আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

নবম শ্রেণীর ছাত্র আমিনুলের বিবর্তন ওয়েবসাইটি নিয়ে আমার কিছু ভাবনা

১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৩

শেয়ারঃ
0 0 0

ক্লাস নাইনে আমার ছিল প্রকৃতি - আর এখন বিষ্ময় বালক আমিনুলের আছে প্রযুক্তি এই পোস্টটিতে যে বিবর্তনের কথা আমি বলেছিলাম সেটা নিয়ে আমার কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই।

বিবর্তন মাত্র ১৪/১৫ বছরের একজন ছাত্রের প্রায়াস। সে এখানে ব্লগিংও করে। প্রাথমিকভাবে তার লেখা পড়ে এত অল্প বয়স বোঝা দুঃসাধ্য। এই খুদে ট্যালেন্টের ওয়েবসাইটটি মূলত একটা ই-ম্যাগাজিন। ইউনিকোড বেইজড, ইউজার ফ্রেন্ডলী। আমি ভেবেছিলাম এটা নিয়ে কি করা যায়!

যা করা যায় তা হলো, শিশু-কিশোরদের লেখার একটা জায়গা বানানো যায়। এখানে শিশু-কিশোরদের রিপোর্টিং, গল্প, কবিতা, ভ্রমণ সহ ব্লগিং এর জায়গা হতে পারে। হরলিকসের মত কোম্পানী যারা শিশু ট্যালেন্টদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে তারা এই সাইটটিতে ইনভেস্ট করতে পারে। ব্লগার "মহারাজা" র লিটেল ট্যালেন্টস নামে একটা সংগঠন আছে, যারা শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে থাকে। পুরো প্রক্রিয়াটাতে সামহোয়ারইন মিডিয়া পার্টনার হিসাবে কাজ করতে পারে।

বিবর্তন, লিটল ট্যালেন্টস, হরলিকস এবং সামহোয়ারইনের সাথে একটা ফোর-পার্টি মিটিং আয়োজন করে এ বিষয়ে সম্ভাবনা যাচাই করা সম্ভব। আপনাদের কার কি মত?

 

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৪
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: অবশ্যই। আপনার সাথে একমত দাদা।
২. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৫
আসিফ আহমেদ বলেছেন: খুবই ভালো চিন্তা, এতে ইন্টারনেট ব্যবহারও বাড়বে সাথে ওদের সাহিত্য চর্চা।
৩. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০২
রুখসানা তাজীন বলেছেন: একমত। শিশুকিশোরদের মনোজগতটা ভীষণভাবে অবহেলিত এখনো।
৬. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৫
রিয়াজ শাহেদ বলেছেন: সহমত; তয় খালি সহমত হইলেই চল্বো নাকি? কী করতে হইবো হেইডা কন @আমিনুল+কৌশিক।
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: এ মুহূর্তে দরকার হরলিকসের সাথে যোগাযোগ করা। আমি চেষ্টা করছি। আপনিও যদি কোন তথ্য দিয়ে সাহায্য করতে পারেন হয়তো তথ্য-বিস্তৃত হবে।

৮. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২১
আজনবী বলেছেন: অবশ্যই ভালো উদ্দোগ।
৯. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৩
মন মণষা বলেছেন: আমি সীমাহীন সম্ভাবনা দেখতে পাচ্ছি...আমরা এক সময় একটা দেয়াল পত্রিকা বের করার জন্য কত উদ্দিপনা নিয়ে কাজ করতাম। তখন ইন্টারনেট ছিল না...আমিনুলরা এই সুযোগ পাচ্ছে এবং তার সঠিক ব্যাবহার করছে জেনে খুবই ভাল লাগল।

কৌশিক ভাই, আপনি সবসময় কন্সট্রাকটিভ চিন্তা করেন...আপনার এই চিন্তাটাও তাই...অবশ্যই সহমত...সমর্থন রইল।
১০. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯
রিয়াজ শাহেদ বলেছেন: এই পোস্টে নোটিশবোর্ড, মহারাজা এবং আমিনুলের মন্তব্য আশা করছি; ওদের ওপর অনেক কিছু নির্ভর করছে।
১১. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫০
k-79er34b বলেছেন: আমাদের ওখানে ব্লগ নাই ।
১২. ১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫
কৌশিক বলেছেন: GlaxoSmithKline হচ্ছে হরলিকসের প্রস্তুতকারক। তাদের অফিসের ফোন নম্বর ও এড্রেস নিচে দেয়া হলো।


