রোড শো হলো।
সেই আগের কায়দায়।
রাজনৈতিকরা যেমন করতেন।
বিশাল গাড়ীর বহর। শয়ে শয়ে মটরসাইকেল।
প্রধান অতিথি চরম গরমের মধ্যেও কমপ্লিট স্যুট পড়ে হাজির।
রাস্তার দুইপাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ লাইনে দাড়ানো।
প্যান্ডেল সাজানো, মাইকে গরম গরম বক্তৃতা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
বিটিভিতে ফলাও করে সম্প্রচার। বর্ণনা ছাড়া ভিডিও ফুটেজ।
ব্যাকগ্রাউন্ডে পতিত রাজনীতির পুরানো মিউজিক।
প্রথম সাড়িতে উঠতি মাস্তানেরা।
নতুন একটা দলের মত,
রোড শো হল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

