আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

মেহেদীর "আমার পেনসিল" প্রসূত মস্তিস্কের খননকৃত কাব্যসমালোচনা

১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৬

শেয়ারঃ
0 0

অত্র প‌্যারার পরে ইটালিক বস্তুটিকে কি নামে সম্বোধন করা সম্ভব সেটা অত্র রচনার পরিশেষে স্পষ্ট হলেও হতে পারে তবে "আমার পেন্সিল" নামক একটা মোঃ মেহেদী হাসান মেহেদী পরিবেশনা বহু কারণে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। প্রথমতঃ অসংখ্য পাঠকপঠনের কারণে, যা ব্লগের একটা পোস্টের এ্যাভারেজ পাঠের সমান, নিউ ক্লাসিকালীয় নব্বই দশকের বাংলা কাব্যরত্নদের দুশ্চিন্তিত করে তুলেছে। ইহা কি লেখকের মায়ের নিকট ফোনবার্তার অংশ বিশেষ নাকি কিন্ডারগার্টেন বোর্ডিং স্কুলে বসবাসকারী কোন বালকের মা সমীপে পত্রবার্তা - এমনতরো আশংকায় ভূগতে শুরু করেছেন সুচতুর পাঠকবৃন্দ।

আম্মু অমার পেনসিল যেন এনসিল ভাঙল আম্মু আবার দাও আবার দাও কিনে নতুন রঙিন পেনসিল দাও কিনে দাও আবার সাথে রঙিন কালাও

আমার পেনসিল, মোঃ মেহেদী হাসান মেহেদী প্রকাশকালঃ ০৯ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১০

তবে ইহা যাহাই হোক না কেন, এর প্রধান চরিত্র যে একটা পেনসিল সে বিষয়ে অক্ষরজ্ঞানসম্পন্ন কাহারও কোন দ্বিমত নেই। সে হিশেবে পেন্সিলরূপী একটা কেন্দ্রীয় চরিত্র তৈরী করে এটাকে নব যুগের স্ক্রিপ্টছাড়া কোন নাটকের বিকারগ্রস্থ প্রলাপের মত কল্পনা করা যেতে পারে। পেনসিলের বায়োগ্রাফীতে সংযোজিত হতে পারে এর ভঙ্গুর লাইফটাইম ও পুনর্জাগরণের সুতীব্র আকাঙ্খা।

উপরোক্ত শব্দজটের মধ্যে যে স্টোরিলাইনটি আমরা মোটামুটি পেয়ে যাই তা হচ্ছে জনৈক রঙিন পেন্সিল ব্যবহারকারী তার নিপভাঙা পেন্সিলের জন্য মর্মাহত - একমাত্র আশ্রয়স্থল মায়ের কাছে বায়না ধরেছে নতুন একটি পাবার আশায়। এবার তার ডিমান্ড একটু বেড়েছে, তিনি চান রঙিন পেন্সিল সাথে রঙিন কালিও। পাঠক প্রথমত অনুধাবন অন্যমনষ্কতায় গল্পটির প্রেক্ষাপট সমসাময়িক কল্পনা করে হোচট খেয়েছেন। তবে এই গল্পের পটভূমি সম্ভবত ১৩৫০ থেকে ১৪৩০ অবধি যখন বঙ্গে সর্বপ্রথম কালিতে চুবিয়ে খড়গের পেন্সিলের প্রচলন শুরু হয়েছিল।

উক্ত পেন্সিল মহাকাব্যে জননী সমীপে এক প্রার্থণার ঝলক বেশ নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। ইহা পৌনপুনিক পেন্সিল ভাঙা এক স্পর্শকাতর অবস্থানের মধ্যে লেখকের অবস্থানকে চিন্থিত করে।

বঙ্গীয় লিখন-পঠন-প্রকাশ সমীকরণে আলোচ্য "আমার পেন্সিল" শীর্ষক শব্দকুন্ডলীকে কবিতা, গল্প, নাটক, ইতিহাস বা বিকার হিশেবে শ্রেণায়িত করার কোন অবকাশ আছে বলে মনে হয় না। ইহা এমন এক অনুধাবনবিহীণ অনুরনণ যাহা পরিমাপের অযোগ্য ও পেন্সিল প্রসূত মস্তিস্কে খননকৃত। লিখিত রূপে ইহা উত্তর আধুনিক তবে পঠনে কিঞ্চিত বানান বিভ্রাটদুষ্ট - যাহা একান্তই পাঠকের আরোপিত।

 

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৯
মেন্টাল বলেছেন: কৌশিকদা দেখি আবার আগের ফর্মে
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৪

লেখক বলেছেন: কেন ছোট করলেন? বড় করে দেন।

২. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫০
পথিক!!!!!!! বলেছেন: বেশী কঠিন...মাইনসে খালি কয় কবিতা বলে কঠিন..
অথচ এই খানে দেখেন...কবিতাখানা কত সহজ আর সমালোচনা প্রবন্ধাটা কত কঠিন
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন: অতিশীঘ্র হয়তো আপনার একটা কবিতার কাব্যসমালোচনা আমার করা লাগতে পারে (পরিষ্কার হুমকী)।

৩. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫২
মেহরাব শাহরিয়ার বলেছেন: কবিতা পড়ে যতটা না পুলকিত হয়েছিলাম , তার চাইতে অনেক বেশি মুগ্ধ হলাম বিশ্লেষণ পড়ে । এটা না পড়লে জানতামই না কত অনবদ্য একটা সৃষ্টি মেহেদি করেছেন :) :) :)
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৫

লেখক বলেছেন: কাশ, মেহেদী যদি এটার খোঁজ পেত!

