সমস্ত হিসেব ঠিক থাকলে এবার সংসদ নির্বাচনে অল বাংলা বিদ্যুৎ কোম্পানী নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে। তাদের নির্বাচনী প্রচারণাও অভিনব। বিদ্যুৎ কোম্পানীর চেয়ারম্যান ঘোষণা করেছেন, তারা জয়ী হলে বিদ্যুৎ এর দাম ইউনিট প্রতি প্রায় ৫০% রিডিউস করবে। জনগণ এখন বেসরকারী এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটির মনোনীত প্রার্থীদের ভোট দিতে মরীয়া হয়ে আছে। তবে তাদের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী দাড়িয়ে গেছে নিখিল গ্যাস কর্পোরেশন। হুমকী দিয়েছে এবারের নির্বাচনে তারা জয়ী না হলে গ্যাসের দাম বেড়ে যেতে পারে।
ওদিকে কনজিউমার প্রোডাক্টস এসোসিয়েশনেরও রমরমা অবস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর দাম কমিয়ে তারা ভোটার আকৃষ্টের চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা দাবী করেছেন, দেশ এখন এক গভীর সংকটে। পরাজিত দল যদি অসহযোগিতা শুরু করে সেক্ষেত্রে ক্ষমতাসীনদের কিছুই করার থাকবে না। এদিকে জাতীয় সড়ক অধিদপ্তর ও কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানীগুলোর সংস্থা বাকৃকো গ্রাসরুট লেবেলকে টার্গেট করেছে।
কর্পোরেটরা সরাসরি রাজনীতিতে নেমে পড়ার পরে এখন বড় বড় রাজনীতিবিদরা তাদের উপদেষ্টা হিসাবে মোটা বেতনের কাজ বাগিয়েছেন। একসময়ে দেশে যখন পিউর রাজনৈতিক দল ছিল তখন যারা কর্পোরেটদের থেকে কোটি কোটি টাকা ঘুস নেবার দক্ষতা অর্জন করেছেন কনসালটেন্ট হিসাবে তাদের দাম সর্বোচ্চ। প্রাক্তন রাষ্ট্রপ্রাধান ও সমরনায়কে এখন কর্পোরেট রাজনৈতিক দলগুলো পরিপূর্ণ। তবে তারা নির্বাচন করতে পারছেন না। স্থানীয় পর্যায়ে বড় বড় ডিলাররা এই সব কোম্পানীর মনোনীত প্রতিনিধি।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



