বছর খানেক হলো বন্ধ রয়েছে ব্লগারদের সাক্ষাৎকারমূলক পোস্ট "আগুনের পরশমনি"। মাসে দু'জন ব্লগারের সাক্ষাৎকার নেয়া হতো। ইতিপূর্বে রাসেল ........, আস্তমেয়ে (সন্ধ্যাবাতি), অমি রহমান পিয়াল, মুখফোড়, শোহেইল মতাহির চৌধুরী, ব্রাত্য রাইসু, কালপুরুষ, রাগ ইমন, ত্রিভূজ - সামহোয়ারের এমন অনেক ফাস্ট জেনারেশন সেলিব্রিটি (!?) ব্লগারদের সাক্ষাৎকার নেয়া হয়েছিল। এসব সাক্ষাৎকারে ফুঁটে উঠেছিল একজন ব্লগারের সামগ্রিক দৃষ্টিভংগি, ব্লগার হিশেবে তার আপাত পরিচয়ের বাইরের বিরাজমান স্বত্তা। কিয়দংশে হাস্য-রসাত্মক হলেও বেশীর ভাগই নিগূঢ় তথ্যসমৃদ্ধ ও ব্যতিক্রমী ছিল। আমার ব্লগে সেসব এখনও রয়েছে।
ইতোমধ্যে সামহোয়ারে সংগঠিত হয়েছে নাটকের পরে নাটক। নতুন নতুন ব্লগারের পদগুঞ্জরনে মুখরিত ব্লগের আকাশ বাতাস। অনেকেই হয়ে উঠেছেন সেকেন্ড জেনারেশন "সেলিব্রিটি" (!?)। এসমস্ত ব্লগারদের সাথে অন্তরঙ্গ আলাপে মেতে ওঠার তাড়না বোধ করছি, প্রচলিত মিডিয়ার সীমাবদ্ধতা পাশ কাটিয়ে সাহসী উচ্চারণ দেখা গেছে আগের সাক্ষাৎকারগুলোতে। আগুনের পরশমনির বর্তমান এপিসোডগুলোতে সে ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।
তো বন্ধুরা, আপনারা নির্ধারণ করুন আপনাদের পছন্দের ব্লগার, যাদের সাক্ষাৎকার দেখতে আগ্রহী। নির্বাচিত ব্লগারের সাক্ষাৎকার শুরু হবে রবিবার থেকে। চলবে সপ্তাহব্যাপী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


