নোংরা, ছেড়া, ক্যাতরানো, নাড়ীভূড়ি ঝুলে পড়া লুড়লুড়ে দুই টাকার নোটের মতই জনগণ
০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোটি টাকার মধ্যে আছে লাখো লাখো দুইটাকা। বাংলাদেশের সর্বনিম্ন কাগুজে নোটের পরিমান। এক টাকার নোট দেখা যায় না তেমন। কিন্তু এই দুইটাকার ভগ্ন স্বাস্থ্য, কংকালসার অবয়ব, মুচড়ানো, দুমড়ানো জীর্ণদশা চলছে বছরের পরে বছর। অবস্থা এমন দুইটাকার নোটের একটা ক্ষুদ্র কর্তিত অংশও দুই টাকা হিসাবে চালানো যায়। কারো কোন আপত্তি নাই, সবাই বুঝে গেছে এর ভাগ্য আর শুধরাবার নয়।
সামান্য এই দুইটাকার নতুন নোট ছাড়তে বছরের পর বছর ধরে সরকারের নির্লিপ্ততা প্রমান করে এই নোট ক্ষমতাধরদের জন্য গুরুত্বপূর্ণ নয়। বড় বড় নোটের মানুষ তারা। ফোনে ফোনে বিকিকিনি চলে কোটি কোটি টাকার বাণিজ্য। দুই টাকার মত নোংরা নোটে হাত দেবার তাদের দরকার নেই। এই জটিল দেশের জটিল সমস্যা সমাধানে ব্যস্ত শাষকদের দুইটাকার মত চুনোপুটি নিয়ে ভাবলে কি আর চলে?
অথচ এই দুই টাকার নোট ছাড়া নিম্নআয়ের মানুষদের হিসাবের গড়মিল লেগে যায়। দুইটাকার মতই হতদরিদ্র ভাগ্য বলে তারা এর গুরুত্ব বোঝে। বছরের পর বছর ধরে শাষক-চক্র দুইটাকার নোটের মত ঝুলিয়ে রেখেছে জনগণের ভাগ্যকে। দুই-টাকার নোটের মতই নাড়ীভুড়ি ঝুলে লুড়লুড়ে জনগণের ভাগ্য পুনুরুদ্ধারে তাদের কোন মাথাব্যাথা থাকতে পারে না - এতো সহজ হিসাব।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন