আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

বারাক ওবামা নিহত হয়েছেন!

০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৪

শেয়ারঃ
0 0 0

ডেমোক্রেটিক পার্টির জন্য জুন ৫, ১৯৬৮ এর পরে এপ্রিল ১, ২০০৮ তারিখটাও একটা বিষাদময় দিন হিশেবে পরিগনিত হবে ইতিহাসে। দীর্ঘ ৪০ বছর পরে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী বারাক ওবামা ভাগ্যবরণ করে নিয়েছে রবার্ট কেনেডির মতই।

কেনেডি ১৯৬৮ সালের পনেরই মার্চ নিজের পদপ্রার্থীতা ঘোষণা করে বলেছিলেন, "আমি কোন মানুষের বিরোধীতা করার জন্য প্রেসিডেন্ট হতে চাই নি, আমি তৃতীয় বিশ্বকে নতুন দিকনির্দেশনা দিতে চাই"। তার এ ঘোষণায় আতঙ্কিত হয়ে পড়েছিল আমেরিকার স্টেট ওউন সন্ত্রাসীরা। গত সপ্তাহে বারাক ওবামাও ঘোষণা করেছিলেন, "আমেরিকা হবে তৃতীয় বিশ্বের আশ্রয়স্থল"। কি অদ্ভুত যোগসূত্র।!

রয়টারের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, পেনসিলভেনিয়ার এক গ্রাম্য শহরে গনসংযোগ পরিচালনার সময় এক চল্লিশোর্ধ আততায়ী খুব সন্নিকট থেকে গুলি করে বারাক ওবামাকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০০
বৃত্ত বলেছেন: মাথায় বাজ পড়ার মত নিউজ। সত্য কি?
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১২

লেখক বলেছেন: ওয়েবে এখনও নিজজটা আসেনি। আমাকে টেলিফোনে জানিয়েছে David Plouffe - ওবামার ক্যাম্পেইন ম্যানেজার। বিষয়টা সিক্রেট রাখতে বলেছেন।

২. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০০
ত্রিভুজ বলেছেন:

এটা কি একটা এপ্রিল ফুল স্পেশাল পোস্ট?
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন: এমন একটা নিউজ স্পেশাল না হয়ে যায় কোথায়?

৩. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০২
মাহমুদ রহমান বলেছেন: হায় হায় , বলেন কি?

কি সবর্নাশ!
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৪

লেখক বলেছেন: সর্বনাশ মানে! আমাদের ভয়াবহ ক্ষতি হয়ে গেলো!

৪. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৩
প্রবাস কন্ঠ বলেছেন:
আপনি ভূয়া নিউজ দিয়েছেন

আমি রয়টারের ওয়েব দেখেছি, এই জাতীয় কোন নিউজ নাই।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ধুরো! আপনি কি দেখতে কি দেখেছেন!

৫. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৫
আবূসামীহা বলেছেন: আমেরিকায় এখনো ১লা এপ্রিল শুরু হয়নি।
হাহাহা
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ৪৮ মিনিট বাকী।

৬. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬
মাহমুদ রহমান বলেছেন: কৌশিক ভাই ভূয়া নিউজ দিবে কেন?
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: স্মরণ করুন সেইদিনটির কথা যেদিন এই খ্রেরসটানেরা মুসলমানদের পুড়িয়ে মেরেছিল!

৭. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৬
বোধিস্বত্ত বলেছেন: বিডি নিউজে দেখলাম কৌশিক অতিরিক্ত মদ্যপানে ইন্তেকাল ফরমাইাছেন।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৭

লেখক বলেছেন: ইস! বড় ভালো লোক ছিলেন ভদ্রলোক!

৮. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৫
জ্বিনের বাদশা বলেছেন: হুমমম.. এইমাত্র সিবিএস নিউজে দেখলাম ... আর কোন টিভি এখনও ভিডিওটা পায়নি ... নৃসংশভাবে হত্যা করা হয়েছে ...
















