আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

ইসলামোরফোসিস - ৬

২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩১

শেয়ারঃ
0 0 0

রাস্তায় বেগানা আওরাত দেখে আমার মনে হয় শয়তান ইচ্ছে করে এদেরকে এই পোষাক পড়াচ্ছে। মহিলাদের দেহ কোমল, তারা ঘরের মধ্যে থাকবে বলেই এত কমনীয় করা হয়েছে। যদি বাইরে বের হতে হয় তবে বোরখা পড়বে, রোদ বৃষ্টির উপযোগী করে তাদের বদনমোবারক তৈরী করা হয়নি। আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বলেন, ছিলা কলা নিয়ে কেউ যদি বাজারে বিক্রি করতে বসে তাহলে কেউ কি কিনবে! এছাড়া পুরুষ জাতি হচ্ছে বদবখত, তাদেরকে উত্তেজিত করা মোহতারিমাদের উচিত হবে না। কথিত আছে শয়তান যতভাবে মানুষকে ধোকা দেয় তার সিংহভাগ আসে মহিলাদের দ্বারা। ফেতনায়ে আওরাত শেষ জামানার মানুষকে ধ্বংষ করে দেবে।

আমাদের মসজিদের ইমাম সাহেব লম্বা পাগড়ী, পাগড়ীর নিচে একটা রুমাল পড়ে একরকম বোরখাওয়ালী সেজেই চলাফেরা করেন। তিনি বলেন, যে জামানা পড়েছে এখন, পুরুষদের পর্দা করা ফরজ হয়েছে। এই যে আরবী রুমাল এর মহাত্ম হচ্ছে এটা পরিধান করলে আশেপাশের এসমস্ত কোন ফেতনা চোখে পড়বে না।

আমাদের সমাজে এত যে পারিবারিক অশান্তি এর কারণ হচ্ছে মেয়েদের অধীনে চলার কারণে। আমরা নিজেদের ইমান-আক্বীদা নষ্ট করেছি বলে একজন মহিলা এখন বাজারের আওরাত হয়ে গেছে। আমাদের ইসলামিক টিভির আবুল কালাম হুজুর বলেছেন, হাদিসে নাকি আছে, একজন জাহান্নামী আওরাত তার সাথে চারজন পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে। এরা হচ্ছে, ঐ মহিলার বাবা, স্বামী, ভাই ও পুত্র সন্তান। আসতাগফিরুল্লাহ। আওরাতকে যে ছহি-কামেলী জিন্দেগীর স্বাদ দিতে পারবে কাল হাশরের ময়দানে তার জন্য থাকবে উত্তম পুরুস্কার।

রাস্তাঘাটে বেগানা আওরাত দেখে আমার কষ্ট হয়। আমি চোখের পর্দা, মনের পর্দা করি। আজকে অফিসে এসে দেখলাম রেশমা বিশাল বুক ফাড়া এক জামা পড়ে আছে। দেখে আমি তাকে হাদিসের তালিম দিলাম। মহিলাদের হতে হবে কর্কষ কন্ঠধারী কারণ তাদের মিউজিক্যাল সুমিষ্ঠ আওয়াজ শুনে পুরুষ বিগলিত হতে পারে। এজন্য সাবধনতাবশত নারীদেরকে পরপুরুষের সাথে কথা বলার সময় অহেতুক সুমিষ্ঠ স্বর প্রদর্শন থেকে পরহেজ হতে বলা হয়েছে। রেশমা আমার কথা শুনে রিনরিনিয়ে হাসে। আমি তাকে হাদিসের এই বানী শুনাই। সে ভয়ংকরভাবে হেসে ওঠে। আমি বুঝতে পারি কেন শেষ জামানায় আওরাতকে ফেৎনা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে ফেৎতনায়ে আওরাত হইতে সাবধনতা অবলম্বন করার তৌফিক দান করুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ৬৬৬ এর গল্প ;
প্রকাশ করা হয়েছে: ইসলামোরফোসিস  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪৩
মির্‌জা গালিব বলেছেন: দেলোয়ার হোসেন সাঈদীর বয়ান উল্লেখ করলেন ক্যান?
কোনো ভালো মানুষের উক্তি পান নাই?
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: আমাদের সাঈদীকে আপনার ভাল মানুষ মনে হয় নাই? নাউজুবিল্লাহ!

