somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলু আমার আলু সে যে আলু জীবন ভরা

৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জে মঈনের আলুর দোষ দেখা গেল। শায়েখ সিরাজের "ওভার এম্ফাসাইসমেন্ট অন আলু" চাষীদের এমন আলু সংক্রমন করালো যে এবার একেবারে বাম্ফার-ডাম্ফার ফলন হয়ে গেছে। সম্ভবত সিরাজ সাহেব বুঝে উঠতে পারেননি তিনি কেমন ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠেছেন গ্রাম বাংলায়। যদি আলুর প্রতিবেদন করেন তো আলুর উৎপাদন বাড়ে, পেয়ারা দেখান তো পেয়ারার বীজের চাহিদা বেড়ে যায়। কিছুদিন আগে আরবী খেজুরের একটা প্রতিবেদনের পরে তো দেশের মাটিতে আরব দেশের খেজুর উৎপাদন শুরু হয়ে গেছে মহাসমারোহে।

যাই হোক প্রসঙ্গ ছিল জে মঈনের আলুর দোষ। এটা যে এই শায়েখ সিরাজের বদৌলতেই হয়েছে এটা মোটামুটি নিশ্চিন্তে বলা যায়। আলুর শায়েখ সিরাজীয় ফলনের কারণে কোল্ডস্টোরেজ সংকট দেখা দিয়েছে। চাষীরা অমৌসুমে বেশী দামে আলু বিক্রি করে মুনাফা করবে বলে বাড়তী ফসল সেমি-শীততাপ নিয়ন্ত্রিত গোডাউনে প্রিজার্ভ করে থাকে। কিন্তু এবার তো উরাধুরা ফলন - সব কোল্ডস্টোরেজ সোনার আলুতে গিয়াছে ভরি! ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী!

অবশ্য এ নিয়ে উৎকণ্ঠিত হবার কিছু নেই। জানালেন জে মঈন। বললেন, আমরা যদি এই অতিরিক্ত আলু খেয়ে ফেলি তবেই আর স্টোর করার দরকার হবে না! তিনি মনে করিয়ে দিলেন, দেশে এখন চাল-সংকট চলছে। আলু হতে পারে ভাতের কার্যকর বিকল্প!

মঈনের এই বক্তব্যকে ক্রিটিকরা আখ্যা দিয়েছেন "আলুর দোষ" হিশেবে। তারা পরামর্শ দিয়েছেন, মঈন এক কাজ করতে পারেন। সেনাবাহিনীর বিশাল জনসংখ্যাকে আলু খেতে উৎসাহিত করতে পারে। একটা সুশৃংখল বাহিনী হিশেবে সেনাসদস্যরা তার ডাকে যতটা সাড়া দেবে আমজনতা ততটা নাও দিতে পারে।

সো জে মঈন - ছড়িয়ে দিন আপনার আলু দোষ সব সেনাদের অন্তরে! আহা কি আনন্দ আজ আকাশে বাতাসে!

একটা ঘটনা মনে পড়লো। বছর দুই আগে যখন গরুর দোষ দেখা দিল মানে কোরবানীর সময় ইন্ডিয়া যখন গরু রপ্তানীর উপর বিধিনিষেধ আরোপ করলো তখন একটা ওয়ার্কশপে পঞ্চগড় গিয়েছিলাম। পঞ্চগড়ের জেলা প্রশাসক সেই ওয়ার্কশপে কি একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, আমরা যদি আমাদের ড্রইংরুমে একটা করা গরু পালি তবেই তো আর এ সমস্যা থাকবে না! শুনে এত ভাল লেগেছিল, আহা মরি মরি, কি আইডিয়া! এই না হলে সরকারী কর্মকর্তা!

জে মঈন সমস্ত এসিওয়ালা সরকারী বাড়ীগুলোতে আলু সংরক্ষণের একটা বিকল্প প্রস্তাব দিতে পারেন। আলু আমার আলু সে যে আলু জীবন ভরা!

* সামহোয়ার বাঘে খেয়ে ফেলেছিল। স্রোতের ব্যাকআপ থেকে সামী মিয়াদাদ কর্তৃক সংগৃহিত এবং আবার পুনঃলিখিত।
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×