সিবিএস টিভি খুনীর নাম বলেছে, কৌশিক আহমেদ
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮

লেখক বলেছেন: আমেরিকার চেয়ে বাংলাদেশের নিউজ অনেক ফাস্টো।

৯. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৬
মাহমুদ রহমান বলেছেন: David Plouffe আর কি কি গোপন রাখতে বলেছেন?
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০

লেখক বলেছেন: Deadline for Dinner with Barack: Midnight Tonight

১০. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:১৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: শোনা গেছে হিলারীর সাথে তার অবৈধ সম্র্পক ছিল। এবং হিলারী সেই শোকে আত্মহত্যা করেছেন।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২২

লেখক বলেছেন: আমি শুনেছিলাম, সুপার ডেলিগেটদের অধিকাংশ হিলারীকে ভাইস প্রসিডেন্ট আর বারাকাকে প্রেসিডেন্ট মনোনয়নের সুপারিশ করায় ক্লিনটন হোয়াইট হাউসে মনিকার ভূমিকায় হিলারীকে ভেবে সহ্য করতে না পেরে ... এই হত্যাকান্ডের নীল নকশা করেছে।

১১. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২১
অনিশ্চিত বলেছেন: হিলারির সাথে কৌশিকের একটা গোপন সম্পর্ক ছিলো। বারাক ওবামা সেটা জানতে পেরে নির্বাচনী প্রচারে ব্যবহার করতে চাওয়ায় (অজ্ঞাতকারণে) মারা গেছে। ধারণা করা হচ্ছে, সম্পর্ক ধামাচাপা দিতে কৌশিক অ্যান্ড হিলারি গং এই কাজটি করে থাকতে পারে। এদিকে এ ধরনের জল্পনা-কল্পনার কারণে মানসিক চাপ সইতে না পেরে হিলারি আত্মহত্যা করেছেন। ফলে দুটি মৃত্যুর দায় কাধে নিয়ে কৌশিক এখন ব্লগে লেখা লেখি করছেন।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬

লেখক বলেছেন: আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমার সাথে হিলারীর কোন অবৈধ সম্পর্ক নাই। চেলসির সাথে একটা বৈধ সম্পর্ক আছে মাত্র। তাছাড়া হিলারী অত নরম স্বভাবের নয়। ক্লিনটনকে পর্যণ্ত ক্ষমা করে দিয়েছে।

১২. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬
মাহমুদ রহমান বলেছেন: তাহলে অবশেষে, বারাক ওবামার নিহত হওয়ার খবরটি ভূয়া প্রমাণিত হলো। পর্যবেক্ষক মহলের ধারণায় তাহলে সঠিক বলে প্রতীয়মান হলো!
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৭

লেখক বলেছেন: এতক্ষণ লাগলো আপনার? যাক শেষমেষ সত্যিই মিলাদ মহফিল বসিয়ে ফেলেন নি!

১৩. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬
কানা বাবা বলেছেন:

উদ্ভট রম্যের জন্য মাইনাস...
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: ওবামার মাইনাসে - মাইনাসই প্লাস।

১৪. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬
অন্যমনস্ক শরৎ বলেছেন: শুধু এটাই না! এটার সাথে জার্মান মদদপুষ্ট এক বাঙালী গবেষকেরও যোগাশাজশ আছে। মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা নিয়া ক্ষুব্ধ থাকায়, সে ১৫ বছর ধরে এই স্যাবোটেজের পরিকল্পনা করে আসছিল।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: তাই নাকি? সব্বোনাশ। তুমি এত জানলা কেমনে? সন্দেহ হচ্ছে আমার!

০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: সরি, দিতে ভুলে গেছিলাম।

১৬. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩০
মাহমুদ রহমান বলেছেন: আসলেই আমি একটু কম বুদ্ধির লোক! কবে যে, বুদ্ধিমানদের দলে স্থান পাব!
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: কে বলেছে আপনি কমবুদ্ধির? একটু দেরীবুদ্ধির হতে পারেন হয়তো। কিন্তু প্রবাস কন্ঠ তো এখনও ওয়েব খুজে বেড়াচ্ছে!

