somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের নামে মিশরে নারী ও শিশুদের উপরে অত্যাচার

২৫ শে মে, ২০০৮ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফানটাসিয়া একজন বালিকা যে মিশরীয় নারীদের একটা চমৎকার ভবিষ্যতের স্বপ্ন দেখে। তার নিজের সম্বন্ধে লিখতে গিয়ে বলেছেঃ

“একটা মেয়ে হতে পেরে আমি গর্বিত এবং সব নারীর মধ্যে আমি এই কথাটা ছড়িয়ে দিতে চাই। নারীর বিরুদ্ধে ইতিহাস বাহিত সমস্ত মিথ্যা অভিযোগ খন্ডন করে নারীর শ্রেষ্ঠতায় বিশ্বাস করি। বিশেষ করে আমাদের দেশে আমি চাই মেয়েরা নিজেদের বিশ্বাস করতে শুরু করবে এবং সক্রিয়ভাবে কর্মশক্তিতে যোগ দিয়ে সমাজকে ইতিবাচক পরিবর্তন অর্জনে সহায়তা করবে এবং মূল্যবান নাগরিক হিসাবে পরিগণিত হবে।”

মিশরীয় সমাজের সর্বত্র বিরাজিত কিছু জটিল বিষয় তুলে ধরেছে ফ্যানটাসিয়াস ওয়ার্ল্ড যেমন নারীর অধিকার, নারী ও শিশু নির্যাতন এবং মিশরীয় ও আরব সমাজে নারী-পুরুষ সম্পর্ক বিষয়ে সাধারণ ভুল ধারণাগুলো । সাম্প্রতিক একটা পোস্টে তিনি একটা বিষয় তুলে ধরেছেন কিভাবে মিশরীয় নারী ও শিশুরা ঐতিহ্য, আইন ও মুসলিম ব্রাদার্সদের প্রতিহিংসার শিকার হচ্ছে।

তার পোস্টে ফ্যানটাসিয়া মিশরে শিশুর অধিকার সংশ্লিষ্ট আইনের ভিত্তি তুলে ধরেছেন যা বিতর্কের এক ঘূর্ণিঝড়ের ফলাফল সরূপ সংশোধন করা হয়েছে। মিশরীয় সংসদে ৮৮টি আসন প্রাপ্ত মুসলিম ব্রাদারহুডের (এমবি) হিংস্র প্রতিবাদের কারণে ধারাগুলো পুনঃলিখিত হয়েছে। ফ্যানটাসিয়া লিখেছেঃ “যে সমস্ত মানুষ মুসলিম ব্রাদারহুডের তথ্যসূত্র ও তাৎক্ষণিক বিচারে আস্থা রাখে তাদের কাছে এমবি বিরোধীতার বিষয়গুলোকে বিকৃত করে ভয়ংকর পোষাকে উপস্থাপন করে”।

অনেক গভীর পর্যবেক্ষণসহ মিশরীয় একজন সাধারণ জননীর জীবন্ত নরকের জীবন চিত্রিত করেছে ফ্যানটাসিয়া; যতক্ষণ পর্যন্ত তার স্বামী সন্তান চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত কত সন্তান ধারণ করবে সে বিষয়ে মহিলাটির কিছুই বলার থাকে না, তার দায়িত্ব কেবল একজন বাধ্যগত স্ত্রী হিসাবে স্বামীর সন্তান উৎপাদনকে অনুমোদন দেয়া।

“ তারপরে, সে সেই শিশুদের যত্ন নেবার দায়িত্ব পায়, একাকী বড় করে তোলে (ঠিক একজন একাকী মায়ের মত), তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখে, স্কুলে নিয়ে যায়, বাড়ীতে স্কুলের পড়া তৈরীতে সাহায্য করে (যদি মা শিক্ষিত হয়ে থাকে)। দৈনন্দিন ক্লান্তিকর সাংসারিক খুঁটিনাটি কাজগুলো এবং স্বামীকে পরিতৃপ্ত করার সম্ভাব্য সব উপায় অবলম্বনের পাশাপাশি সে এগুলো করতে থাকে। যার অর্থ, মূলত এই নারী তার নিজের দিকে তাকানোর মত কোন সময় পায় না” ফ্যানটাসিয়া বলেন।

মিশরে এটা খুব বিরল দৃশ্য নয় যে পুরুষটি ইচ্ছেমত নির্দয়ভাবে তার স্ত্রী ও সন্তানদেরকে পিটানোর অধিকার সংরক্ষণ করে এবং তা অপরাধ বিবেচনা করে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যায় না - যদি না এই মারের কারণে তাদের কেউ মরে গিয়ে থাকে। কেন?

