আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

ক্লাস নাইনে আমার ছিল প্রকৃতি - আর এখন বিষ্ময় বালক আমিনুলের আছে প্রযুক্তি

২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৩৭

শেয়ারঃ
0 1 0

ক্লাস নাইনে প্রযু্ক্তি বলতে আমার হাতে ছিল একটা রেসিং ভিডিও গেমস। ব্যাটারীতে চলতো। ১৯৮৮ সালের কথা। কম্পিউটারের নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই। আর ইন্টারনেট তো দূর কি বাত! নামও শুনিনি।

তখন আমার বিকেল কাটতো ফুটবল খেলে। বর্ষায় কাদামাখামাখি করে দীঘিতে গোছল সেরে বাসায় ফিরতাম। এরপরে টেবিল বই গুজে পড়া মুখস্ত, আর টেবিলের কাঠের উপরে মাথার টক্কর - ঘুমের চক্কর।

ক্লাস নাইনে আমি কবিতা লিখতাম, দেয়ালিকায়, স্কুল ম্যাগাজিনে। বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বরচিত কবিতা আবৃত্তিতে অংশ নেয়া বাধ্যতামূলক থাকতো। মৌসুমী প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট, লং জাম্প, হাই জাম্পে প্রতিযোগী হওয়া ছিল বিনোদন।

দিনকাল চেঞ্জ হয়ে গেছে। অবাধ প্রকৃতি পেলেও প্রযুক্তি পাইনি। আজকাল যারা নাইনে পড়ছে তারা প্রযুক্তি পেয়েছে, প্রকৃতি পায়নি। সব নির্মাণ, বিনোদন আর লক্ষ্য জড়ো হয়েছে কম্পিউটার আর ইন্টারনেটে। আমিনুল ইসলাম তেমন একজন, মাত্র ক্লাস নাইনের পড়ছে। ঠিক বিশ বছর পরে, এই ২০০৮ সালে। সে তৈরী করেছে বাংলা সাহিত্যকে আরো একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে একটা অনলাইনে প্রকাশনা - বাংলা ভাষার সংবাদ, সাহিত্য ও বিনোদন পত্রিকা, নাম দিয়েছে "বিবর্তন"। যেখানে যে কেউ স্বরচিত গল্প, কবিতা, রচনা, রিপোর্ট ইত্যাদি পাঠাতে পারেন এবং প্রকাশ করতে পারে।


বিবর্তনের ফ্রন্ট পেইজ। দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

বিষ্ময় বালক আমিনুল ইসলাম সামহোয়ারইনে ব্লগিং করে। ১৪ বছর বয়স থেকে বাংলা ব্লগিং এর সাথে যুক্ত এবং এখন ১৫ বছর বয়সে বাংলার পাশাপাশি ইংরেজী ব্লগিং করছে।

বিবর্তন সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত আমিনুলকে উৎসাহিত করবে - এই ক্ষুদে বিষ্ময়ের সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করুন ০১৯১১-৯১১১২২ - এই নম্বরে।

 

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪০
মিলটন বলেছেন: হ্যাঁ ছেলেটির ব্লগেও এর আগেও অনেকবার গিয়েছি।

বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। আর আমিনুলকে অভিনন্দন।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ভাবছিলাম বিবর্তনের জন্য কিছু করা যায় কিনা। বিবর্তনের জন্য কিছু কি লিখতে পারেন বস?

২. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৩
আসিফ আহমেদ বলেছেন: আমিও দেখেছি আমিনুলের ব্লগ। এরকম ডায়নামিক ছেলে বা মেয়েকে দেখলে খুব ভালো লাগে। তবে ওরা যে নির্মল প্রকৃতি মিস করে সেটা ভেবে একটু হলেও খারাপ লাগে। আমিনুল মনে হয় আরও একটা সাইট ডেভলপ করে, ব্লগের মতো।

ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: স্কুলের ছাত্র-ছাত্রীদের দিয়ে বিভিন্ন রিপোর্টিং করানো যেতে পারে, কি বলেন?

২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৩

লেখক বলেছেন: বাচ্চাদের রিপোর্টিং এর একটা জায়গা হতে পারে, কি বলেন! যেমন ধরুন কোন একটা পত্রিকা এই ওয়েবটিতে শিশুদের রিপোর্টিং, ব্লগিং এর পৃষ্ঠপোষকতা করতে পারে। যেখানে কিশোরদের শেখানো হবে, কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়, ইত্যাদি।

সম্ভাবনাময় একটা প্রজন্ম বের হয়ে আসতে পারে।

২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৪

লেখক বলেছেন: মোটামুটি আইডিয়াটা এমন হলে কেমন হয়!

এক দঙ্গল ছেলেপুলে এই সাইটটিকে ঘিরে তাদের রিপোর্টিং শুরু করলো। যারা কাজ করবে তাদের যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এমন নয়। তবে তারা লিখবে, লিখে পাঠাবে ওয়েবটিতে। ওয়েব সেগুলো প্রকাশ করবে।

৬. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৫
রিয়াজ শাহেদ বলেছেন: কৌশিকদা আমিনুল তো বহুমাত্রিক প্রতিভার অধিকারী।
৭. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০১
মীতু বলেছেন: আমি মাত্র দেখলাম । ধন্যবাদ ভাইয়া আপনাকে এই তথ্যটি জানানোর জন্য ।
৯. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১৬
চাচামিঞা বলেছেন: i know that - yep !! he is doing well indeed. Thanx for your artical............
১০. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩৬
রাজ্ বলেছেন: ভিজিট
http://www.bdtution.com

দি নিউ লুক > নো গুগুল অ্যডসেন্স > থ্যংকু .
২০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: কি? আপনাদের ওয়েবটা দেখলাম।

১৩. ২০ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪৩
পথিক মানিক বলেছেন: এগিয়ে যাক সোনালী ভবিষ্যতের পথে দৃপ্ত পায়ে " আমিনুলেরা "
ধন্যবাদ আপনাকে এই পোস্টের জন্য।
১৪. ২০ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৭
জাভেদআকতার বলেছেন: দেখলাম বির্বতন। চমতকার পরিবেশনা।
১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
আমিনুল ইসলাম বলেছেন: কৌশিক ভাই, বিবর্তনকে সবার নজরে আনার জন্য অনেক ধন্যবাদ। তবে আমার প্রশংসা আরেকটু কম করলেও পারতেন। (নজর লেগে যাবে না :) :) )

যাই হোক, ব্লগারদের দৃষ্টি আকর্ষণ। আমাকে এখন পাওয়া যাবে ০১৬ ৭০৪০৯০০৯ নম্বরে।

১৮. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
আমিনুল ইসলাম বলেছেন: তবে কৌশিক ভাই, একটা বিষয় লক্ষ্য করছি। আপনি এই পোস্টের মধ্যে এবং মন্তব্যের ঘরে বারবার যে বিষয়টি উত্থাপন করছেন, কেউ সেটাতে দৃষ্টিপাত করছে না।

 

মোট সময় লেগেছে ১.২৩৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