১৭. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩১
ত্রিভুজ বলেছেন:
হয় নাই চির সবুজ.. সাইটার নাম হবে-

http://kowsorot420.com

০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: একটু বানায়া দেন না ভাই? আপনি আমাকে আজকের মধ্যে আনব্যান না করলে, আপনাকে আমি মুক্তিযোদ্ধা ঘোষনা দেব কিন্তু!

১৮. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩২
মাহমুদ রহমান বলেছেন: না, মিলাদ মাহফিল বসানোর আগে তথ্যটি আমি যাচাই করেই নিতাম।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: ভাল করেছেন। নইলে দেখা যেত মিলাদের জোরে সত্যসত্যই মরে গেছে!

১৯. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৩৫
বোধিস্বত্ত বলেছেন: ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:২৬ মাহমুদ রহমান বলেছেন: তাহলে অবশেষে, বারাক ওবামার নিহত হওয়ার খবরটি ভূয়া প্রমাণিত হলো। পর্যবেক্ষক মহলের ধারণায় তাহলে সঠিক বলে প্রতীয়মান হলো!

---

কৌশিক দা, আসলে মগবাজারের লাইন বিজি ছিলো। :)
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: ভাগ্যিস সুরার মজলিস আহবান করে নাই।

২০. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪২
ত্রিভুজ বলেছেন:

ক্ষ্যামা দেন... এই ব্লগে মুক্তিযোদ্ধাদের ইমেজের যেই অবস্থা... আর যাই হই.. ব্লগীয় মুক্তিযোদ্ধা হইতে চাই না।

ভদকা খাওয়া কমান... আনব্যান হইবেন। সামহোয়্যারইন কতৃপক্ষ নাকি লোকজনরে ১০ দিন/১২দিন/১৪ দিনের ব্যান দেয়। ভাবছি আমিও ঐ পদ্ধতি চালু করুম। লোকজনরে ৩৬৫ দিনের ব্যান দিমু। আপনি আপাতত অনির্দিষ্ট কালের জন্য ব্যানড! দুস্কিত!!
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ভাইডি আমার, প্লিজ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি কত ভাল। আপনি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা। আপনি একাত্তরে ছিলেন, এখনও আছেন। আপনার আহবানে সাড়া দিয়ে নতুন বাংলাদেশ হবে। আপনি আমারে এহেন জঘন্য শাস্তি দেবেন না। প্লিজ প্লিজ প্লিজ। এই আমি কান ধরেছি, আর কখনও আপনাকে রাজাকার বলবো না। আপনি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। আপনার ফেমিলির সবাই মুক্তিযোদ্ধা। একদিন আপনার ব্লগে কমেন্ট না করতে পারলে আমার ইমান দুর্বল হয়ে যায়। প্লিজ, ভাই, আমাকে আজকের মধ্যে আনব্যান করে দেন। নইলে আমি এই প্রথম পৃষ্ঠায় ঝাপ দিয়ে আত্মহত্যা করবো!

২১. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৫
মির্‌জা গালিব বলেছেন: আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী মরছে (হউক না মিথ্যা), এইটাই বড় কথা, খুব খুশি হইলাম। কৌশিক ভাইরে দুই পেগ ভদকা পিলাবো।
২২. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৫
মাহমুদ রহমান বলেছেন: আরও একটা গুরুত্বপূর্ণ খবর আছে......

