আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

এক নজরে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৮

শেয়ারঃ
0 0 0

বিগত ৩০শে নভেম্বর ২০০৪ “জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪” জাতীয় সংসদে গৃহীত হয়েছে। গত ১৩ জুন, ২০০৬ এ “জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) আইন” পাশ হয়েছে। ৩ জুলাই ২০০৬ তারিখ হতে নতুন আইন কার্যকর করা হচ্ছে। এ আইন অনুসারে বাংলাদেশের সকল নাগরিকের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।

জন্ম নিবন্ধন কী?

জন্মের পর কোনো ব্যক্তির জন্ম সম্পর্কিত তথ্য যেমন-নাম, লিঙ্গ, জন্মস্থান ও তারিখ, পিতা-মাতার নাম ও জাতীয়তা ইত্যাদি নিবন্ধকের কার্যালয়ে রক্ষিত নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করে উক্ত ব্যক্তিকে জন্ম সনদপত্র প্রদানের প্রক্রিয়া।

নতুন আইনে যেসব ক্ষেত্রে জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে :

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি;

বিবাহ নিবন্ধন;

পাসপোর্ট প্রাপ্তি;

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি;

সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী;

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি;

জমি রেজিষ্ট্রেশন এবং

বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য ক্ষেত্র।

বিধি দ্বারা অতিরিক্ত যেসব ক্ষেত্রে জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে :

ব্যাংক একাউন্ট খোলা;

আমদানী বা রপ্তানী বা উভয় লাইসেন্স প্রদান;

গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুত সংযোগ প্রদান;

ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) প্রদান;

ঠিকাদারী লাইসেন্স প্রদান;

বাড়ির নক্সা অনুমোদন;

গাড়ি রেজিষ্ট্রেশন;

ট্রেড লাইসেন্স প্রদান;

জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।

তবে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) আইন মোতাবেক নতুন আইন কার্যকর হওয়ার তারিখ থেকে ১ বছর পর্যন্ত এসব বাধ্যবাধকতা থেকে জনগণকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নতুন আইনের বিশেষ সুবিধা বা ছাড় : “নিবন্ধক নির্ধারিত ফি গ্রহণপূর্বক জন্ম সনদ প্রদান করবেন। তবে নতুন আইন কার্যকর হওয়ার ২ বছরের মধ্যে কোনো ফি ছাড়া জন্ম নিবন্ধন করা যাবে।"

নতুন আইন মোতাবেক নিম্নলিখিত ব্যক্তিগণ নিবন্ধকের দায়িত্ব পালন করবেন:

ক) ইউনিয়ন এলাকা : ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান;

খ) পৌর এলাকা : পৌর চেয়ারম্যান বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি;

গ) সিটি কর্পোরেশন : মেয়র বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি;

ঘ) ক্যান্টনমেন্ট এলাকা : ক্যান্টনমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট বা তার ক্ষমতাপ্রাপ্ত ও

ঙ) বিদেশে : সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূত বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি।

যারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের সহায়তা করবেন :

১) ইউনিয়ন পরিষদের সদস্য এবং সচিব;

২) গ্রাম পুলিশ;

৩) সিটি কর্পোরেশন বা পৌরসভার কমিশনার;

৪) ইউনিয়ন পরিষদের, পৌরসভা বা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মী;

৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাঠকর্মী;

৬) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকগণ ;

৭) কোনো সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোনো প্রতিষ্ঠানে জন্মগ্রহণ ও মৃত্যুবরণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ;

৮) কোনো গোরস্থান বা শ্মশানঘাটের তত্ত্বাবধায়ক ;

৯) নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী;

১০) জেলখানায় জন্ম ও মৃত্যুর ক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;

১১) পরিত্যক্ত শিশু বা সাধারণ স্থানে পড়ে থাকা পরিচয়হীন মৃতব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা;

১২) নির্ধারিত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান।

নিবন্ধক কে?

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত বা হাই কমিশনার নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

নিবন্ধকের দায়-দায়িত্ব :

সকল শিশুর জন্ম ও মৃত্যু নিবন্ধন করা;

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ফরম সরবরাহ;

সার্টিফিকেট, নিবন্ধন বহি, জন্ম ও মৃত্যু সনদ সরবরাহ নিশ্চিতকরণ;

জন্ম-মৃত্যু রেকর্ড বা নিবন্ধন বহি সংরক্ষণ করা;

জন্ম সনদ ইস্যু ও সরবরাহ করা;

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় মালামালের স্টক নিয়ন্ত্রন;

নিবন্ধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কর্মসূচী গ্রহণ; নিবন্ধন অগ্রগতি মূল্যায়ন;

কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বা অন্যবিধ উপায়ে জন্ম বা মৃত্যু নিবন্ধন বহিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ;

স্বাস্থ্যকর্মী বা পরিবার পরিকল্পনা কর্মীর নিকট হতে জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন পত্র সংগ্রহ এবং জন্ম সনদ বিতরণের জন্য প্রেরণ।

