আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

সব কিছু আছে আবার কিছুই নাই

০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:২৭

শেয়ারঃ
0 0 0

সব কিছু আছে যা যা থাকা দরকার জীবিত হতে
সাথে দরকারী শূণ্যতাও
কেরোসিন কাঠের শরীরে শক্তপোক্ত দেবতা
হন্যে হয়ে আকাশ ছুঁইতে চাওয়া কার্নিশের ঝোপঝাড়
দুই প্রস্থ সেল্ফে ঘুমানো অতীত
দেয়ালের মানপত্রে দুয়েকটা ফটোগ্রাফের আত্মহত্যা
সন-তারিখে ম্লান কিছু অস্পষ্ট ইফেক্ট
নেগেটিভের ছায়াচিত্র
সবকিছুতে ইংগিত কিছুই না থাকার
যা আছে সবই দেয়ালে লটকাবে
কিছুপর

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩২
ইউনুস খান বলেছেন: দাড়ি, কমা কি কিছু হবেনা?
২. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
ইউনুস খান বলেছেন: মাইনাস দিল কে?আমি প্লাস দিলাম।
৩. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
ফয়সল নোই বলেছেন: +,:)ভাল লিখেছেন বাহে
৪. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৬
হায়দার কািরগর বলেছেন: ভালো লেগেছে।

যা আছে সবই দেয়ালে লটকাবে
কিছুপর

জীবন....................................
৫. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৪
মৃন্ময় আহমেদ বলেছেন: সব কি আর দেয়ালে লটকায়!!
৬. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৪:৫৫
আরিফুর রহমান বলেছেন: হুমম..

এইটা ভাল হইসে..

পুরাটাই!
৭. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:০১
এফ আই দীপু বলেছেন: আমি আপনার কাছে এরকম কিছুই আশা করছিলাম এতদিন। ধন্যবাদ।
৮. ০৩ রা জুলাই, ২০০৮ বিকাল ৫:০২
বাফড়া বলেছেন: হ সবই দেয়ালে লটকাবো... স্টারে বাড়ি দিলাম

 

মোট সময় লেগেছে ১.২৭৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