সামহয়ারের সম্মানিত ব্লগার কৌশিক আহমেদ বারাক ওবামার নিহত হবার ভূয়া খবর দেয়া সত্ত্বেও নিজে বোকা বনে যাননি।
২৩. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৬
চির সবুজ বলেছেন: @ ত্রিভুজ

আসলে আমার মিসটেক হয়ে গেছে। দেন ওনাকে একটা সাইট বানায়া দেন। যা পয়সা লাগে দিমুনে। একটু পোষায়া দিমুনে।
২৪. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৯
অন্যমনস্ক শরৎ বলেছেন: না কৌশিক না!!!! তুমি এভাবে আত্মহত্যা করতে পারব না। ঘাসপাতার উপর লাফ দিয়া তুমি ব্যাথা পাবা কিন্তু আত্মহত্যা করতে পারবানা। উফ!!!
২৫. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৪
আলী আরাফাত শান্ত বলেছেন: আমি একটু আগে জানলাম ওবামা নাকি একখান নাকি এফডিসির ছবিতে অভিনয় করবো।মান্না এই ছবিতে অভিনয় করার জন্য রাজী ছিল।কিন্তু তার হটাৎ প্রয়ানে ওবামাকে চুক্তিবদ্ধ করা হইছে।ছবির নাম হইলো- ইলেকশন ইনজিনিয়ারিং।
২৬. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৯
ত্রিভুজ বলেছেন:

আপনি বরং এটিমে যোগ দেন। তারপর কলম বিরতীতে যান গা... আর কোনদিন ফিরা আইসেন না।

অগ্রিম আস্তালা ভিস্তা .... টাটা...

বাই বাই

০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ত্রিভুজ, আমি আপনাকে একটা গোপন খবর দেই। এ-টিম কিন্তু আমিই ফর্ম করেছিলাম। অসংখ্য নিকে ছিল আমার বিস্তার। কিন্তু আমি সবসময় আপনার প্রতি ছিলাম সহানুভূতিশীল। সেজন্য এ-টিম থেকে আমি পদত্যাগ করেছি। ওরা অবশ্য বলে, আমাকে বরখাস্ত করেছে। এরকমই হয়, যে তৈরী করে তার আর কোন খবর থাকে না!

আপনি আমাকে আনব্যান না করলে এ-টিম একটু সুযোগ পেয়ে যায়। আমি এক ঘরে হয়ে যাই। বুঝতে পারছেন তো বিষয়টা! সেজন্য আপনাকে খুলে বললাম। প্লিজ আস্তা বস্তা এখন দিয়েন না, আপাতত আপনার ব্লগের দরজাটা একটু খুলে দেন, আমি সুরুৎ করে ঢুকে পড়ি। প্রমিস কোন মন্তব্য করবো না।

২৭. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:০০
নাজিরুল হক বলেছেন: মাসের প্রথম পোস্টা জব্বর একখান খবর দিয়ে শুরু করছেন।
২৮. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:০০
ত্রিভুজ বলেছেন:

চির সবুজ ,
সাইটে কি থাকবো? ভদকার বিজ্ঞাপন?

৩০. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১
ত্রিভুজ বলেছেন:
আমি কৌশিক৪২০ সাইটের একটা বিজ্ঞাপন বানাইছি-



০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৩

লেখক বলেছেন: উহ, ট্যালেন্টেড। আমি আপনার ফ্যান হবো। আপনার ফেসবুকেরর এড্রেসটা আমাকে একটু দেন। আপনার ফ্যানক্লাব বানামু এখনই।

৩১. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৯
অনিশ্চিত বলেছেন: চেলসি বলেছেন, বাবার চেয়ে মা ভালো প্রেসিডেন্ট হবেন। কারণটা তিনি মিডিয়ায় পরিষ্কার করে বলেননি...

