ভূমিকম্পের পরের দিন সকালে কলিগের চোখেমুখে একটা আলগা তৃপ্তির স্পর্শ। আমাকে দেখেই বললো, বুঝলেন ভাই, অনেক দিন পরে হেভী জমছিলো, মনে হইছিলো পুরা এলাকা কাইপ্পা উঠছে!
আমি কইলাম, হ, আমিও টের পাইছি। যা ভয় পাইছিলাম!
কলিগ অবাক হইয়া তাকাইয়া থাকে। বলে, কি কন, আপনিও টের পাইছেন?
আরে টের পামু না কেন? দেখি ছাদ কাঁপে, মনে হইলো ভাইঙ্গা পড়বে মাথায়!
কলিগের চেহারা স্ফুর্তি থেকে বিষ্ময়ে রূপ নেয়। বলে, আর কি কি টের পাইছেন? আমার স্ত্রীও কইছিলো, আস্তে আস্তে, দেখ না কেমন খাটটা জোরে জোরে দুলতেছে!
আমি মুচকি হাইসা কইলাম, আপনি একখান কাম করবেন আর তা যদি দুনিয়াবাসী না জানে তাইলে চলে! মুদি দোকানী জাহাঙ্গীররে দেখাইয়া কইলাম, দেখেন জাহাঙ্গীরও জানে। কি জাহাঙ্গীর! কাইল রাইতে এলাকা কাইপ্পা উঠছিলো না?
জাহাঙ্গীর কয়, হ ভাই, কি যে কাঁপুনি, আমি মনে করছিলাম বিল্ডিং ভাইঙ্গা পড়বে!
কলিগ পুরা হতবাক। বিড়বিড় কইরা বলে আর মাথা চুলকায়, এ দেখি পুরা ভূমিকম্প হইয়া গেছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

