somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলো যাই বসুন্ধরা, শাশ্বতের রুখবো জরা!

১৩ ই জুন, ২০০৮ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম আয়ের টাকায় আমি পেট পুড়ে মিষ্টি খেয়েছিলাম। এমন নয় যে মিষ্টি খাওয়াবার সামর্থ্য আমার বাবার ছিল না, কিন্তু এক কুড়ি মিষ্টি খাওয়ার বায়না কেমন নিজের কাছেই দৃষ্টিকটু মনে হতো। তখন থেকেই মাথার মধ্যে ঢুকে ছিল, প্রথম আয়ে ইচ্ছেমত মিষ্টি খাব।

প্রথম টিউশন ফি আড়াইহাজার টাকা। প্রাইভেট পড়িয়ে। সোজা ঢুকলাম মিষ্টির দোকানে। আমার ধারণা ছিল আমি বোধহয় বিশ-পচিশটা মিষ্টি অনায়েসেই খেয়ে ফেলতে পারবো। কিন্তু চারটা কি পাঁচটা হবে, খেয়েই দেখি পেটের দরজা বন্ধ। নিজের মিষ্টি প্রীতির এমন ভয়াবহ পরিনতি দেখে আমি যারপরনাই অবাক।

বেশী মিষ্টি সেই থেকে আমি খাই না বটে, তবে পরিমাণটা বুঝে গেছি, মিষ্টতা এই পরিমাণের সাথে জড়িত, মিষ্টির মিষ্টতায় নয়।

বহুদিন পরে মনে হলো, জীবনের মিষ্টতা এই জীবনের ঘাত-প্রতিঘাতগুলো অতিক্রমেই, নিষ্কন্ঠক জীবনের মিষ্টতা কি? শাশ্বতের জন্য টান বোধ করি, শাশ্বত নিজেকে চিনতে শিখিয়েছে। শুনেছি শাশ্বতের জন্য সু-শান্ত সহ আরো অনেক প্রবাসী ব্লগাররা উদাত্ত হাতে এগিয়ে এসেছে। আমার ব্লগে শাশ্বতের জন্য সার্বক্ষণিক একটা পোস্ট স্টিকি থাকছে। এই সব মানুষদের প্রতি শ্রদ্ধা রইলো। একটা প্রতিযোগীতার মত মনে করে দেশের ব্লগাররাও মাঠে নেমে পড়েছে, তারা প্রমাণ করতে চাইছে দেশ থেকেও তারা অনেক অর্থ সংগ্রহ করতে সক্ষম। ঢাকার রোবোটিক ও তুমুল প্রফেশনাল জীবনের মধ্য থেকে প্রত্যুৎপন্নমতিত্ব, মেজবাহ য়াযাদ, ক্যামেরামান, নেমেসিস, রাসেল ......., রাহা, মিলটন, দীপু, বৃত্তবন্দী, অদ্ভুত আঁধার এক, শেরিফ আল সায়ার, যীশু সহ আরো অসংখ্য ব্লগার যে কি তীব্র আবেগে শাশ্বতের জন্য শুক্রবার বসুন্ধরার গেটগুলোর সামনে শাশ্বতের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য অর্থ-সংগ্রহের কর্মসূচী রেখেছে, সেখানে আশা করি সবাই উৎসাহব্যাঞ্জক সাড়া দেবেন।

অনেক ব্লগার যদি সেখানে উপস্থিত হয়, দাতাদের আকৃষ্ট করা সহজ হবে। আর বসুন্ধরার মত চমৎকার একটা জায়গায় আপনাদের একটা গেট-টুগেদার হয়ে গেল, চেনা-পরিচয় হলো ব্লগারদের সাথে। শাশ্বত আপনাদের জীবনকে আনন্দে ভরে দেবে। শুধু একবার শাশ্বতের জন্য চলে আসুন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৮ সকাল ১১:২৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×