তবে জানা গেছে, কৌশিকের সাথে হিলারির অপ্রকাশিত একটি সম্পর্কের কারণেই চেলসি এই মন্তব্য করেছেন। ক্লিনটন কখনো বাংলায় ব্লগিং করেননি যাতে কৌশিক ঘাঘু প্লেয়ার। তার এই দক্ষতা হিলারিকে মুগ্ধ করেছেন। কৌশিকের মাধ্যমে যুক্তরাষ্ট্র্যের বাঙ্গালী কমিউনিটিকে কাছে টানার যে নীল বা লাল নকশা হিলারি করেছেন, মধ্যরাতের ফোনে, তা ওবামা জেনে যাওয়ায় তাকে মরতে হয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

তবে কৌশিক নিজেই স্বীকার করেছেন, হিলারি বদলে চেলসির সঙ্গে তার সম্পর্ক আছে। সেটা বৈধ। তাহলে কি পর্যবেক্ষক মহল ধরে নিতে পারে, ক্লিনটন নয়, চেলসি আসলে কৌশিককেই বাপ বাপ ডেকেছে?

তবে এটা নিয়ে বিয়ার আরো বেশি ঘোলা করার মানে নেই। আসলে চেলসি কৌশিককে যুক্তরাষ্ট্রের 'ফাদার অব বাংলা ব্লগার' বলেছিলেন...
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৭

লেখক বলেছেন: এ বিষয়ে আমি কোন কথা বলতে চাই না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার।

৩৩. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪২
বিবর্তনবাদী বলেছেন:
খবর আপডেট: আজ আমেরিকান সময় বাদ আসর ওয়াইট হাউস প্রাঙ্গনে ওবামার জানাজা অনুষ্ঠিত হইবে। প্রসিডেন্ট বুশ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আল কায়দা সদস্যদের ফরজে কিফায়া আদায়ের ব্যবস্থাও করেছেন। লাদেনে অনুপস্থিতিতে আমেরিকার কারাগারে বন্দী আল-কায়েদা সদস্যরা উক্ত জানাজায় অংশ গ্রহন করতে পারবেন। ইরাক হতে আয়াতুল্লাহদের একটি দল এই জানাজা অনুষ্ঠিত করার জন্য এখন আমেরিকা পৌছে গেছেন।



তথ্যসূত্র: ওয়াইট হাউস প্রতিনিধি। দৈনিক ব্লগালো।
৩৪. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৯
ইরতেজা বলেছেন: আজ আবার সক্কাল সকাল কিছু গিলেছেন নাকি দাদা।
৩৫. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৫
ইকরু বলেছেন: কৌশিক ভাইয়া , আমরা চেলসিেক কবে ভাবী হিসােব দেখতে পাব?
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: ছি, চেলসি আমার মেয়ের মত।

৩৬. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:১৭
মামু বলেছেন: দাদ, এপ্রিল ফুল বানানুর আচুদা চেশ্টার মানে কি?
এইটা তো মুসলমানদের জন্য বিষাদময় একটা দিন..... মুসলিমদের উপহাস করলা...
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: তুই সালা আবার মুসলমান হইলি কবে?

৩৭. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩২
সামী মিয়াদাদ বলেছেন:

ক্যান যে মাইনাস দিলাম বুজবার পারলাম না.....এই প্রথম
৩৮. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩৭
সনটে বলেছেন: ভুলেই গিয়েছিলাম আজ পহেলা এপ্রিল আর এখনও এমন অনেক বোকা আছে দুনিয়াতে যারা মানুষকে ১লা এপ্রিল এ বোকা বানানোর চেষ্টা করে। এই ব্লগের হেডলাইন দেখে দুটোই মনে পড়ে গেল তাই অনেকদিন পরে মন্তব্য করার জন্য লগইন করলাম। কৌশিক আমাদেরকে বোকা বানাতে পারুক বা নাই পারুক, আমাকে সাইটে লগইন করাতে তো পেড়েছে।
০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫০

লেখক বলেছেন: বুদ্ধিমান হইয়াই সাইটে লগইন করছেন! খাইছে!

