জঙ্গীবাদ এখন গ্রাউন্ড থেকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে পদার্পন করেছে। মিশরে ইতোমধ্যে লিবারেলদের সাইট, ফেসবুক একাউন্ট হ্যাকিং শুরু হয়েছে। বোমাবাজি ও অস্ত্র উঁচিয়ে যারা এতদিন ত্রাসের রাজত্ব কায়েম করতো এখন তারা ইন্টারনেট ব্যবহার করে আগ্রাসন শুরু করেছে। এদের পরিকল্পনা যেকোন মূল্যে খেলাফত প্রতীষ্ঠা। যেহেতু তারা প্রচলিত শাষন ব্যবস্থা, আইন-আদালত মানে না সেহেতু যেকোন পথই তারা অবলম্বন করতে পারে।
হিজবুত তাহরীর বাংলাদেশের প্রধান মহীউদ্দিন (খাঃপুঃ) প্রকাশ্য বক্ততা ও সাক্ষাৎকারে এমন কথা উচ্চারণ করেছেন রাজশাহীতে তাদের কতিপয় সদস্য ধরা খাওয়ার পরে।
এমন সব বক্তব্য সরাসরি প্রদানের পরেও হিজবুত তাহরীর কিভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভাড়া করে সেমিনার করে? উপরন্তু হরকাতুল জিহাদ নামে একটা নিষিদ্ধ ঘোষিত আফগান ফেরত জঙ্গীদের সংগঠন সম্প্রতি প্রকাশ্য রাজনীতিতে নাম লিখিয়েছে প্রকাশ্য সমাবেশ করে।
দেশে জেএমবির দৃষ্টান্ত চোখের সামনে জাজ্জ্বল্যমান, আন্তর্জাতিক অঙ্গনে আল-কায়েদার কার্যকলাপ আমাদের জানা। এরপরেও দু-দুটো জঙ্গীদল প্রকাশ্যে সভা সেমিনার করে বেড়াচ্ছে আর শাষকগোষ্ঠী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে!
অনতিবিলম্বে এইসব জঙ্গীদের রাজনীতির ময়দান ও ভার্চুযাল দুনিয়া থেকে নিষিদ্ধ করা হোক।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


