যে কবিতাটা হন্য হয়ে খুঁজি সেটাই দেখলাম পকেটে
ওয়ালেটের ভেতর, শার্ট, প্যান্ট আর আন্ডিতে
শিল্পবিপ্লবের হলোগ্রাম ধুয়ে আমি সাবালক হয়েছিলাম
সপ্তাহে দুদিন ধুয়ে আড়ষ্ট শিশ্নের গায়ে পাউডার মেখে
ঘামের আতরে স্নিগ্ধ সকাল শুরু হওয়া ক্লাউনের মুখে
যে কবিতাটা আমার সাথে নিত্য বাজারে যায়
বেশুমার কাস্টমারের পকেট ঘুরে পন্যের দালাল হয়ে ওঠে
মাপক থেকে চাতক বুভুক্ষু বাটখারায় ওজন দিয়ে বলে
রঙচঙা ফান্টুসে দখল হয়েছে পেটমোটা সাহিত্য-সম্ভ্রম
অনেককাল আগে সে ছিল কেবলই টাকা
তাকে ভোগে ফোসফোস ঘুমে ক্লান্তিনাশের বটিকা
বেশ কামুক ইমানদারের প্রেমিকা হতো!
এই কবিতাটায় মূল্য এখন আসমান ছোঁয়া
তোমার জন্য এর শব্দ তুলি প্রতিরাতে
ওয়ালেটের গিটারে
এই কবিতায় তোমার গ্রহণ হবে আবার মধ্যরাতে
সোজা মুণ্ডুপাত করে জংঘায়
কবিতার বীর্যপাত করবো সোৎসাহে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

