আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

কর্পোরেট ক্লায়েন্টদের জন্য গ্রামীণের বিজনেস সলিউশন একটা পুরা ফাউল সার্ভিস

১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:০৩

শেয়ারঃ
0 0 0

কলরেট বেশী। এসএমএস চার্জ বেশী। আরো যা আছে সব। কিন্তু এটার নাকি ইস্পাশিলিট অনেক! কেমনে হয়?

নাম্বারগুলো সিরিয়ালি থাকবে। হুদোহুদিই, এর কোন ব্যবহারিক ভ্যালু কি আছে? মিনিমাম একশ সিমের জন্য চুক্তি করতে হবে অথচ আপনি কলরেট, এসএমএস চার্জ দেবেন বেশী - আর ওদিকে ফুটানি দেখবেন কর্পোরেট সলিউশনের, সালার আবাল কুনহানের!

তারপরে আরো আছে। প্রতি ঘন্টায় ঘন্টায় এক একধরণের বিল। অফিস টাইমে সবচেয়ে কম। অথচ অফিসের সময় তো সবাই টিএন্ডটি টু মোবাইল ধরতে অভ্যস্ত। রিডিউস প্রাইস কামে লাগার কোন সম্ভাবনা নাই!

তারউপরে এই বিজনেস সলিউশনের জন্য সালারা সব এক্স বড় বড় অফিসিয়ালদের চাকুরী দিছে যাদের কথায় বিভিন্ন অফিসগুলা এই সার্ভিস নিতে যেন প্রভাবিত হয়।

যে কম পয়সায় কথা বলার সুযোগ দেবে কর্পোরেট হাউসগুলো সেদিকেই যাবে। লাইন এখন মোটামুটি সবগুলাই একরকম। কর্পোরেট সলিউশনের নামে গ্রামীণের এই ইতরামী খন্ডনের কোন যুক্তি কেউ কি দেখাবেন?

গ্রামীনের এই আবালীয় বিজনেস সলিউশনকে সানন্দে মাইনাস দাগানো হলো।

 

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:০৬
যীশূ বলেছেন: সনান্দে মাইনাস দাগানো হলো।)
৪. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:১১
চির সবুজ বলেছেন: কৌশিক, এত ক্ষেপলেন কেন?

কোন কোম্পানী ভাল আমাকে বলেন? আপনার ঠেলিঠক?
৫. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:১৫
সামী মিয়াদাদ বলেছেন: ঠেলিঠকের অবস্হা ঠেলাগাড়ীর মতো
৭. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:১৭
প্রচেত্য বলেছেন: এক্কেবারে খাটি বলেছেন
মনের কথা
সাব্বাশ
৮. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:২১
মিসকল বলেছেন:
কৌশিক ভাই,

অনেক সত্য কথাটি বলার জন্য।

আমি আমার অফিসকে কোন মতেই এ বিষয়টি বুঝাতে পারছি না।


শালারা এটা একটা ফাউল সার্ভিস চালু করছে।


আমার মতে সবাইকে বুঝানোর জন্য আপনার পোষ্টটি স্টিকি করা হউক। সবাই দেখুক গ্রামীণের ভেল্কি বাজি।
৯. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:২২
জ্বিনের বাদশা বলেছেন: খারপ কি ... কর্পোরেট কর্পোরেটের পকেট কাটবে ...
১০. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:২৮
কৌশিক বলেছেন: রেটগুলা দেখেন।

সকাল ৯টা - বিকেল ৬টা পর্যন্ত

কর্পোরেটের অভ্যন্তরে বিজনেস সলিউশনের অন্যান্য গ্রাহকদের সাথে কথা বলতে খরচ হবে আপনার ৯২ পয়সা।
অথচ ঐ সময়ে ডিজুসরা কথা বলে ৭৫ পয়সায়।

অন্য অপারেটরদের সাথে কথা বলতে খরচ হবে ১.৩৮ পয়সা
জিপি এক্সপ্লোরে যেখানে খরচ হয় ১.৩০ পয়সা

টিএন্টডিতে খরচ হবে ১.৩৮+বিটিটিবি চার্জ
এক্সপ্লোরারে খরচ হবে ১.৩০ পয়সা + বিটিটিবি চার্জ

