আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

কলিগের জন্ম তারিখ ক্যালেন্ডারে না থাকলেও জন্ম ঠিকই হইছে

১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪০

শেয়ারঃ
0 0 0

মেট্রিক, এইচএসসি, গ্রাজুয়েশন সব পেড়িয়ে চাকুরী বয়সও পনের। কলিগের দরকার পড়লো সার্টিফিকেট ইংরেজী করার।

স্কুল থেকে ফর্ম ফিলাপ করে বোর্ডে জমা দিতেই ক্লাক জানালো, অসম্ভব! আপনার জন্ম হতে পারে না।

কলিগের মাথায় আকাশ ভেঙে পড়ে। আপনার সামনে দাড়ানো আমি, আর বলছেন জন্ম হতে পারে না। এ কেমন কথা?

ক্লার্ক মহাব্যস্ত। বলে, বেশী তং কইরেন না, এই এপ্লিকেশন আমি রাখতে পারমু না, আমার চাকুরী চলে যাবে।

কলিগ মেট্রিকের বাংলা অরিজিনাল সার্টিফিকেট দেখায়। জন্ম তারিখ দেখায়, এই যে দেখুন সার্টিফিকেটে এই ডেট আছে।

ক্লার্ক বলে, কি আজিব রে বাপ, এপ্রিল মাসে ৩১ তারিখটাই তো নাই, আপনার জন্ম হয় কিভাবে?

কলিগ বলে, তারিখ থাক বা না থাক, আমার কি দোষ? সার্টিফিকেটে যেহেতু আছে, আমার ঐ ডেটই তো জন্মতারিখ হবে, নাকি?

 

প্রকাশ করা হয়েছে: কলিগমরফোসিস  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: রসিক মহাজন ...
খিক খিক খিক খিক খিক ...
২. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৯
চে বলেছেন: আপনার কলিগ সিরিজটা বেশ মজার। মধ্যবিত্ত বাংগালী চরিত্র বিশ্লেষনে কলিগ সিরিজটাকে আরও নিয়মিত করুন।
৪. ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:৫২
চে বলেছেন: স্কুলে ভর্তি করানোর সময়ে কলিগ তার মেয়ের বয়স দুই বছর কমিয়ে ১-১-সন করেছে, এটা নিয়ে পরের সিরিজে দিতে পারেন।
৬. ১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৮
দূরন্ত বলেছেন: কাজির গরুর উল্টা অবস্থা:
কাগজে আছে, গোয়ালে নাই/ গোয়ালে আছে, কাগজে নাই।
৭. ১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৫১
বৃত্তবন্দী বলেছেন: কলিগ সিরিজ চলুক.............. চলতেই থাকুক.................
৮. ১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৫৪
কোপা সামছু বলেছেন: দাদা তোমার কলিগ গুলা তুমার মতই আজগুবী কাম কাজ করে.....

অনেক দিন পরে ব্লগে আইস্যা তুমার একটা পরিবর্তন চোখে পরল।
ইদানিং দেখি বান্ধবীদের রাইখ্যা কলিগগো নিয়া ফুষ্টইতাছো... তুমার মেয়ে কলিগ নাই, ওগো নিয়া লিখতে পার না?
কার কাছে ধরা খাইয়া বান্ধবীদের থেকে ১০০ হাত দূরে দিয়া চলতাছো, ঘটনা কি?
৯. ১১ ই জুন, ২০০৮ সকাল ১১:০৮
মিসকল বলেছেন: স্কুলের টিচাররাই ভুল করেছে, শেষ ঘটনা বলেন, কি হয়েছে?
১১ ই জুন, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: এফিডেবিট করতে হয়েছে। ৩১/০৩/৬৯ এর বদলে ৩১/০৪/৬৯ হয়ে গেছিল।

১০. ১১ ই জুন, ২০০৮ দুপুর ১:০৪
কমুক্যা বলেছেন: জটিল হইছে ....কলিগ সিরিজ চলুক।

 

মোট সময় লেগেছে ১.১৫৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