আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

বাংলা ব্লগ রাহেলাকে জীবিত রেখেছে

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১০

শেয়ারঃ
0 1 0

২০০৪ সালের ১৯শে আগষ্ট ঢাকার অদূরস্থ সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘন ঝোপ-ঝাড়ের মাঝে গার্মেন্টসের ১৯ বছর বয়সী একজন শ্রমিকের উপর নির্দয়ভাবে ঝাপিয়ে পড়ে গণধর্ষন ও পাশবিক নির্যাতন করা হয় এবং শেষে তাকে মৃত্যুর মুখে ফেলে রাখা হয়। মেয়েটির নাম রাহেলা লিমা আখতার। সেখানে সে গাছাপালার পুরু পাতারাশির মধ্যে নিরুদ্দেশ তিন দিন পড়ে ছিল। এরপরে নির্যাতকরা সেখানে ফিরে তাকে জীবিত দেখে চেহারায় এসিড মেরে ঝলসে দেয় এবং চুলে আগুণ ধরিয়ে দেয় যেন দেহ খুঁজে পাওয়া গেলেও তার পরিচয় শনাক্ত করা না যায়। অবশ্য সেই দিনই, ২২শে আগস্ট ২০০৪, একজন বাগান পরিচর্যাকারী তার অস্পষ্ট চিৎকার শুনতে পায়, “আমি মৃত নই, দয়া করে আমাকে বাচান”। এভাবে মৃত্যুকে অস্বীকারকারী রাহেলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হয় যেখানে সে বেঁচে থাকার সংগ্রাম শুরু করে। অবশেষে ২৪শে আগস্ট রাহেলা জীবন যুদ্ধে পরাজিত হয়, তবে মৃত্যুর আগে নির্যাতকদের নাম বলে যেতে পারে।


রাহেলার মৃতদেহ: আলোকচিত্রের কৃতিত্ব ফয়সাল নোই এর

কেউ হয়তো ভেবে থাকবেন যে এহেন ঘটনার ন্যায় বিচার দ্রুতই হয়ে থাকবে। কিন্তু সেরকম হয়নি। প্রথমদিকে প্রধান প্রচারমাধ্যমগুলোতে জোরালো প্রতিবাদ পরিলক্ষিত হলেও একসময়ে তা থেমে যায়। মামলাটি ২০০৬ সালে শুনানীর জন্য উপস্থাপিত হয় এবং তখন প্রকাশ হয়ে পড়ে যে মামলা সংশ্লিষ্ট জরুরী নথিপত্র খোয়া গেছে। ইতোমধ্যে প্রধান আসামী বিদেশে পাড়ি জমিয়েছে এবং অন্যরা মুক্ত হয়ে ঘুরে বেড়াতে থাকে। রাহেলার স্বামী পুনরায় বিবাহ করেছে। প্রায় দুই বৎসর অতিবাহিত হয়। মামলাটি হয়তো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত যদি না কতিপয় নারী অধিকার কর্মী এবং বাংলা ব্লগাররা সোচ্চার হতেন। নেতৃস্থানীয় বাংলা ব্লগ প্লাটফর্ম সামহোয়ারইনের মানবী সর্বপ্রথম রাহেলার মামলাটি গুরুত্ব দিয়ে তুলে ধরে। এর অব্যাবহিতপরেই সমমনস্ক ব্লগার যেমন ফয়সাল নোই, শুভ , পথিক !!!!!! , জিনের বাদশা (আরেকটা বাংলা ব্লগিং প্লাটফর্ম, সচলায়তনের) এবং আরো অনেকে যোগ দেয়, এবং রাহেলার জন্য ন্যায় বিচার এর ধ্বনি উচ্চকিত হয়ে ওঠে। ব্লগ , ফেসবুক গ্রুপ এবং আই-পিটিশন ইত্যাদি সংশ্লিষ্ট করে অনলাইন একটা ক্যাম্পেইন সংগঠিত হতে থাকে। অফলাইনে এ বিষয়ে জনগণের সচেতনতা জাগ্রত করার জন্য প্রতিবাদ বিক্ষোভ এবং মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

