আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনঃ মেইনস্ট্রিম ও সাইবার এ্যাকটিভিজম

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

শেয়ারঃ
0 0 0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা জোটবদ্ধ ঐক্য ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কখনও আলাদা, বিচ্ছিন্নভাবে প্রতিবাদের বিভিন্ন ধরণের পদ্ধতি অবলম্বন করছে। আজকে সন্ধ্যার পর থেকে সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত এমন কয়েকজনের সাথে কথা বলে আন্দোলনটার গতি-প্রকৃতি সন্বন্ধে যা জানলাম তাকে মেইনস্ট্রীমের প্রতিবাদ, বিক্ষোভ, প্রতিরোধ ব্যবস্থা হিসাবে উল্লেখ করা যায়।

এর ভেতরে রয়েছে মিডিয়া ও গ্রাউন্ড লেবেল ক্যাম্পেইন। মিডিয়া বলতে প্রিন্টেড মিডিয়াতে লেখালেখি করে জনমত সংগঠিত করার জন্য একটা গ্রুপ কাজ করছে বা বেশ কয়েকজন আরো বিস্তর লেখালেখির প্রায়াস চালাচ্ছে।

গ্রাউন্ড লেবেল ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের শারিরীক উপস্থিতি আবশ্যক। এমন কিছু ইভেন্ট প্রায় চুড়ান্ত হয়েছে বা হচ্ছে। যার ভিতরে শহীদ মিনার, বুদ্ধিজীবি সমাধিস্থান, প্রেস ক্লাব থেকে শুরু করে আরো কয়েক জায়গাতে সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

এইসব প্রায়াসগুলো বিভিন্ন ব্যানার আবার কখনও ব্যানার ছাড়া স্বত্বস্ফুর্ত অংশগ্রহণে সংগঠিত হচ্ছে। তবে ব্লগস্ফিয়ারে ক্যাম্পেইনের রূপটা এখন পর্যন্ত লেখালেখি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। এবং সেটাও তেমন প্রসারিত ও ব্যাপক নয়।

এ প্রসংগে একটা দৃষ্টান্ত উল্লেখ করা প্রাসাঙ্গিক হতে পারে। কয়েক মাস আগে যখন চালের দাম বিশ্বব্যাপী অস্বাভাবিকভাবে বেড়ে গেল এবং ফলশ্রুতিতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে অসহিষ্ণু হয়ে উঠলো প্রায় সমস্ত দেশের জনগণই তখন মিডলইস্টে ব্লগস্ফিয়ার বা সাইবারস্ফিয়ারের আহবানে মিশর থেকে জর্ডান, প‌্যালেস্টাইনে হরতাল পালিত হয়েছিল। সাইবারএ্যাকটিভিজমের শক্তি প্রথমবারের মত মিডলইস্টের সরকারগুলো অনুধাবন করতে সক্ষম হয়। একই সাথে আমি আপনাদের একটু মনে করিয়ে দেই ভেলরীকে নিয়ে সংগঠিত ক্যাম্পেইনের কথা।

এই ক্যাম্পেইনগুলো সফল হয়েছিল ব্লগারদের ব্যাপক অংশগ্রহণের জন্য। যৌন নিপীড়ক বিরোধী আন্দোলন কেবল একজন ছানোয়ারের অভিশংসনের মাধ্যমে কোন লক্ষ্য অর্জিত হবে না। এর জন্য দরকার হবে যৌন নিপীড়ক বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

এজন্য মেইনস্ট্রীমের সাথে সাইবারএ্যাকটিভিজম ব্যাপকতা লাভ করলে ক্যাম্পেইনে নতুন মাত্রা যুক্ত হতে পারে। এজন্য যা যা করা দরকার তা হলোঃ

১. সমস্ত ব্লগস্ফিয়ারে একটা প্রতিবাদী স্টিকি পোস্ট
২.যতগুলো ফোরাম, কমিউনিটি আছে সেখানে পোস্টগুলোর সঞ্চালন
৩. সমস্ত ব্লগারদের অবহিতকরণ। এজন্য যারা ভোকাল তারা অন্যদেরকে অবহিত করতে পারে।
৪. বেশী থেকে বেশী সংখ্যক ব্লগারের এ সংক্রান্ত পোস্ট প্রদান
৫. একটা মানব বন্ধন কর্মসূচী পালন। ব্লগারদের একটা সাধারণ মানের আড্ডাতে ৩০/৪০ জন হয়ে যায়। মানববন্ধনে একশর বেশী ব্লগারের অংশগ্রহণ নিশ্চিত করা কোন ব্যাপারই না।
৬. নিপীড়ন বিরোধী ওয়েব বেইজড ব্যানার, স্ট্রিকার তৈরী ও সেগুলোকে প্রতিবাদের ভাষা হিসাবে নিজস্ব ওয়েব, ব্লগে ব্যবহার।