২৯ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: ইয়া হাবিব, আল্লাহ আপনাকে সুমিষ্ট মানুষ হবার তৌফিক দান করুন।

৩. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫২
সাগর নীল বলেছেন: এইটা নিয়া একটা বই বাইর কইরা ফেলান। আমি গ্যারান্টি দিতাছি আফনে বাংলাদেশের প্রথম সারির বুদ্ধিজীবি হইয়া যাবেন। সুশীল নেতা মতি মিয়া আফনারে আপন কইরা লইব।
৪. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৩
প্রশ্ন কত বলেছেন: একজন জাহান্নামী আওরাত তার সাথে চারজন পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে। এরা হচ্ছে, ঐ মহিলার বাবা, স্বামী, ভাই ও পুত্র সন্তান

আল্লাহ তুমি আমারে বাঁচাও
৫. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:৫৮
সামী মিয়াদাদ বলেছেন:

জেনানাদের অন্দরে থাকাই মন্গলজনক আমীন
৬. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৩
ক্যামেরাম্যান বলেছেন:

ভাবতেছি, কোথাকার পানি কোথায় গড়ায় ...........
৭. ২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৮
ইলা বলেছেন: এজন্যই রসূল (সঃ) বলেছেন "তোমাদের জন্য মহিলাদের থেকে ফেতনা আর কিছু রেখে যাচ্ছি না।"
২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: আল্লাহ মহিলাদের সুমিষ্ট নাম ও কণ্ঠস্বর থেকে আমাদের হেফাজত করুন।

৮. ২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৩
স্করপিয়ন্স বলেছেন:
বিশ্লেষন ভালো হইতাছে, চলুক
১০. ২৭ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১৬
হ্যারি সেলডন বলেছেন: কৌশিকদা অন ফায়ার..........
১১. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:২১
মৈথুনানন্দ বলেছেন: পিলেনে বাঁশ নে' যদি উঠতে নাও দেয়, at least কিছু খোঁচা খোঁচা চোকলা নে' যাবে অখন, দূর হটো লিখতে গিয়ে দেখলুম জামাতি ঘামাচি আশরাফ আমায় হেদায়ত দান করেছে - আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই!
১২. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৪
বোঘদাদি হেকিম বলেছেন: জেনানাদের অন্দরে থাকাই মন্গলজনক
১৩. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫০
পথিক!!!!!!! বলেছেন: কলিগের লম্বা ফাড়ার দিকে কয়বার তাকিয়ে ছিলেন।
আমি শুনেছি একবার তাকনো নাকি যায়েজ। দুইবার তাকানো নাকি যায়েজ নাই। .
এই ব্যাপারে আপনার সঠিক ফতোয়া জানাবেন প্লিহ হে হুজুরে কৌশিক।
১৪. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৫৪
মদন বলেছেন: একবার কিন্তু দীর্ঘ সময় নিয়া তাকায়া ছিল ;)
১৫. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৫
মৈথুনানন্দ বলেছেন: কোনটা বিশাল তাই তো বুঝলাম না! :-*

১। জামা

২। ফারা ( ফারা মানে কি slit? )

৩। রেশমা ( বাংলাদেশের মেয়েরা কি দীর্ঘাঙ্গী? )

৪। ...of রেশমা।
১৬. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ২:২৫
রাশেদ বলেছেন: ছেলামালাইকুম হে হুজুরেয়ালা কৌশিক শরাবীবাদী।

 

মোট সময় লেগেছে ১.১৬১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