৪. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:০২
মৈথুনানন্দ বলেছেন: এখন কি পানি খাওয়া এক দম ছেড়ে দেছো কোশিকদা? লান্শ আর ডিন্যারে জলের বদলে খালি ঐটে খাও??
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: মৈথু, সে সৌভাগ্য এ পোড়াবঙ্গে নেই। মওধুদ এর মত মন্ত্রী ঘরে মদ রেখে রক্ষা পায় নাই।

৫. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:০৪
. . . এখনো খুঁজি বলেছেন: ইয়া হাবিবি ! এইটা কি পড়লাম !

কবিতা বুঝেছি, রিভিউটা বুঝিনি !
১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: কবিতা না বুঝে রিভিউ লিখলে - সেটা কারো বোঝার কথা নয়।

৭. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
ফারহান দাউদ বলেছেন: খিক,মেহেদী যে এতবড় সাহিত্যিক কৌশিকদা না থাকলে জানা হইতনা।:)
১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: মেহেদীর পূর্বের প্রতিটা পোস্টেই এমন প্রতিভার ছড়াছড়ি। আ বিরল প্রতিভা।

৮. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:৩১
কুঙ্গ থাঙ বলেছেন: অসাধারন কাব্যের অনন্যসাধারন সমালোচনা।
৯. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৫
বিবর্তনবাদী বলেছেন: ফারহান দাউদ বলেছেন: খিক,মেহেদী যে এতবড় সাহিত্যিক কৌশিকদা না থাকলে জানা হইতনা। ;) ;)
১০. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:৪১
মনের কথা বলেছেন: হে হেহে......বড়ই জটিল প্যাঁচগোছ লাইগা গেলো ঘটনায়। এতো জটিল না ভাবলেই মনে হয় হইতো।
১১. ১০ ই মার্চ, ২০০৮ রাত ১:৫১
সব্যসাচী বলেছেন: ফারহান দাউদ বলেছেন: খিক,মেহেদী যে এতবড় সাহিত্যিক কৌশিকদা না থাকলে জানা হইতনা।
১২. ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৮:২৬
আরণ্যক যাযাবর বলেছেন:
কাইলকাই কইসিলাম।
কৌশিক ফাটাবে।

জটিল হইসে।

কৌশিকের আগের কাব্যসমালোচনা
Click This Link
Click This Link
১৩. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:০৭
সামী মিয়াদাদ বলেছেন:

আপনে পারেনও

হাহাহাহাহাহা
১৪. ১০ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩১
অচেনা বাঙালি বলেছেন:
এইটা মনে হয় জারীরেরটার থিকাও ভালা হইছে। তাবৎ পৃথিবীর কবিকূল শিরোমোনি মেয়ধী বাঈ এর কবিতার সার্থক আলোচনা হিসাবে এই লেখাটা সহস্রাব্দের পর সহস্রাব্দ আলোচিত, প্রশংসিত ও পঠিত হৈতে থাকবে।
১৫. ১০ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২৩
কিরিটি রায় বলেছেন: অচেনা বাঙালি বলেছেন:
এইটা মনে হয় জারীরেরটার থিকাও ভালা হইছে। তাবৎ পৃথিবীর কবিকূল শিরোমোনি মেয়ধী বাঈ এর কবিতার সার্থক আলোচনা হিসাবে এই লেখাটা সহস্রাব্দের পর সহস্রাব্দ আলোচিত, প্রশংসিত ও পঠিত হৈতে থাকবে।
১৯. ১১ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৭
আবাবিল বলেছেন: রীতিমত পিএইচটি গবেষণা।
২০. ১১ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
অন্যমনস্ক শরৎ বলেছেন: জয় গোষ্মামীর কবিতা নিয়াও এত তোলপাড় হয় নাই। ভবরঙ্গে কি অঙ্গ মাখিলা হে মেহেদী রাঙ্গা....
২১. ১১ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১০
অচেনা বাঙালি বলেছেন:
ভবরঙ্গে কি অঙ্গ মাখিলা হে মেহেদী রাঙ্গা
তোমার কাব্য রসে নির্জীব হইল চাঙ্গা।
২২. ১১ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ভবরঙ্গে কি অঙ্গ মাখিলা হে মেহেদী রাঙ্গা
তোমার কাব্য রসে নির্জীব হইল চাঙ্গা।


উপরের লাইনের শেষ শব্দটি কি রাঙ্গা হবে? নাকি নাঙ্গা হবে?
২৩. ১১ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
যীশূ বলেছেন: কৌশিক তুমি এট্টা কাম কর, এই মহাকবির সব কবিতা গুলারই এট্টা কইরা এমুন আলুচুনা লিখা ফেল। তোমার আলুচুনা ছাড়া এ কবিতা বোঝা আমার সাধ্যে নাই।
২৭. ১৩ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
(অ)গাণিতিক বলেছেন: মেহদী বলেছেন: ধন্যবাদ
২৮. ১১ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
মোতাব্বির কাগু বলেছেন: আর এইখানে তো উনি লাইনের পর লাইন লিখতেছেন....ঐগুলা বুঝতে গেলে মাথার চুল পায়ের নীচ দিয়া গজাইতে হইবো।

 

মোট সময় লেগেছে ৩.০২৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