গ্লোবাভয়েসেও আমরা রাহেলার মামলাটিকে জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রসঙ্গে লিখতে গিয়ে রেজওয়ান, এই পোস্টে রাহেলার মামলার বিষয়টি তুলে ধরেছেন। রাইজিং ভয়েসের একটা প্রকল্পের অংশ বাংলাদেশের চমৎকার একটা টিম “নারীজীবন “ও এ বিষয়টি তুলে ধরে

মামলাটিকে সামনে এগিয়ে নিতে আদালতের উপরে চাপ প্রয়োগ করার জন্য বাংলা ব্লগারদের এই চলমান প্রচেষ্টা প্রচার মাধ্যমের নজর কাড়ে এবং ক্রমশ: প্রতিবেদন এবং টিভি রিপোর্ট প্রচার হতে থাকে। শেষপর্যন্ত ২০০৮ এর জানুয়ারী মাসে মামলাটি পুনরায় চালু হয় এবং এপ্রিল মাসে হারিয়ে যাওয়া নথিপত্র আশ্চর্য্যজনকভাবে খুঁজে পাওয়া যায়। ব্লগার, এমএসএম, রাজনৈতিক কর্মী এবং বুদ্ধিজীবিদের অভিনন্দন। তদন্তকারী কর্মকর্তারা পরবর্তীতে দাবী করেছেন যে নথিপত্র ‘সবসময় সেখানে ছিল'। বলার অপেক্ষা রাখে না যে বিচারের জন্য যুদ্ধ এখনও একটা দীর্ঘমেয়াদী সংগ্রাম। গুজব শোনা যাচ্ছে যে এই মামলা সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং মুখ্য প্রত্যক্ষদর্শীরা অসহযোগিতা শুরু করছে। মিডিয়া প্রতিবেদনে [বাংলাতে] দেখুন প্রমাণ সংক্রান্ত নথিপত্র খুঁজে পাওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ।



কিন্তু ব্লগাররা ছেড়ে দিচ্ছেন না। মানুষের স্মৃতিতে রাহেলাকে সজীব রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যেন অন্যায়কারীকে আইন ও বিচারের সম্মুখীন করা যায়, যদিও দেরী হয়ে গেছে, কিন্তু রাহেলা লিমা আখতারকে বঞ্চিত করা হয় নাই। সাম্প্রতিক সময়ে এক টিভি সাক্ষাৎকারে সামহোয়ারইনের আরিল্ড ক্লোকারহাঙ এবং বাংলাদেশের একজন সম্মানিত শিক্ষাবিদ ও লেখক প্রফেসর মুহাম্মদ জাফর ইকবাল রাহেলার ন্যায় বিচারের বিষয়টির বারবার উল্লেখ করেন।



বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্ট গ্লোবাল ভয়েসে ইংরেজিতে লিখেছেন অপর্না রায়। মুল লেখাটি দেখতে এখানে ক্লিক করুন। বাংলায় আমি অনুবাদ করেছি। মুল অনুবাদটি দেখুন এখানে

 

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৩
মদন বলেছেন: আমাদের মাঝেই বেচে থাকুক...
২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৭
অজন্তা বলেছেন: ধন্যবাদ। রাহেলা-র পাশে থাকার জন্য।
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৯
পথিক!!!!!!! বলেছেন: বড় অসহায় এক জাতি এই বাংলার মানুষ
৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২০
ফয়সল নোই বলেছেন: কৌশিক ভাই,লেখাটি সকালে আমার বন্ধু লিংক পাঠালে লেখাটি গ্লোবাল ভয়েজে পড়ে মনটা খুব বড় হয়ে গিয়েছিল।সারাটা দিন ভাল কেটেছে।
আপনাদের আন্তরিক শ্রদ্ধা লেখাটির জন্য।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: একটা দুঃখজনক ঘটনা বলি। আমার মনে আছে রাহেলা তখনও মারা যায়নি, তার সাক্ষাৎকার দেখে আমি ও আমার এক বন্ধু/কলিগ হাসপাতালে যেতে চেয়েছিলাম। যেদিন যাব সেদিনই শুনলাম মেয়েটি মারা গেছে। আমার সেই বন্ধুটি প্রচন্ড শকড হয়েছিলো। আমাকে বলতো সে রাতে রাহেলার বড় বড় গোল গোল চোখ দেখে।

