কলিগের সাধ হয়েছে মানব-সেবার। অলরেডি একটা নকশা করেছে। শুনে অদ্ভুতই লাগলো। সে যা করবে তা হলো কয়েকজন রিকশাচালককে খুঁজে বের করবে যারা ভাড়ার রিকশা চালায়। তাদের রিকশা কিনে দেবে, এবং ঐ রিকশাচালক তাকে প্রতিদিন ভাড়া প্রদান করবে। যেদিন রিকশার দাম উঠে যাবে সেদিন রিকশাচালকের নিজের হয়ে যাবে রিকশাটা।
একই পদ্ধতিতে সে কয়েকটা ছোটখাটো দোকানও তুলে দিতে চায় বেকার, দরিদ্র মানুষদের। আমি বললাম, কিন্তু যদি ধরা খান, মানে, রিকশাওয়ালা যদি রিকশা নিয়ে ফুট দেয়?
কেমনে দেবে? রিকশাওয়ালারে একটা মোবাইল কিনে দেবো।
বললাম, মোবাইল সহ যদি ফুট মারে?
কলিগ মাথা চুলকায়। এক কাজ করি, রিকশাওয়ালার নাম, ঠিকানা, ছবি থানায় জমা দিয়ে রাখি।
ভাবলাম বেশ আইডিয়া। কলিগ একজন রিকশাচালককে ধরে সব কিছু খুলে বললো। রিকশাওয়ালা রাজী। ছবি তুলে, ঠিকানা নিয়ে থানায় গেল। কিছু বলার আগে ওসি রিকশাওয়ালার ছবি দেখেই বললো, এই হালায় আবার কি চুরি করলো! রিকশা চোরের জ্বালায় তো লাইফটা তেনা তেনা হইয়া গেল!
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