নিবন্ধকের ক্ষমতা :

নিবন্ধক নিজে বা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দ্বারা জন্ম তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন; তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক নিযুক্ত করতে পারবেন; নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ নিবন্ধন না করালে নিবন্ধক নোটিশ পাঠাতে পারবেন; তদন্তের স্বার্থে নিবন্ধন বহি তলব করতে পারবেন ও সাক্ষী প্রদানের জন্য কাউকে ডাকতে পারবেন।

জন্ম নিবন্ধন প্রক্রিয়া :

জন্ম নিবন্ধন আইন অনুযায়ী ৩টি প্রক্রিয়ায় জন্ম নিবন্ধন করা যাবে। এগুলো হলো :

(ক) নিবন্ধকের কার্যালয়ে এসে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করানো

(খ) শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায় জন্ম নিবন্ধন;

(গ) ইপিআই/স্বাস্থ্য কর্মীদের সহায়তায় জন্ম নিবন্ধন। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে নতুন জীবন/ বিধি দেখা অথবা নিবন্ধকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে।

তথ্যসূত্র:

প্রথম আলো, ৩ রা জুলাই, ২০০৬

মোঃ সফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক (উপ-সচিব), জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ

উৎসঃ

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৩
আসিফ আহমেদ বলেছেন: আমি প্রায় ৫ বছর পূর্বে ঢাকা সিটি কর্পোরেশন থেকে করিয়েছি। নতুন নিয়মে আবার করা লাগবে কিনা বুঝতে পারছিনা।
আগেরটাই তো হওয়ার কথা, তবুও আমাদের নিয়ম বলে কথা।
২. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৬
সারিয়া তাসনিম বলেছেন:

ধন্যবাদ , অনেক কিছু জানলাম । এইরকম এফোর্ট আপনার পক্ষেই সম্ভব ।
১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: কাট-পেস্ট করার মত এফোর্টও কি তোমার আর বাকী নাই?

৩. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৮
সারিয়া তাসনিম বলেছেন:
আরেকটা কথা , আমরা যারা অলরেডি আধা লাইফ পার করছি , তাদেরও কি জন্ম নিবন্ধন লাগবো ?
৪. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৯
মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: আমার মৃত্যু নিবন্ধন করা দর্কার। নিজের জইন্যে
৬. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৩
মামু বলেছেন:
জন্মই যাগো আজন্ম পাপ, তাগো জন্য মৃত্যু হইল মুক্তি।
ছুতরাং পাপের শুরু আর পাপ তেকে মুক্তির জন্য সাট্টিফিকেট লাগব?
৭. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৮
আন্ধার রাত বলেছেন:
আমি মরার পর (আমার কোন উত্তরসুরী না থাকলে) আমার মৃত্যু নিবন্ধন করবো কিভাবে? এ ব্যাপারে আইন কি বলে? আমি বেহেস্তে গিয়ে মৃত্যু নিবন্ধন করাতে পারবো কিনা--আইনে এমন কোন অপশন আছে?
৮. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৫
কৌশিক বলেছেন: ৩ রা জুলাই ২০০৬ থেকে ২ বছর পর্যন্ত জন্ম নিবন্ধনের জন্য কোন পয়সা পাত্তি লাগবে না এই লেখা পড়ে এটা জানতে পারলাম। মুল আইনটা দেখার জন্য ল মিনিস্ট্রির এই সাইটটাতে গেলাম Click This Link
সেখানে মেসেজ ঝুলছে ERROR while connect: mysql_error

চিফ এডভাইজারের অফিস লাইব্রেরীর এই Click This Link
সাইটে গেলাম, সেখানেও একই মেসেজ ERROR while connect: mysql_error।

ইতোমধ্যে ফর্ম পেলাম দুটো। একটা Click This Link এখানে
আরেকটা
Click This Link

দুটোর ধরণই আলাদা। এখন কই যাই?
৯. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৯
কৌশিক বলেছেন: মিলটন ১লা জুন তার এই পোস্টে Click This Link
লিখেছে,

সামনে আর মাত্র একটি মাস। ৩১ শে জুলাই ২০০৮ এর পরে শেষ হয়ে যাবে বিনামূল্যে জন্ম নিবন্ধন করার শেষ সময়। তাইনা? এমনটাই কথা ছিল। কিন্তু না সরকার এই সময়সীমাকে অনেক বাড়িয়েছেন, আগামী ডিসেম্বর ২০০৯ সাল পর্যন্ত বিনামুল্যে জন্ম নিবন্ধন করা যাবে।

মিল্টনের সূত্র দেখলাম না কোথাও।
১০. ১৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:২২
মদন বলেছেন: কৌশিকরে অন্তর থেইকা ধন্যবাদ। আমি এখনও করি নাই। এইবার আর দেরি করুম না।

 

মোট সময় লেগেছে ১.০৯৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