ক্রদ্ধ ফ্যানটাসিয়া ব্যাখ্যা করেছেন, “কিছু উন্মত্ত নিষ্ঠুর মানুষ দাবী করে যে পুরুষদের স্ত্রী ও সন্তাদের নিয়মানুবর্তি করার জন্য ইসলামে এটা একটা স্বীকৃত পন্থা”।

২০০৮ সালে, সর্বপ্রথম, মিশরীয় শিশুদের রক্ষা করার জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। ফ্যানটাসিয়ার মতানুযায়ী, ঐ আইনগুলোতে আছেঃ

১. নারীদের খৎনা বা ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) চর্চা বন্ধ করা এবং এটাকে একটা অপরাধ হিসাবে বিবেচনা করে আইনত দন্ডনীয় ঘোষণা করা।

২. পিতা-মাতা কর্তৃক তার সন্তানকে নিষ্ঠুরভাবে মারাকে শিশু অধিকার লংঘন বলে বিবেচনা করা, যদি এতে তাদের মারাত্মক যখম বা অঙ্গহানি ঘটে পিতামাতার বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ দায়ের করার অধিকার থাকবে।

৩. মেয়েদের বিবাহের বয়স ১৮ তে উন্নীত করা এবং এর কম বয়সী কোন মেয়ে বিবাহের বৈধ সনদ পাবে না।

৪. বিবাহ বহির্ভূত গর্ভধারণ এবং সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে মাতার নামে সন্তানের নাম নিবন্ধন করার অধিকার প্রদান।

মুসলিম ব্রাদারহুড এই বলে বিরোধিতা করেছে যেঃ

১. নারীদের খৎনা যার যার পছন্দ হিসাবে রাখতে হবে। যদি পিতামাতা এই পদ্ধতি অনুসরণ করে তাদের কন্যাদের কুমারীত্ব সংরক্ষণ করতে চায়, তবে তা কন্যাকে রক্ষা এবং তার ভালমন্দের সিদ্ধান্ত নেবার নিজস্ব ধরণ বিবেচনা করতে হবে!

২. দি মুসলিম ব্রাদারহুড মনে করে অধীনস্তদের শাস্তিপ্রদান বন্ধ করার বিধান পশ্চিমা সমাজ থেকে আমদানীকৃত এবং সন্তানদের নিয়মানুবর্তি করার জন্য ইসলামের মতানুযায়ী এটা একটা স্বীকৃত পদ্ধতি।

৩. কুমারীত্ব বজায় রাখার নামে শিশুদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তরুন একটা পরিবার গঠনের ধারণাকে মুসলিম ব্রদারহুড পছন্দ করে।

৪. পাপের ফসল সন্তানেরা তাদের ব্যাভিচারী মায়ের মতই নিন্দিত হবে। যদি এই আইন গৃহিত হয়, তবে সমাজ ও পারিবারিক বন্ধন ধ্বংস হবে এবং নারী-পুরুষকে অবৈধ যৌনতা থেকে ফেরানোর আর কোন উপায় থাকবে না।

ফ্যানটাসিয়া বলেন “ ঠিক ঠিক, মহান পৌরুষত্ব দেখানো পুরুষ! তো, এই হচ্ছে ধর্ম, হাহ? আমাদের মনে হয় এটা কিনতে হবে, ঠিক নয় কি? আপনাদের কাছে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যা নির্যাতনকারী, মনোবৈকল্যগ্রস্থ ও নিষ্ঠুরদের পুরস্কৃত করে, যখন তা নারী ও শিশুদের শাস্তি দেয়ার অধিকার দেয়, মানে পৃথিবীর জঞ্জালদের, ঠিক? আমাকে এখন স্পষ্টভাবে বিষয়টি দেখতে দিন। আপনাদের মতানুযায়ী আমরা আকাশে অবস্থিত একজন অসুস্থ্য মানুষের পূজা করছি …. এজন্য যে আপনি যার পক্ষ হয়ে কথা বলার দাবী করছেন সে কোনভাবেই একজন ইশ্বর হতে পারেন না, সে এমনকি একজন মানুষ হবার যোগ্যতাও রাখেন না! কি ভয়ংকর এক দঙ্গল মনোবৈকল্যগ্রস্থ! আমি বাজি ধরতে পারি শয়তানেরও এর চেয়ে বেশী নৈতিকতা আছে”।

গ্লোবালভয়েসে মূল পোস্টটি লিখেছেন মারওয়া রাখা
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৮ দুপুর ২:৫৩
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×