শ্রমিকের চেয়ে অধম যারা, ১লা মে কাজ করে তারা! হতাশার মধ্যে একজন আলোকবর্তিকা বিচ্ছুরিত করলেন। তার কথা হচ্ছে, তুমি শ্রমিক নও; কারণ শ্রমিকেরা ১লা মে কাজ করে না। বগল দাবাতে দাবাতে ভাবছিলাম জাকারিয়ার ব্যাকডোর দিয়ে দুইচিপ মেরে দিলে কেমন হয়! এমন সময় জন্মদিনের এক মেহফিলের নিমন্ত্রণ পেয়ে আমার বিকেল হয়ে উঠলো আঙুরটসটসে।
সামহোয়ারের ৩য়বর্ষ পূর্তির কেক
প্রতিবার যা হয় আমি সবসময় খাবারের যেকোন নিমন্ত্রণে অনটাইম পৌছে যাই। কাজের বেলায় লাড্ডুগুড্ডু। কিন্তু এবার দেখলাম আমাকে হারিয়ে দিয়ে ব্রাত্য রাইসু ও মাহবুব মোর্শেদ বিফর টাইম। তাদের হাতে কোন গ্লাস শোভা পাচ্ছিল না দেখে হতাশ হলাম। তবে কি নেই?
কিন্নরী ও আরিল কেক কাটছে
হতাশ বসে থাকতে হয়নি বেশীক্ষণ। আঙুরের লেলিহান আভা ছড়িয়ে উপস্থিত হলো কারো উপহার। সেদিকে তাকিয়ে জিভ দিয়ে গড়িয়ে পড়লো জল, সবার অলক্ষ্যে একটা আস্তবোতল ঢুকিয়ে নিলাম নাকের ভিতরে। বড় ছিদ্র বলে কথা।
আঙুরের টসটসে জুসসহ উপহার সামগ্রীর পদার্পন
এতক্ষণ আমি আঙুল চুষছিলাম। তবে ভালভাবে খেয়াল করে দেখেছি সেটা আমারই ছিল। এবার নাকের ভেতর থেকে একটু করে আঙুরের রস বের করি আর চেটেপুটে খাই। ফলে মুখের লাগাম গেল খুলে। অমনি আরিল আস্ত একটা বোতল ঢুকিয়ে দিল মুখের ভেতরে।
এরপরে উপহার সামগ্রীর ছিপি উন্মোচন
নাক ও মুখ বন্ধ হয়ে আমার ত্রাহিরবে একমাত্র নিষ্কৃতি ছিল কিন্নরী। সে তখন ড্রইংএ ব্যস্ত। বাবার অফিসের গ্লাস জুরে তার অঙ্কন চর্চা। লম্বাচুলওয়ালা ব্লগাররা তাকে এত প্রভাবিত করেছে যে সে তাদের ছবি এঁকে ফেললো।
কিন্নরী ব্লগারদের ছবি আঁকছে
একটু পরে মনে হলো কান দিয়ে বের হচ্ছে দ্রাক্ষারস। শব্দের উৎস অনুসন্ধান করা এক প্রকার কঠিন হয়ে গেল। কানের সাথে পাইপ লাগিয়ে আমি সোজা বাথরুমে।
ব্লগারদের ওয়াইন ওপেনিং
বাথরুম থেকে বেরিয়ে মোস্ট ডিজায়েরেবল কাপলকে দেখলাম চোখের সামনে। সে পর্যন্ত চোখ দিয়ে আঙুর রস ভক্ষণ শুরু হয়নি। তবে আরিল তখনই একটা বোতল আমার চোখে ঢুকিয়ে দিল।
আরিল ও জানা
চোখ, নাক, কান ও মুখ বন্ধ করে মোটামুটি তখন সপ্ত আসমানে। ইটালিয়ান দ্রাক্ষারস তার কার্যক্রম শুরু করাতে রেড কার্পেটে খুঁজে পেলাম সবচেয়ে নিরীহ গোষ্ঠীকে।
সদ্য নরওয়ে ফেরত গোষ্ঠী!
কাজ মোটামুটি শেষ। নাকের ভেতরে ঢুকানো বোতল খালি হয়ে এসেছে। মুত্রথলি টইটুম্বুর। এমন সময় রিকশাচালকদের গানের প্রতিযোগীতা তিন চাকা র জন্য পেয়ে গেলাম চমৎকার এক মডেল দম্পত্তিকে।
দিদার পরিবার
টলতে টলতে বাসায় ফিরে বাথরুম ভাসিয়ে দিলাম দ্রাক্ষারসে। আয়নার দিকে তাকিয়ে চমকে উঠলাম। ঠোঁট লাল হয়ে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

