আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

কলিগের কাছে খাবারের দাম বাড়ালেও দোষ, না বাড়ালেও দোষ

১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৬

শেয়ারঃ
0 0 0

কলিগ দুপুর বেলা হটক্যারিয়ার সার্ভিসের লাঞ্চ খায়। ৩৫ টাকা ছিল। একলাফে ৪৫ হওয়ার পর থেকে তার মাথা গরম। প্রতিবার একবার করে বলে, সালারা দশটাকা বাড়ালো! বাঙালীদের এই জন্যই কিছু হয় না।

বলি, চালের দাম তো ডাবল হয়ে গেছে।

কিন্তু কলিগ বেজায় রুষ্ট। সপ্তাহান্তে মূল্য পরিশোধের সময়ে খাবার সরবরাহকারী ছেলেটাকে দুকথা শুনিয়ে দেয়।

মাঝে খোঁজ পেল ডমিনাস পিজার খিচুরির সংবাদ। ৩৩ টাকা দাম। কলিগ বললো, সালারা এত কম দামে কিভাবে খিচুরি উইথ খাশী দেয়? নিশ্চয়ই ভেজাল কিছু আছে।

আমি বলি, দ্যাখেন ওরাই প্রথম ভাল পিৎজা খাইয়েছে ঢাকাবাসীকে। কোয়ালিটি করলে বেশী চলবে মনে করেই দাম কম রেখেছে নিশ্চয়ই।

ক'দিন পরে পুরো হৈচৈ। ঘটনা কি?

আর বলবেন না, ডমিনাস সালারা খিচুরির দাম বাড়িয়েছে। তাও আবার একটাকা। সালারা, বাড়াবি যখন দশটাকা বাড়া, ৩৩ থেকে ৩৪ করেছে, বড় একটা বাড়িয়েছে!

 

প্রকাশ করা হয়েছে: কলিগমরফোসিস  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৮
বদ্যি বলেছেন: আচ্ছা এশব ফালতু লেকনের আইডিয়া কই থেইকা আসে,
১১ ই জুন, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: তোমার কাছে যে বিষয়গুলো ফালতু না তার একটা লিস্টি দাও।

২. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:১৫
জামাল২০০৭ বলেছেন: দশ টাকা বাড়ানো উচিত হয়নি।
৩. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:১৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: হা হা হা!
আপনার স্টকে কলিগ নিয়ে আর কতো গল্প জমা আছে?
শুনতে মজাই লাগছে।
১১ ই জুন, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: কামাল ভাই, কলিগ সিরিজে আমি সে অর্থে পুরোপুরি সৎ নই, আবার একেবারে যে অসৎ তাও নয়। এমন হয়েছে, এর কয়েকটার নায়ক আমি, যা কলিগের নামে চালিয়ে দিয়েছি। কোনটা হয়তো বসের, ভাইয়ের বা বন্ধুর - কিন্তু প্রধান চরিত্রটা আমার সেই জলজ্যান্ত কলিগকে মাথায় রেখেই। আজকের ঘটনাটা অবশ্য হান্ডেড পার্সেন্ট তারই।

৫. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:৩২
আইরিন সুলতানা বলেছেন: আমিও আগের প্রশ্নটার মত কিছু জিগেষ করতে যাচ্ছিলাম আসলে আগের কলিগ সংক্রান্ত পোস্ট থেকেই ভেবে রেখেছিলাম আর একটা কলিগ-পোস্ট এলেই জানতে চাইব -

ভাই আপনার অফিসে কলিগ কতজন ? তাইলে বুঝতে পারব, আর কয়টা পোস্ট আসতে পারে সামনে ...
১২ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: আপনি এক সেঞ্চুরী পোস্ট আশা করতে পারেন। কিন্তু যতদূর জানি আমাদের অফিসে কেউ ব্লগ করে না, একমাত্র আমি ছাড়া। সেজন্য ইচ্ছেমত কলিগদের পোস্ট-মর্টেম করতে পারি।

৬. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:৪৫
মনুমনু বলেছেন: ১০-১২ বছর আগেও ছাত্র অবস্হায় পুরা দিনে ২ টাকা দামের ৪ টা সিঙারা খাইয়া কাটাইতাম,২-৩ টা ড্রাইকেক বিস্কুট আর ৩ গ্লস পানি একসাথে খাইয়া চলতো টিফিন। ১০ টাকায় অনেক মনে হত। কিছু বন্ধুকে দেখতাম আরো কম নিয়ে চলত। আমাদের কারো কোন অভিযোগ ছিল না। এখন সবসময় আপনার কলিগ এর মতোই মেজাজ থাকে আমার। --না মেনে উপায় নাই রে ভাই।
৭. ১১ ই জুন, ২০০৮ রাত ১০:৪৬
মৈথুনানন্দ বলেছেন: কলিগের ফুল আয়পি ভ্যান চাইইইইইইইইইইইই
৮. ১১ ই জুন, ২০০৮ রাত ১১:১২
মামু বলেছেন: দাদা কি জিপি তে চাকরি কর?
ওমুকের ভাই, তুমুকের নাতি, হের বাল, তের ছাল, যাগো আত্বীয় স্বজনের শেষ নাই....
তুমার ও কুলিগের শেছ নাই....
১১ ই জুন, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: আপনার এই মন্তব্যটি আপত্তিকর। এর মধ্যে বাল শব্দটা আছে। কেন আপনার মন্তব্য ডিলিট করা হবে না তার কারণ দর্শানোর জন্য বলা হলো।

৯. ১২ ই জুন, ২০০৮ সকাল ১০:২২
যীশূ বলেছেন: কলিগরে তো হিট বানায়া ফেলাইলা!
১০. ১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৬
চে বলেছেন: কলিগ সিরিজ চলুক।

 

মোট সময় লেগেছে ১.১১৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