এই তুলনা প্রিপেইডের সাথে করা। এখানে কেবল মাত্র দেখা যাচ্ছে অন্যান্য জিপির সাথে কথা বলতেই কেবল আপনার কম খরচ হবে, মানে ১.১৫ পয়সা যেখানে এক্সপ্লোরারে লাগে ১.৩০ পয়সা।
১১. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪২
চির সবুজ বলেছেন: ভাই কৌশিক,

আমি কিছু ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। আমি আমার কোম্পানীর নাম উল্লেখ করছি না। আপনাকেও উল্লেখ করতে অনুৎসাহিত করছি।

এই কর্পোরেট ক্লাইন্ট হওয়াটা বা ক্লাইন্ট করাটা হলো জাষ্ট একটা দেখানো ব্যাবসা। মোবাইল ফোন কোম্পানী গুলো খুব ভাল করেই জানে মানুষ কি চায়? অন্ততঃ আমরা বাংলাদেশী কম রেটে ভাল সার্ভিস পাবো যার কাছে তার কাছেই যাবো। এরপরও দুই একটি ব্যাতিক্রম ঘটনা আপেক্ষিক ব্যাপার মাত্র।

ভিতরের কথা হলো, ক্লাইন্ট হয় সাধারণত কোন না কোন ব্যাবসাকে কেন্দ্র করে। গিভ এন্ড টেক। অর্থাৎ তুমি আমার মাল কেন আমি তোমাকে দেখবো। এছাড়া আর কিছু না। আমাদের কোম্পানী নিজেই অনেকগুলো মোবাইল কোম্পানীর কর্পোরেট ক্লাইন্ট। তার মধ্যে আমি নিজে একটি কোম্পানীর কি-পার্সন। অর্থাৎ সিগনেটরী অথারিটি আমার। সুতরাং এর গভীরের কি কি আছে আমি জানি। শুধু দেখানো ব্যাবসা। একটা সাইনবোর্ড।
১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: বড় টেকনিকটা হচ্ছে, একটা কর্পোরেট হাউজে অন্য কোম্পানীর প্রবেশ বন্ধ করে ফেলা।

১২. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৯
মিসকল বলেছেন:
একটা ভুয়া সার্ভিস

এখানে কোন সলিউশন নাই।

এর থেকে প্রিপেইডই ভালো।
১৩. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৫১
কৌশিক বলেছেন: এবার আসুন দেখা যাক অফিসের পরের সময়ের রেট। মানে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কত।

জিপির অন্যদের সাথে কথা বলতে খরচ হবে ১.৭২৫ পয়সা যেটা আপনি অফিস আওয়ারে বলেছেন ১.১৫ পয়সায়।

অথচ এক্সপ্লোরওয়ালারা বলে ১.৩০ পয়সায়। স্মাইলওয়ালারা বলে ১.৫০ পয়সায়। এমনকি জিপি পোস্টপেডের গ্রাহকদের কথা বলতে খরচ হয় ১.৪৯৫ পয়সা।

এসব ভ্যাট ইক্লুডেড।
১৪. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৬
ফিউজিটিভ বলেছেন: বাইচা গেছি। আমার বাংলা লিংক--
১৫. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৩:৫৮
খালেক বলেছেন: গ্রামীফোন এর মূল কথা হলো তারা বিল বেশী নিয়ে হলেও কাষ্টমারদের ভাল সার্ভিস দেবে যেমন নেটওয়ার্ক .. অন্যন্য কোম্পানীর নেটওয়ার্কের জন্য যেখানে গাছে ওঠতে হয় সেখানে মাটির নিচে গেলে হয়ত বা গ্রামীনের নেটওয়ার্ক পাওয়া যেতে পারে ।
১৬. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:০৫
মিসকল বলেছেন:
আমি আপনার সাথে একমত নই @ খাকে

তারা কোন সলিউশন দিচ্ছে না এটা হল মূল কথা। বিজিনেস সলিউশন মেইনলি ইউজ করে কর্পোরেট ক্লাইন্টগুলো, যাদের মেক্সিমাম অফিস ঢাকা কেন্দ্রিক। ঢাকাতে সব অপারেটরেরই নেটওয়ার্ক আছে।
১৭. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:১০
চির সবুজ বলেছেন: "লেখক বলেছেন: বড় টেকনিকটা হচ্ছে, একটা কর্পোরেট হাউজে অন্য কোম্পানীর প্রবেশ বন্ধ করে ফেলা।"

