়া উচিৎ মূল্য বৃদ্ধির ফলে সে চিত্রইতো ফুটে উঠতেছে। এতে আশ্চর্য হবার বা টেনশন করার কি আছে।

এর থেকে উদ্ধার পাবার উপায়:
১. বিয়ের পর তাড়াতাড়ি করে ৭/৮টা বাচ্চা নিয়ে নিতে হবে ফ্যামেলি প্রতি। ৭/৮ টা বাচ্চার জন্য প্রতি মাসে মাসে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী আইসা বাচ্চাগো দুধ আর ভাতের টেকা দিয়া যাইবো।
২. ক্ষেতের জমি ভরাট করে বাড়িঘর নির্মান করতে হবে।
৩. পড়ালেখা ছেড়ে দিয়ে সিনেমা দেখতে হবে যাতে পরবর্তিতে ঠিকমত রিক্সা ও ঠেলাগাড়ি চালানো যায়।
০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: স্যাটায়ারিক সমাধান ছাড়া আর কোন উপায় কি আসলেই আছে!

২১. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৪০
জাতক বলেছেন: কোটি মানুষের কষ্টের কথা লেখার জন্য আপনার কাছে কৃতজ্ঞ-
@ কৌশিক।
ভবিষ্যতে নির্বাচিত সরকার কি পারবে এই দুষ্টচক্র থেকে জাতিকে উদ্ধার করতে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের রেফারেন্স দিয়ে আরো..................ভাবতেই কষ্ট হচ্ছে।
২২. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ২:০২
স্ক্রু লুজ Screw Loose বলেছেন: :
লেখক বলেছেন: স্যাটায়ারিক সমাধান ছাড়া আর কোন উপায় কি আসলেই আছে!

তুমিতো একটা ডেন্জারাস পোলা। সমাধান চাও। সমাধানতো দূরের কথা, তাড়াতাড়ি লাঠি সোটা নিয়া রেডি হও আগামী বছরগুলি মোকাবেলা করার জন্য।

কাঙালের কথা তাজা তাজা ফলে না। কাঙালের কথা বাসি হলে ফলে।
২৩. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৪
মো: খায়রুল বাসার বলেছেন: তপন চৌধুরী যখন বলল, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরকারের করার কিছুই নাই । তারপরই চাউলের দাম ৭-৮ টাকা বৃদ্ধি পায় । তার মতো ব্যবসায়ীরা ব্যবসা ছাড়া আর কি বুঝবে ? অথচ তাকে বানানো হলো খাদ্য মন্ত্রী !
এই সরকারের দিয়ে হবে না। খারাপ হোক বা ভাল হোক এজন্য দরকার রাজনৈতিক সরকার । মনে রাখতে হবে লাঠি দিয়ে দ্রব্যমূল্য কমানো যাবে না ।
২৪. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪০
মো: খায়রুল বাসার বলেছেন: ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন দূর্ভিক্ষ আসছে এবং তা ১৯৪২ সাল থেকেও ভয়াবহ হবে ।
২৫. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৪৮
দ্বিতীয়নাম বলেছেন: ক্যান, খিদা লাগলে সিমকার্ড খামু।
২৬. ০৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৫
ঝুমী বলেছেন: কৌশিক, ভাল বলেছেন। তাই +
২৭. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৪১
শফিউল আলম ইমন বলেছেন: হুমম বিশ্লষণের সাথে একমত।+
২৮. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:০১
রন্টি চৌধুরী বলেছেন: একমত..কিন্তু চোখে অন্ধকার দেখছি। এ সরকার চলে যাবে রাজনৈতিক সরকার আসবে এমন কোন সম্ভাবনা দেখছি না। আর এ সরকার এর যে যোগ্যতা, তাতে দাম আরও বাড়বে, দুর্ভিক্ষ হতে পারে, দেশে অনেক দীর্ঘস্থায়ী ক্ষতিও হবে। তাই দোয়া করছি এ সরকার এর কর্তাদের মাথায় যেন একটু বুদ্ধি আসে, এরা যেন একটু হলেও যোগ্য হয়ে উঠে।

আর একটা তথ্য সবার জেনে রাখা ভাল। আমাদের দেশে যারা সামরিক বাহিনীতে আছেন তারা বাজারের যে হালই হোক না কেন সরকারী নিয়মে ২ টাকা ৩৮ পয়সা কেজি দরে চাল, ২ টাকা ৫৯ পয়সা দরে তেল আর ২ টাকা ২৩ পয়সা দরে ডাল খেতে পারেন, তারা এমনকি শশুরশাশুরীর চিকিৎসা ভাতাও পান।

তারা কিভাবে বুঝবেন ৪৫ টাকা দরে চাল কিনে খাবার কষ্ট?
২৯. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:২২
বিহংগ বলেছেন: দারুন বিশ্লেষন।
ওস্তাদি কাজ।
*****
৩০. ০৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৯
উষ্ট্রুল বলেছেন: ব্লগের হরতাল বিরোধিরা কিছু বলুন।
৩১. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৬
ক্যাপেটন ক্যাকটাস বলেছেন: সাবধান !!!!!!!!!!!!!
ভগবান (সরকার) এর বিরুদ্ধে কথা বলা নিষেধ।
ভগবান যা করেন সৃষ্টির (নাগরিকের) মঙ্গল এর জন্য করেন।
একদিন আমরা ১০০/- কেজি চাল কিনবো এই স্বপ্ন দেখি

 

মোট সময় লেগেছে ১.৮২৬৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