আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

শাশ্বতকে বাঁচাতে হবে, কে জানে কাল আপনিও তো হতে পারেন শাশ্বত সত্য!

০৬ ই জুন, ২০০৮ সকাল ১১:০২

শেয়ারঃ
0 0

শাশ্বত ক্লাসে ঢোকার সময় করিডোর লাগোয়া শিরিশগাছের দিকে ফিরে তাকায়। ঝিরিঝিরি শব্দের উৎস খুঁজে পাতা ও বাতাসের যুগপৎ সম্মিলন দেখে মুচকি হেসে ক্রাচটাকে দুই হাতে জাপটে ধরে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আজকের ক্লাসটা নতুন একজন শিক্ষকের। রিউমেটয়েড আর্থারাইটিস এর মারাত্মক একটা ধরণ মেরুদন্ড সহ শরীরের বিভিন্ন অংশের হাড়ের জোড়াগুলো ধ্বংস করতে থাকায় ভারতীয় শল্যচিকিৎসকরা ক্রাচ ব্যবহার করতে শক্তভাবে নিষেধ করেছে। কিন্তু কে শোনে কার কথা। শাশ্বতকে ক্লাসে আসতেই হবে। গিটে গিটে কটমট করে হাড়ের জ্বলুনী উঠলেও। উত্তেজনা চোখেমুখে, স্যারের প্রশ্নের উত্তর দিতে হবে।

কাগজ কোন দেশের মানুষ আবিষ্কার করেছিল?

স্যারের প্রশ্নে শাশ্বত মুচকি হাসে। ক্লাস শুদ্ধ নীরব। হাত তুলে আস্তে করে বলে, চীন।

স্যারের পরের প্রশ্ন। আধুনিক মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়?

জোহানেস গুটেনবার্গ। এপ্রশ্নও জানা শাশ্বতের। প্রশ্নোত্তর এখন শাশ্বত ও শিক্ষকের মধ্যে। অনেক প্রশ্ন হলো। শাশ্বতের উত্তরও তৈরী ছিলো। শিক্ষক মনে হলো মজা পেয়ে গেছেন। প্রথম বর্ষের কোন ছেলেমেয়ের কাছ থেকে দীর্ঘদিন যে প্রশ্নের উত্তর মেলেনি, এই ক্রাচনির্ভর ছেলেটি কত অনায়েসে সেগুলোর উত্তর দিলো। শিক্ষক আরোও জানলেন রবীণ্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দোপাধ্যায়ের সব উপন্যাস শাশ্বতর পঠিত।

কিন্তু রিউমেটয়েড আর্থারাইটিস এর সিরোনেগেটিভ হওয়ায় শাশ্বতর হাতপা ক্রমশ নিচের চিত্রের মত হতে থাকবে।


একসময় মাত্র ২৮ কেজিতে নেমে গেছিল শাশ্বতর শরীরের ওজন। সেই ২০০১ সালে চরম অসুস্থ্যতার মধ্যেও এসএসসিতে ৩.৫ স্কোর করা শাশ্বত এর পরে ২০০৭ পর্যন্ত আর মেরুদন্ড খাড়া করে দাড়াতে পারেনি। শাশ্বতর বাবা ইন্ডিয়ায় চৌদ্দপনের বার ট্রিটমেন্টের জন্য নিয়ে তের/চোদ্দলাখ টাকা খরচ করে কোনমতে ছেলেকে বাঁচিয়ে রেখেছে। ঠুকরে ঠুকরে শাশ্বত ভার্সিটিতে যেতে থাকে। কিন্তু হাড়ের জয়েন্টগুলোর অবস্থা এখন ক্রমশ নিচের চিত্রের মত হয়ে যাচ্ছে।


ডাক্তার বলেছে বাম পায়ের হিপ জয়েন্ট বা অস্থিসন্ধি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং শরীরের প্রত্যেকটি জয়েন্ট নষ্ট হওয়ার দিকে এগোচ্ছে। যদি-না তাকে ৪টি বিশেষ ইনজেকশন অতিসত্ত্বর দেয়া হয় তাহলে তার দেহের অন্যান্য হাড়ের জয়েন্টও নষ্ট হয়ে যাবে।

চারটে ইনজেকশনের দাম ১৬ লাখ টাকা। কিন্তু শাশ্বতর বাবা তার সব সঞ্চয়, সম্পত্তি এর মধ্যে নিঃস্ব করে ফেলেছে ছেলের পিছনে।