না ঠিক তা নয়, একটা কোম্পানীর সাথে চুক্তি করলে যে আর কারো সাথে করা যাবে না তা নয। আমি আমার কমেন্টে বলেছিতো যে আমরা অনেক গুলো কোম্পানীর কর্পোরেট ক্লাইন্ট। এবং এই কথাটি তারা সব মোবাইল কোম্পানীই জানে।

আর তখনই শুরু হয় খেলাটা। আমরা এক কোম্পানীকে অন্য কোম্পানী দোহাই দিয়ে সুযোগ সুবিধা গুলো বের করে আনি।


১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: কলরেট কি কমে? মানে বিজনেস সলিউশনে এক এক কোম্পানীর জন্য কি এক এক ধরণের অফার? এটা কি নিগোসিয়েবল?

১৮. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:২৩
চির সবুজ বলেছেন: অবশ্যই কর্পোরেট ক্লাইন্ট হিসেবে বিলিং হয়। বিভিন্ন কোম্পানীর ক্ষেত্রে বিভিন্ন রকম বিলিং। এটা অবশ্য ব্লগে শেয়ার করবো না। পরে বলবো। সবদিক থেকে না কমাতে পারলেও অন্যকোন দিক থেকে পুষিয়ে নিতে হয়।

আর ঐ যে বললাম, সব কিছুই নির্ভর করে সে আমাকে কি দিলো আমি তাকে কি ব্যাবসা দিলাম।
১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: কলরেট কমানো ছাড়া আর যে ব্যবসা দিতে পারে তা হচ্ছে, ডাটাবেজ থেকে কিছু ভ্যালুড, হাই ভ্যালুড প্রোটিনের খোঁজ দেয়া। কিছু মোবাইলের লোকেশন বের করা। কারো কারো সেটা দরকার হতে পারে।

১৯. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:৩০
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমি একটা বিজনেস সলিউশন ইউজ করি , জাস্ট নেট ইউজ করার জন্য
আপনার সাথে একমত , কর্পোরেট যারা জিপি ইউজ করে তাদের কি সুবিধা , আল্লাহ মালুম ।

আমার কর্পোরেট সিম ওয়ারিদের , জিপির চাইতে রেট অনেক কম ।ওয়ারিদ কর্পোরেট সিমের কলরেট আর অন্যান্য সুবিধাতে আমি স্যাটিসফায়েড। বাকি অপারটরদের কথা জানি না
২০. ১৪ ই মে, ২০০৮ বিকাল ৪:৪০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: কর্পোরেট এর জ্বালায় বাচ্তাছি না :(
১৮ ই মে, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: যা খোমা হইছে না! এইবার সব রানীরা তো ঝাপাইয়া পড়বে!

২১. ১৪ ই মে, ২০০৮ রাত ৮:৩৮
রাতমজুর বলেছেন: বাইচা গেচি, আমি কর্পোরেট না।
২২. ১৮ ই মে, ২০০৮ রাত ৯:৫৬
কর্মী বলেছেন: অনলি ৯টা - ৬টা পর্যন্ত বিজনেস সলিউশন টু বিজনেস সলিউশন ৮০ পয়সা আর জিপি টু জিপি ১ টাকা, শুধু এই সুবিধা। এর পর শুরু হয় আমাদের কে বাশ দেয়া। কিছু করতে পারিনা, যেহেতু অফিস বলেছে ব্যবহার করতেই হবে।

@@চির সবুজ : অবশ্যই কর্পোরেট ক্লাইন্ট হিসেবে বিলিং হয়। বিভিন্ন কোম্পানীর ক্ষেত্রে বিভিন্ন রকম বিলিং। এটা অবশ্য ব্লগে শেয়ার করবো না। পরে বলবো। সবদিক থেকে না কমাতে পারলেও অন্যকোন দিক থেকে পুষিয়ে নিতে হয়।

আর ঐ যে বললাম, সব কিছুই নির্ভর করে সে আমাকে কি দিলো আমি তাকে কি ব্যাবসা দিলাম।

-- আপনার কথা শোনার জন্য ওয়েট করছি।

 

মোট সময় লেগেছে ১.২৯৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