somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিআব্দুলের বিবশ মুগ্ধতার জগতের জন্য মন কাঁদে

১৯ শে জুন, ২০০৮ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মানুষটা অমানুষ। এ বিষয়ে অন্য কারো মূল্যায়ন আমার জন্য অপ্রয়োজনীয়। কারো বুক পকেটে চশমা দেখলে আমি তার বয়স মাপি আগে। বুঝতে চেষ্টা করি ওটা প্লাস পাওয়ার চশমা কিনা। বই পাঠের সময় তিনি ব্যবহার করেন। কম বয়সী হলে সানগ্লাস ভেবে বসি।

কারো কবিতার অ, আ মেপে তার কবিত্ব বিচার করি। নিজের কবিতাকে নতুন একটা কিছু হচ্ছে ভেবে নিষ্ঠুর প্রতিক্রিয়াশীল হই সমালোচকের প্রতি। কিন্তু কবি আব্দুলের সাথে আলাপ আমার ভেতরে যে অদ্ভুত অনুভূতি তৈরী করেছে তা কোন কবিতা পাঠে এ পর্যন্ত হয় নি। মানুষ যখন কবিতা হয়ে ওঠে তখন তখন তখন, কি বলা যায়, আমার ভাষা নেই!

আজকে তিনি হঠাৎ করে বললেন, মরিয়া আমি অমর হব। ভাইজান ভালানী?
আমি হেসে উঠলাম। বললাম, আপনি মহান, আপনাকে ভালবাসি!
তিনি বললেন, এই নাফে এনামটা এমন করল কেন?
জিজ্ঞেস করলাম, কি করেছে?
বললেন, আমারে দিয়ে পোস্ট দিছে!

আমি নাফের পোস্ট দেখলাম। সেখানে আরণ্যক যাযাবরের মন্তব্য পড়ে বিচলিত বোধ করলাম।

এই আবালগুলান কইথন আসে?
হাসি চেপে রাখতে পারতেসি না।
আমারে কেউ একটা হাতলওয়ালা চেয়ার দেন রে ভাই।

শালার এমনই কবি, তিন বাক্য লিখলে ছয়টা ভুল শব্দ লেখে।
দর্কার হইলে দেইখা আসেন।


মানুষ কখন লেখে, কিভাবে লেখে এবং কি লেখে এসব ছাপিয়ে একজন মানুষের অন্তর্জগতে কতটুকু দৃষ্টি ফেলা সম্ভব, বিষয়টা গূঢ়ার্থে বেশ রহস্যময় এবং কখনও বিবেচনার দাবী রাখে।

পলাশমিঞার আসল নাম মোহাম্মাদ আব্দুল রাহিম এবং তিনি নিজেকে কবিআব্দুল হিসাবে পরিচয় দেন বলে সব পরিচয় এর মধ্যেই উৎকীর্ণ থাকে না। তিনি আমাকে বললেন,
" এখানে কিছু ব্লগার আছে যারা আমাকে প্রথম থেকে অপছন্দ করে, জানিনা কেন?
এখন বলেন কি করব আমার মন খারাপ হয়ে আছে।
ব্লগে লেখা বন্ধ করে দেব?
শুধু আপনারদের জন্য দিনরাত পরে থাকি।
মন খারাপ করে দিয়েছে।
আচ্ছা বলেনত আমার লেখা কি খুবই খারাপ?"


একজন কবিআব্দুলের জন্য আমার মন কাঁদে। আমি সাহিত্য বুঝি না। আমি একজন সাহিত্যের জলজ্যন্ত চরিত্র দেখেছি। তিনি কবিতার, গল্পের, নির্মাণের।

কার জন্য লিখছেন কবিআব্দুল? কারো জন্য হওয়াটা কি জরুরী! কবিআব্দুল লিখতে লিখতে যে অপরূপ জগতে হারিয়ে যান, সেই বিবশ মুগ্ধতার জগতের দেখা ক'জন লেখিয়ে পেয়েছে এতদিনে! খুব কম লোকই জগতটার সন্ধান জানে বোধকরি।
২৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×