৩৯. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৫
রেটিং বলেছেন: মাল বেশী পড়ছে নাকি ? তুমি কি হুন নাই, বারাক এখন বাংলাদেশে, এইখানে আগামী নির্বাচন করার জন্য ঘুষনা দিছে, আর হিলারী আইছে ওর নির্বাচনী সফরসন্গী হইয়া। ২ জনেই শেরাটনে ৪২০ নুম্বর রুমে উঠছে।
৪০. ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৬
কাঙাল বলেছেন: আমিও এইমাত্র খবরে শুনলাম। মনডা বড়ই খারাপ লাগতেছে।
৪১. ০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৭
ফারজানা মাহবুবা বলেছেন: ভয় পেয়ে গিয়েছিলাম!! কৌশিক, এভাবে মানুষকে এপ্রিল ফুল বানানোর মানে কী? আপনাদের মত শিক্ষিত এবং বুঝদার মানুষগুলো যদি হিস্ট্রিকে সম্মান না করে, কারা করবে? আমি তো জাস্ট শিরোনাম পড়েই হার্ট এটাক করতাম আরেকটু হলে। বারাক ওবামা আমার সবচে ফেভারিট মানূষদের তালিকায় আছে এখন।
০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: অপ্রসাঙ্গিক বিষয়ে কথা বলবেন না। এই পোস্টের বিষয় হার্ট এট্যাক নয়।

৪৩. ০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩২
ডেলফ বলেছেন: :)
কৌশিক এর গুল
ছোটখাটো হুল
চোখে পড়ে ধুল
খাড়া হয় চুল
নাই কোন মূল
কেউ ভাবে ভুল
Post টা CooL
আমি পুরা FOOL
৪৪. ০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৮
ক্যামেরাম্যান বলেছেন:
নিউজটা জুস হইছে বস।
৪৫. ০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৫৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: কৌশিক তোমার মধ্যে ইনসেস্ট প্রবণতা প্রবল। মেয়ের মত বইলা কি যে কর। যাই হোক..... এ টিম বানাইয়া এক ঘরে হয়ে যাওয়া, এই বিষয়ে তোমার সাথে কথা আছে......তুমি মিয়া এটিমরে পচানের লাইগা স্যাবোটাজ করতাছো। কিন্তু তোমার মুসিলম ব্রাদারহুড এইটা বুঝতারতেছেনা। এইটা ঠিক না।
৪৬. ০১ লা এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৫
ময়ুরবাহন বলেছেন: হত্যাকারী তো আপনি। ছি: শুধু লোকজনদের এপ্রিল ফুল বানানোর জন্য আপনি একটা মানুষকে ভারচুয়ালি হত্যা করলেন?
মাইনাস।
৪৭. ০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৬
মামু বলেছেন: কৌচিক আমারে গালি দিবে কইচে সালা...

মডুরাম কই ওরে ব্যান কর...

শালা আকাটা আমারে কয় আমি কবে মুচলমান হইচি?
৪৮. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৯
প্রজ্ঞা বলেছেন: আপনি তার জানাযায় গেলেন না যে....!!!
এটা কোন কাজ করলেন?!!
৪৯. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ৮:৫০
পাগলা বাবু বলেছেন: রোজ কত কী ঘটে যাহা তাহা--
এমন কেন সত্যি হয় না আহা ?

''এপ্রিল ফুল''
৫০. ০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:০৩
অ্যামাটার বলেছেন: আরেকটা গোপন খবর, যেটা পাবনা ফেরৎ-এর কৌশি'স' আর উপরওয়ালা ব্যাতীত কেবল আমিই জানি,
সেটা হল; সাম্প্রতিক ব্লগ দেখেছেন
জর্জ ছোট বুশি,
বিল ডার্টি টন,
হিলারী খালা+আম্মা,
চেলসি পু,
অ্যাঙ্গার ওবামা,

এদের মধ্যে চেলসি পু ছাড়া সব্বাই মাইনাচ দিয়ে গেছে !
৫১. ০৫ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪২
মানবী বলেছেন: মর্মান্তিক পোস্ট!!

কৌশিক, ওবামার ফিউনারেল কোথায় হয়েছে বা কবে হবে! রয়েটার জানিয়েছে আশা করি :-)

 

মোট সময় লেগেছে ১.২৮৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