প্রতিবাদের ব্যাপকতা তখনই টের পাওয়া যাবে যখন একটা বিশাল সাইবার জনগোষ্ঠী সাড়া দেবে। আমি সবাইকে আহবান জানাচ্ছি সাইবার আন্দোলনে অংশ নেবার জন্য। একজন বিশেষ ছানোয়ারের বিরুদ্ধে নয়, যৌন নিপীড়ক সব জানোয়ারদের বিরুদ্ধে দাড়াতে হবে, প্রণয়ন করতে হবে একটা স্থায়ী নীতিমালা যা সেক্টরওয়াইজ নিপীড়ণের চিত্রকে স্পেসিফিক্যালী চিন্থিত করে শাস্তিবিধান করতে সক্ষম হবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০
অন্যমনস্ক শরৎ বলেছেন: প্রতিরোধের যে কোন উদ্যগের সাথে জোড়ালো সহমত।
২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
মখআলমগীর বলেছেন: যৌন নিপীড়ক বিরোধী আন্দোলন কেবল একজন ছানোয়ারের অভিশংসনের মাধ্যমে কোন লক্ষ্য অর্জিত হবে না। এর জন্য দরকার হবে যৌন নিপীড়ক বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। ..........একমত
সাথে আছি
৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৩
বিবর্তনবাদী বলেছেন: আমারে কেউ একটা কথা বুঝান, বুঝলাম, নীতিমালা প্রণিত হল। তারপর......... বাস্তবায়ন করবে কে? তারাই কি নয়, যাদের তদন্তে জাবির শিক্ষক সাহেব রেহাই পেলেন। যদি বাইরের লোকও আনা হয় তাতেই বা লাভ কি। যিনি আসবেন তিনি ঐ শিক্ষদেরই ঘনিষ্ট হবেন, নির্যাতিত ছাত্রির কখনই নয়।
নীতিমালার পেছনে সময় ঢালার পরে, ঘুরে ফিরে সমাধানের একটা উপায়ই বের হবে। তা হল রাস্তায় গাড়ী ভাঙ্গা। নইলে কেউ কারো কথা শুনবে না।

এই ক্ষেত্রে সব থেকে ভাল সমাধান হচ্ছে ছাত্র সংগঠনকে শক্তিশালী ও কার্যক্ষম করা। প্রত্যেক ছাত্রছাত্রী যদি ছাত্র সংগঠনের সত্যিকারের অঙ্গ হয় তখনই ছাত্রীদের নিরাপত্তা আসবে।ফালতু নীতিমালার পেছনে সময় নষ্ট না করে ছাত্র ছাত্রীদের সাংগঠনিক দিক শক্ত ও অর্থবহ করার দিকেই মনোযোগ দেওয়া উচিত।
৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৯
মুক্তকথা বলেছেন: ৭. সকল ধরনের আড্ডায় যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেয়া এবং অন্যদের সংশয় দূর করে অবস্থান নেবার আহ্বান জানানো।

৮. সকল ক্ষেত্রে যৌন নিপীড়নের পক্ষে অবস্থান নেয় এমন কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়া। ব্যাপকভাবে তার প্রতিবাদ করা।

৯. যৌন নিপীড়িত মেয়েটির স্বভাব চরিত্র বা পোষাক কতটা খারাপ ছিল যে নিপীড়ক নিপীড়ন করতে "বাধ্য" হয়েছিল জাতীয় গবেষণা না করে প্রশ্ন করা যে, নিপীড়কটা কে? ধর্ষনকারী কে?

১০. ধর্ষন বিরোধী আন্দোলন করলে যারা মনে করেন "ভাবমুর্তি" ক্ষুণ্ন হয়, তাদের চোখ খুলে দেয়া। কোনটা ভাবমুর্তি আর কোনটা ভন্ডামি তা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া।

আরো এবং আরো ...
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: যুক্ত হোক এসব

৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১১
মুক্তকথা বলেছেন: জাবির ছেলেমেয়েরা যে অনশন স্থগিত করে মামলা করার চিন্তা করতেছে তাতে আমি খুশী। অনশন হল পঙ্গুদের আন্দোলন। মামলা হল সক্রিয়দের আন্দোলন।

আসুন, যে যেভাবে পারি, সেই মামলাকে সমর্থন দিই।
১২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
ফেরারী পাখি বলেছেন: একটা ঘটনার কথা মনে পড়ে গেল, বেশ কিছু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের এক হলে একজন ছাত্রী নির্যাতিত হয়।ঐ ঘটনার পর নির্যাতন কারীর বিরুদ্ধে কিছু হয় নাই। কিন্তু নিয়ম করে ঐ হলে ছাত্রীদের ভিজিটর হিসেবে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছিল।

