বাবা যদি খুবই বিখ্যাত হন ইতিবাচক কর্মসাধনে - সেক্ষেত্রে পুত্র কিছু রেডিমেট সেলিব্রিটি ইমেজ পেতে পারেন। কুখ্যাত পিতার সন্তানও তদ্রুপ আক্রমনের স্বীকার হতে পারেন। এ উভয় প্রকারেই পৈতৃক সেলিব্রেশন নানারূপ হবে। অভিজ্ঞতা আনন্দঘন, বিব্রতকর ও লজ্জাস্কর হতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহে ব্যক্তিটির উপরে সংগঠিত প্রতিক্রিয়ার একমাত্র অংশীদার তিনি নন। বহুলাংশে এর মালিকানা বর্তায় পিতারই।
বলয় ছেড়ে না বেড়ুতে পারা এসব সন্তানেরা নিজের পরিবার, ঐতিহ্য, পিতা প্রদত্ত নাম, রীতিনীত, সংস্কৃতি, ধর্মের অস্বাভাবিক ও অপ্রয়োজনীয় প্রদর্শনী করে থাকে। নিজের নিজস্ব সারবত্তা অনুধাবন না করে এক ধরণের অন্ধ অনুসরণের ঘোরটোপে বন্দী হয়ে যায়। একসময় নিজের মধ্যে বৃদ্ধি করে চলে সেই মানসই যার সাথে বস্তুত তার অমিল হবার কথা বেশী। এসমস্ত সন্তানদের স্বাভাবিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়; চিন্তার জগৎ হয় সীমাবদ্ধ ও গতানুগতিক।
এমন সব সন্তানদের উচিত তাদের পিতৃপরিচয় মুছে ফেলা নিজের আত্মপরিচয় নির্মাণের স্বার্থে।
(জামাতে ইসলামীর এসিসটেন্ট সেক্রেটারী জেনারেল রাজাকার কামরুজ্জামান প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের হাতে লাঞ্ছিত হবার পর প্রতিবাদসরূপ তদীয় পুত্র ওয়ামী শান্তিপূর্ণ ব্লগে যেখানে তার বিরুদ্ধ কোনরূপ আক্রমন করা হয় নাই - সেখানে সম্পূর্ণ প্রতিশোধপরায়ন হয়ে মুক্তিযোদ্ধাদের অবমাননা করে যে বক্তব্য উপস্থাপন করেছে - উহার মধ্যকার সন্বন্ধ পর্যালোচনার প্রেক্ষিতে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

