উনিশটি কাকতাল
২১ শে মে, ২০০৮ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১. পাশের গাড়ীটা সব সময় জ্যাম ছুটলে আগে যাবে।
২. পাশের ফ্লাটের সাথে সুসম্পর্ক থাকবে না।
৩. সংবাদের সময় চ্যানেল চেঞ্জ করলে অন্য চ্যানেলে একই খবর দেখবেন।
৪. গাড়ী সবসময় জ্যামের মধ্যে নষ্ট হবে।
৫. পকেটের যখন ১০০ টাকা থাকবে তখন আপনার শূন্য মনে হবে, যখন ১ টাকা থাকবে তখন আর শূণ্য মনে হবে না।
৬. বস যখন ডেস্কে আসবে তখন আপত্তিকর উইন্ডো মনিটরে চলে আসবে।
৭. বিয়ের ঠিক পরের ঘটনাগুলো ছেলেদের মনে থাকে না। বিয়ের ঠিক অব্যবহিত আগের ঘটনা মেয়েদের মনে থাকে না।
৮. উত্তেজিত অবস্থায় অপ্রচলিত শব্দ মুখে চলে আসে।
৯. অবিশ্বাস করবেন না কাউকে; বিশ্বাস করবেন খুবই অল্পকে।
১০. সহকর্মী কখনও বন্ধু মনে হবে না, আবার শত্রুও মনে হবে না।
১১. রিকশাওয়ালাকে প্রথমেই টাকার কথা বললে যেতে চাইবে।
১২. সিএনজি ড্রাইভারদেরকে ১০ টাকা বেশী দিলেও আপনাকে ধন্যবাদ দেবে না।
১৩. নিউমার্কেটে বন্ধের দিন যাবেন।
১৪. বৃহস্পতিবার ব্যাংকের সময় শেষ হলে টাকা তোলার কথা মনে পড়বে।
১৫. একাকী অবস্থায় ভালোমানুষ হতে চাইবেন!
১৬. গভীর রাতে এ্যাসিডিটি সমস্যায় পড়বেন।
১৭. অশ্লীল ছবি দেখে ছবির পাত্র-পাত্রীদের সন্বন্ধে খারাপ ধারণা জন্মাবে না।
১৮. সিগারেটের শেষ টানের আগের টান খারাপ লাগবে।
১৯. লেখা পোস্ট হওয়ার পর বানান ভুলগুলো দেখতে পাবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন