আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

স্বনামধন্য লেখক মুহাম্মদ জুবায়ের - সামহোয়ারের প্রথম একজন ব্লগারের মহাপ্রয়ান

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮

শেয়ারঃ
0 0 0

পিরামিডের ভেতরে ফারাওদের মমি বের করার জটিল তালাগুলো ভেঙে ফেলা যায়। গেছে। পেন্টাগনের দুর্ভেদ্য প্রকোষ্ঠ গুড়িয়ে ফেলা যাবে হয়তো। লকারগুলো খুলে ফেলতে পারে সেয়ানা কারিগর। কিন্তু হঠাৎ করে স্থির হয়ে যাওয়া জুবায়ের ভাইয়ের ব্লগটি কিভাবে খোলা যাবে?

জুবায়ের ভাইয়ের ব্লগটির উচ্চারণ "ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা" অবশেষে শূণ্যই হয়ে গেলো। সকল পরিচয় উহ্য রেখে তিনি "এখানটা শূণ্যই থাক" লিখেছিলেন - আজ তিনি অতলান্ত শূণ্যতায় মিশে গেলেন।

জুবায়ের ভাই ব্লগে নতুন কিছু লিখবেন না। ভালো লাগার কথা জানবেন না। অলঙ্ঘনীয় এক পাসওয়ার্ডে স্থবির হয়ে গেছে তার ব্লগ। চিরকালিন স্তব্ধতায়।

কিন্তু দৃশ্যমানতায় তিনি স্পষ্ট থাকবেন এরপরেও। পাসওয়ার্ডের অন্তরালে তিনি সজীব থাকবেন লেখায়, ভাস্কর হয়ে উঠবে তার জীবন, লিখিত শব্দাবলীর পড়তে পড়তে। খুব আড়ালে কি থাকবেন আসলে? কোন পাসওয়ার্ড কি অদৃশ্য করে দিতে পারে জুবায়ের ভাইয়ের অস্তিত্ব!

পারে না। তার ব্লগটিকে তুলে রাখা হোক ব্লগশিরে। স্তব্ধতা কালিন ব্যবচ্ছেদে জুবায়ের ভাইয়ের ব্লগগুলো অবিনশ্বর হয়ে জ্বলতে থাকুক।

মুহাম্মদ জুবায়ের এর ছোট্ট একটা প্রোফাইল


১৯৫৫ সালের ২২মে মুহাম্মদ জুবায়ের জন্ম গ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ২০০৮ এর ২৫ শে সেপ্টেম্বর।

বগুড়া শহরে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশুনা করেছেন। সত্তর দশকের প্রথমার্ধে লেখালেখির শুরু হলেও ১৯৮৪-৮৫ থেকে ১৯৯৯ পর্যন্ত দীর্ঘ স্বেচ্ছা-অবসর কাটিয়েছেন। গল্প-উপন্যাস এবং সংবাদপত্রের কলাম ও ব্যক্তিগত রচনাসহ বিবিধ গদ্যের রচয়িতা, কিছু অনুবাদকর্মও আছে। প্রকাশিত গ্রন্থ দুটি - উপন্যাস "অসম্পূর্ণ" (১৯৮৬) ও কিশোর উপন্যাস "আমাদের অমল" (২০০৩)। ১৯৮৬ সাল থেকে প্রবাসী। মৃত্যুর পূর্ব পর্যন্ত আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাসে বসবাস করতেন। (সূত্র )

২০০৭ এর ১৫ই জানুয়ারী সামহোয়ারে লেখা শুরু করেন। তার প্রথম পোস্ট ছিল বঙ্গবন্ধুর দেশে ফেরা নিয়ে। বাহাত্তরের 10 জানুয়ারি নামের সে লেখাটিতে চারজন মন্তব্য করেছিল। তার ইমেইল এড্রেস যেখানে তিনি ৭১ কে পুষে রাখতেন সবসময়। তার ব্লগটি ৩৫ হাজারের বেশী বার পঠিত হয়েছে। মুহাম্মদ জুবায়েরের আরো কিছু ব্লগঃ

১. মুহাম্মদ জুবায়ের ব্লগস্পটে ছিলেন। সেখানে লেখা ছিল "এখানে জমা করে রাখা এই জঞ্জালগুলিই আমার পরিচয়"
২. সাতরং এ পাওয়া যাবে তার আরো কিছু লেখা।
৩. সচলায়তনে তার ব্লগটি বেশ ইন্ট্যারএ্যাকটিভ ছিল। সামহোয়ারে একসময় রাজাকারদের উৎপাত বেড়ে যাওয়ায় বিরক্ত হয়ে সচলায়তনে বেশী লিখতে পছন্দ করতেন।
৪. এনওয়াইবাংলাতে কলাম লিখতেন।

এছাড়া জুবায়ের ভাইয়ের লেখালেখি আর কোথায় কোথায় প্রকাশিত হয়েছে তার খবর জানা থাকলে আপনাদের অনুরোধ করছি দেবার জন্য।

 

প্রকাশ করা হয়েছে: গ্লোবালভয়েস  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩
অনিশ্চিত বলেছেন: জুবায়ের ভাইয়ের পাসওয়ার্ডটি হয়তো আর কখনো ব্যবহৃত হবে না, কিন্তু তাঁর লেখাগুলো ব্যবহৃত হবে বারবার।
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮
আসিফ আহমেদ বলেছেন: তাঁর শেষ পোস্টিটিও একটি বিদায় কে ঘিরেই।
৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: ব্যস্ততায় ক'দিন ব্লগে আসা হয়ে উঠেনি। আজ আসলাম অমনি সংবাদ টা পেলাম। মনটা খারাপ হয়ে গেলো।
উনার আত্মার শান্তি কামনা করি।
৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯
বিবর্তনবাদী বলেছেন: তার ব্লগটি থাকুক ব্লগশিরে, উনি অন্তর্জালে বেঁচে থাকুন আজীবন।

ওনার নিরুদ্দেশ যাত্রার প্রতি শুভকামনা।
৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
পারভেজ বলেছেন: অসময়ে চলে গেলেন। শ্রদ্ধা রইলো ওনার জন্য
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০
লাস্ট সামুরাই বলেছেন:
খারাপ লাগছে। "ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা"। এই ব্লগ টাইটেলটি আমার বেশ ভালো লেগেছিলো ।

উনার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি ।
৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: খুব কষ্টের ...

জুবায়ের ভাই, ভালো থাকবেন ... যত দূরেই থাকুন, ভালো থাকবেন ...
৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৩
বাবুয়া বলেছেন: ওনার জন্য অনেক শ্রদ্ধা। ওনার আত্মার শান্তি কামনা করি।
৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪
রাত বলেছেন: খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আমার পরিবারের কেউ চলে গেল। আসলে ব্লগে-ত আমরা একটা ভার্চুয়াল পরিবারেরই সদস্য।

আল্লাহর কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
রেজওয়ান বলেছেন: আমার বলার কোন ভাষা নেই। ওনার আত্মা শান্তি পাক।
১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮
এম. হাবীব বলেছেন: আল্লাহর কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৩
কঁাকন বলেছেন: শ্রদ্ধা জানাই
১৪. ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
কৌশিক বলেছেন: ২৫ শে সেপ্টেম্বর কিভাবে যেন চলে গেলো!
১৫. ১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮
~স্বপ্নজয়~ বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি ...

 

মোট সময় লেগেছে ১.১৫০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