শাশ্বত জীবনের সীমাবদ্ধতার বিরুদ্ধে জাগরণের সত্য দেখিয়েছে। ভয়ংকর প্রাণঘাতী রোগের বিরুদ্ধে দাড়িয়েও সে শিক্ষকদের প্রিয়পাত্র হয়ে উঠেছে। এমন মেধাবী সংগ্রামী শাশ্বতর জীবনকে বাঁচাতে আমাদের এগিয়ে আসা উচিত নিজের জীবনের সত্য অনুধাবনের জন্যই! কে জানে কাল হয়তো আমাদের ভাগ্যবরণ করে নিতে হতে পারে শাশ্বত সত্যের জীবন!

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০০৮ সকাল ১১:১৯
ফাহমিদুল হক বলেছেন: শাশ্বতর অসুস্থতাকে গ্রাফিকালি, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গীতে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
শাশ্বত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।
০৬ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ বস। শাশ্বতর জন্য কয়েকটা পরিকল্পনা এমনঃ

১. বাংলাদেশ ড্রাগ আমদানীকারক সমিতি, ফার্মাসটিক্যালস কোম্পানীগুলো এসোসিয়েশন এবং এ্যাপোলো ও স্কয়ার এই চারটা প্রতিষ্ঠানে একটা করে ইনজেকশনের জন্য আবেদন জানানো। ব্লগারদের মধ্য থেকে একটা প্রেশার গ্রুপ তৈরী করে প্রতিটা জায়গার চেয়্যারম্যান বা প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ।

২. একটা ওপেন এয়ার কনসার্ট। যেখানে অনেক শিল্পী ব্লগার আছেন তারা গাইবে। ধানমন্ডি এম্পোথিয়েটারে হতে পারে। সেখানে উপস্থিত দর্শকদের মধ্য থেকে সাহায্য কালেকশন করা হবে।

আপনার যদি কিছু আইডিয়া থাকে একটু শেয়ার কইরেন বস।

২. ০৬ ই জুন, ২০০৮ সকাল ১১:৪০
মেহদী বলেছেন: আমিও সুস্থতা কামনা করি।তবে মনে হয় যেন পারমানবিক বিকিরণ জনিত
আমার ব্লগ গুলোওলিংক করে
Click This Link
অরও লিংক
Click This Link
আরওhttp://www.somewhereinblog.net/blog/Mehdiblog/28798630 লিংক

৩. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ধন্যবাদ কৌশিকদা...

সব্বাই একত্রে হাত বাড়ালো হয়তো ১৬ লক্ষ টাকা কিছুইনা.. বন্ধুরা বন্ধুরা শ্বাশ্বত সত্যর জন্য আমরা অনলাইন কালেকশন শুরু করেছি... শুধু আপনাদের জন্য। নিজে উদ্যোগি হোন.. অন্যকে উদ্ভুদ্ধ করুন... আপনার দেয়া ... এই আপনাদের বাড়িয়ে দেয়া সহযোগীতার হাত ধরে শ্বাশ্বত সত্য বেচে উঠুক... প্লিজ প্লিজ প্লিজ...

অনলাইন পেমেন্টের লিংক : http://amarblog.com/donate

সরাসরি ব্যাংক ট্রান্সফার: Click This Link
৪. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৭
সক্রেটিস বলেছেন: শাশ্বত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ভাল থাকুক সবাই।
৫. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫১
মেহেরুল হাসান সুজন বলেছেন: ধন্যবাদ, কৌশিক। শাশ্বত বিষয়ক চমৎকার পোস্ট এটি।
৬. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:১৫
মাহবুব সুমন বলেছেন: চাচ্চু, আপনার মতো অর্গানাইজার ( যাদের কথা ও কাজে মিল আছে ) আমাদের দরকার।
শুভদূপুর।
৭. ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:২৬
চৌধুরী ইশতিয়াক সাদমানী বলেছেন:
গুড পোস্ট কৌশিকদা। আশা করি সবার সম্মিলিত প্রচেস্টা শাশ্বত কে আবার সুস্থ অবস্তায় আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবে।
৮. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৫৩
যীশূ বলেছেন: ধন্যবাদ কৌশিক। বিষয়গুলো তুমি তুমি চমৎকার ভাবে উপস্থাপন করেছো।

 

মোট সময় লেগেছে ২.৯৮৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