Corporate Office
House #2A, Road #138,
Gulshan-1, Dhaka-1212
Bangladesh

Tel: +880 2 885 8870
Fax: +880 2 882 6628/4554

কেউ কি এই কোম্পানীর সাথে পরিচিত আছেন? এর মার্কেটিং ডিভিশন বা উর্ধ্বতন কোন কর্মকর্তার সাথে কারো পরিচয় থাকলে আওয়াজ দিয়েন।
১৩. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৮
কৌশিক বলেছেন: হরলিকস জিনিয়াস নিয়ে কাজ করে গ্লাক্সো স্মিথ ক্লিনের আলাদা একটি অফিস। নম্বর ৯৫৫০৩২৩
১৪. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪
জানা বলেছেন:
সহমত কৌশিক। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। আপনি আপনার মত করে এগিয়ে যান।

GlaxoSmithKline এ একটি চিঠি দিচ্ছি বিষয়টি ভেবে দেখার অনুরোধ করে।
ফোনে পাচ্ছি না।
আপনাকে অনেক ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০১

লেখক বলেছেন: গ্লাস্কোস্মিথক্লিন-এর জয়েন্ট ভেঞ্চার মিউচুয়াল ফুড প্রোডাক্টস নামে একটা কোম্পানীর মাধ্যমে হরলিকস উৎপাদন ও বিপনন করে। মিউচুয়াল হরলিকসের র-ম্যাটেরিয়াল বিদেশ থেকে আমদানী করে নিজেদের ফ্যাক্টরীতে টিনজাত, সরবরাহ ও বিপনন করে থাকে। স্মিথক্লিন কোয়ালিটি ও মার্কেট নিয়ন্ত্রন করে। মিউচুয়ালের ব্যবস্থাপনায় চলে হরলিকস জিনিয়াস। এডভার্টাইজিং ফার্ম গ্রে।

কাজেই যোগাযোগ করতে হবে তিন জায়গায়।

১. গ্লাস্কোস্মিথক্লিনের কান্ট্রি ম্যানেজারের সাথে। নম্বর - ৮৮৫৮৮৭০
২. মিউচুয়াল ফুড প্রোডাক্টসের কনসার্ন ব্যক্তি হচ্ছেন ডিজিএম জনাব আখতারুজ্জামান। মোবাইল ০১৭১১৩৭০০৫৮।
৩. গ্রের ফোন নম্বর ৮৮২৭৯৬২।

১৫. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১৭
রিয়াজ শাহেদ বলেছেন: জানাপুকে অসংখ্য ধন্যবাদ, তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার জন্যে; বাকি রইলেন মহারাজা; এবং আমিনুল।
১৬. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৫
এফ আই দীপু বলেছেন: সহমত-এর বিকল্প কোনো শব্দ আছে? সঙ্গে আ-আর কিংবা এ-কার ওয়ালা। মাথা ব্যথা করতাছে এখন তাই খুইজা পাইতাছিনা। থাকলে ওইটাই কইলাম আমি।
১৭. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
রিয়াজ শাহেদ বলেছেন: @লোকালটক- সবকিছু শেষ পর্যন্ত আমিনুলের ওপরেই তো নির্ভর করছে, তাইনা? আমিনুল অনুমতি না দিলে এগুলো কিছুই হবেনা; এই পোস্টে আমিনুলের মন্তব্য এজন্যেই খুব দরকার।
১৮. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৩
মৈথুনানন্দ বলেছেন: গুড জব বাডি! কয়্যালেফায়ড সায়কো-য়্যানেলেস্টকে দিয়ে ওর আয়কিউ টেস্ট করা উচিত সবার আগে।
১৯. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫৪
মৈথুনানন্দ বলেছেন: ...এমন একজন শৃংক যে চায়ল্ড সায়কলজে নিয়ে স্পেশালায়জ করেছে।
২০. ১২ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৭
ব্রাইট বলেছেন: তেলের দাম কম্ছে.....
২১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৪
আমিনুল ইসলাম বলেছেন: সবাইকে ধনবাদ বিষয়টা নিয়ে এতটা চিন্তিত হবার জন্য। আসলে বিবর্তন খুবই ক্ষুদ্র পরিসর থেকে গড়ে উঠা একটি সাধারণ অনলাইন বাংলা ম্যাগাজিন। এর লক্ষ্য হচ্ছে ঐ সব লেখকদের, যারা কম্পোজ করতে না পারা বা ইন্টারনেট/কম্পিউটারের অভাবে নিজেদের প্রতিভাকে বিকাশ করার সুযোগ পায় না, সে যে বয়সেরই হোক না কেন। বিবর্তন তাকে ডাক মাধ্যমে চিঠি পাঠাতে উৎসাহিত করে। বিবর্তন নিজে কম্পোজ করে প্রকাশ করবে তার জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে যথাযথ সুবিধাবঞ্চিত প্রতিভাধর লেখক, সে শিশুও হতে পারে, আবার যুবকও হতে পারে। যাই হোক, এই মুহুর্তে হরলিক্সের মত বড় একটি কোম্পানীর সাথে যুক্ত হতে হলে অর্থ-সংক্রান্ত একটি বিষয় এসে পড়ে। আপনারা সবাই বিবর্তনের ব্যাকগ্রাউণ্ড জানেন।