এসব অত্যন্ত নাজুক, স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয়ে মন্তব্য করতে খুবই ভয় লাগে। তবুও সমাজে আপনাদের মত প্রগতিশীল লোকজন সবার মনেই আস্থা ফিরিয়ে রাখতে সক্ষম হবে আশা করি।

ধন্যবাদ।
১৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: সহমত এবং সহতি প্রকাশ করছি।
১৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৮
জামাল ভাস্কর বলেছেন: পরশু শুনলাম ঢাবি টিএসসি সড়ক দ্বীপে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের একটা সমাবেশ আছে...এই সমাবেশে যোগদান করার আগ্রহ প্রকাশ করতেছি...ঐ দিন আগ্রহী ব্লগারগো সমাবেশও হইতে পারে সভাস্থলে...
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: আমিও আগ্রহ প্রকাশ করতেছি। আগ্রহী ব্লগারদের সমাবেশও হইতে পারে। একমত।

১৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৪
ধীবর বলেছেন: একটা প্রশ্ন জাগছে। এই সব যৌন ব্যাপার স্যাপার গুলি জাহাংগির নগর বিশ্ববিদ্যালয়েই বেশি ঘটছে কেন? এর আগেও তো দেখলাম, ধর্ষনে সেঞ্চুরি উদযাপকারি মানিকও ব্যাপারগুলি ওখানেই ঘটিয়েছে।
১৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩১
মুনীর উদ্দীন শামীম বলেছেন: জামাল ভাস্কর বলেছেন: পরশু শুনলাম ঢাবি টিএসসি সড়ক দ্বীপে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের একটা সমাবেশ আছে...এই সমাবেশে যোগদান করার আগ্রহ প্রকাশ করতেছি...ঐ দিন আগ্রহী ব্লগারগো সমাবেশও হইতে পারে সভাস্থলে...
.................................................................................................
সভার সময় সহ একটি পোস্ট দেয়া হোক....এবং সেটি রিপোস্টও হতে পারে কয়েকবার...যাতে সবাই সময়টা জানতে পারে।।।
.................................................................................................
সহমত........এবং প্লাস
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন। পোস্ট দেয়ার চেষ্টা করবো।

২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭
কঁাকন বলেছেন: সহমত
অনেক ভালো উদ্যোগ
সাফল্য কামনা করি
২১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
মোঃ গাউছুল আজম বলেছেন: চমৎকার প্রস্তাব।অবশ্যই একমত।তবে নারী নির্যাতনের একটি
মামলাও সানোয়ারের বিরুদ্ধে কেন হচ্ছে না।দেশে বর্তমানে প্রচলিত আইন ও আদালতে তার বিরুদ্ধে মামলা করতে কোনো নির্যাতিতা কি এগিয়ে আসতে পারেনা।
২২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৭
ফালতু মিয়া বলেছেন: এই যৌন নির্যাতনকারী কোন দলের সমর্থক সেটাও দেখা দরকার। তাদেরকে কোন রাজনৈতিক দলে আশ্রয় প্রদান করা হতে বিরত থাকতে হবে। শিক্ষক সংগঠন এমন কি তাদেরকে সামাজিক ভাবে বয়কট করে একঘরে করে রাখতে হবে।

আরেকটি কথাঃ ছাত্রীদেরও উচিত তাদের ফাঁদে পা দেবার আগে একটু ভেবে নেয়া, কারণ একান্তভাবে কোন ছাত্রীকে যদি কোন শিক্ষক তার চেম্বারে ডাকেন, সেক্ষেত্রে সে একা না গিয়ে কয়েকজন মিলে গেলেই হয়। ছাত্রীদের আরও সচেতন হতে হবে। যদি তা না হন তবে সেঞ্চুরী মানিকের অভাব হবে না।

নীতিমালা করে কোন লাভ নেই। কোন নীতিমালা বাস্তবায়ন হয় না। নীতির জায়গায় নীতি থাকে।
২৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১
কাক্কা বলেছেন: আমি একমত, সহমত যাই বলেন।
আমাদের এক বন্ধু বলেছেন ব্লগারদের সম্মেলন হতে পারে। যেমন আমরা লালন ভাষ্কর্য রক্ষায় হাতে হাত রেখে বৃিষ্টতে ভিজছিলাম।

আসুন সবাই একমত হই। সবাই বলুন নিপীড়ককে না না না না......

 

মোট সময় লেগেছে ১.১৭৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