কৌশিক ভাইকে অনুরোধ করছি, তার পরিকল্পনায় অর্থ-সংক্রান্ত বিষয়টিকে পরিষ্কার করার জন্য। অর্থ সংক্রান্ত বিষয়ে নিশ্চিত না হয়ে বিবর্তন এখনই কোন সিদ্ধান্ত নিতে পারছে না।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: একটা খসড়া ধারণা এমন দেয়া যায় যে, স্পন্সর রাজী হলে আপনাদের ওয়েব ডেভলপিং এ ফাইনান্স করবে। চুক্তি হবে আপনাদের সাথে। এর মিডিয়া পার্টনার হিসাবে সামহোয়ার থাকবে। সংগঠন হিসাবে লিটলট্যালেন্টস এর বাচ্চারা আপনাদের ওয়েবে লেখা পাঠাবে। আরো অর্গনাইজেশন সম্পৃক্ত করা যায়। যেমন রুবেলের "আমাদের পাঠশালা" একটা মডেল হিসাবে এই ওয়েবে ফিচারড হতে পারে। ফিরোজ একটা বাচ্চাদের পত্রিকা বের করছে সেটার সাথে কো-রিলেশন থাকতে পারে।

প্রস্তাবিত সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

২২. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৭
আমিনুল ইসলাম বলেছেন: Click This Link -এ ১৬ নম্বর মন্তব্যটাও পড়তে অনুরোধ করা যাচ্ছে।
২৩. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৫
আমিনুল ইসলাম বলেছেন: আর একটা প্রশ্ন, ঐসব কোম্পানীর সাথে যোগাযোগ করে আপনি কী বলবেন বা বলেছেন?

আমি আসলে পুরো বিষয়টা খুব ভালভাবে বুঝতে চাচ্ছি।
২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: আমি কিছুই বলবো না। আপনারা কি বলবেন সে বিষয়ে কেবল বিনেপয়সায় ধারণা দিতে পারি।

২৪. ৩১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬
আমিনুল ইসলাম বলেছেন: ব্যাপারটা চাপা পড়ে গেল কেন বুঝতে পারছি না।
২৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮
মাসুদ মারুফ বলেছেন: সাইটের ঠিকানাটা কেউ একবার বলবেন? আর ছেলেটির ব্যাপারেই বা জানবো কিভাবে? আর তার ওয়েবসাইটের খরচই বা কারা দেয়? এগুলো জানাবেন,দয়া করে
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: পোস্টের শুরুতেই পূর্বের একটা পোস্টের লিংক দেয়া আছে। সেই পোস্টে সাইটটির বিস্তারিত বিবরণ দেয়া আছে।

২৬. ১৭ ই মার্চ, ২০১১ রাত ২:৫৩
রাষ্ট্রপ্রধান বলেছেন: কোনো স্বপ্ন নষ্ট হতে দিবো না :| :| :| :| :|

 

মোট সময় লেগেছে ১.২৫২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