গতবছর নভেম্বরে আমার সে কলিগ মারা যায়। আজকে তার কথা কেন জানি মনে পড়ছে। রাহেলা মনে হয় আমাদের সবাইকে আরো কিছু বলতে চেয়েছিল।

৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২২
শফিকুল বলেছেন: কি ন্স্ঠিুর এই মানুষ।

আমার ভাষা নেই বলার।
৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৩
ইমির বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: সবসময়ের প্রতিবাদ হিসেবে বেঁচে থাকুক।
৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৪
না বলা কথা বলেছেন: আবারো সচেতনতা বাড়ানোর লাইগা পোস্টটি স্টিকি করা হওক।
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬
সাঈদ রউফ বলেছেন: সে এবং তার দুঃখ বেঁচে থাকুক আমাদের মাঝে। আমরা ভুলব না।
১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫১
পথিক!!!!!!! বলেছেন: রাহেলারা মরে যায়
আমাদের কিছু বলে যেতে চায়
আমরা শুনিনা
বুছেও না বোঝার ভান করি সেই না শোনা কথা
রাহেলারা মরেই যায়
শুধু কি তাই
অন্যায়ের স্বাক্ষী হিসেবে
মরে যেতে থাকে
আমাদেরও আত্মা
আমরা মৃত আত্মা নিয়ে
বেঁচে থাকার বড়াই করি
..................আমার বড় অসহায়
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: এখনও অনেক দূর যেতে হবে।

১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮
বিবর্তনবাদী বলেছেন: রাহেলা এই অন্তর্জালে জীবিত থেকে রক্ষা করুক আরো সহস্র রাহেলাকে।

এটাই কামনা।
১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এই পোস্টটা স্টিকি করা উচিত।
১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
আরিফ জেবতিক বলেছেন: রাহেলা জীবিত থাকবে তখনই , যখন তার হত্যার বিচার হবে ।

ফয়সল নোইকে ধন্যবাদ দিয়ে ছোট করি না , কিন্তু তার ডেডিকেশনকে গভীর শ্রদ্ধা জানাই ।
১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:২৩
কঁাকন বলেছেন: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এই পোস্টটা স্টিকি করা উচিত।
১৮. ০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৯
মানবী বলেছেন: সুন্দর অনুবাদটির জন্য আন্তরিক কৃতজ্ঞতা কৌশিক।

প্রায় মৃত এই মামলাটিকে আজকের পর্যায়ে আনায় 'রাজনৈতিক কর্মী'দের কোন অবদান নেই বোধহয়!

অগুনিত ব্লগার ও সচেতন সাধারন মানুষ, ফয়সল নোইয়ের একান্ত প্রচেষ্টা, ডঃ মুহম্মদ জাফর ইকবালের মতো একজন অসাধারন মানুষ আর কজন মহান নিবেদিত প্রাণ মানুষের প্রচেষ্টায় আজকের অবস্থানে এসেছে। মামলাটি নিয়ে দুর্নীতি আর অনিয়মের কারনে এখনো মাঝে মাঝে চরম হতাশা গ্রাস করে!


কোন কারনে পোস্টটির ভিডিও ক্লিপ দুটি দেখা যাচ্ছেনা!


সম্ভব হলে আবার দেবার অনুরোধ রইলো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: (আমার অন্য পোস্টে করা আপনার মন্তব্যটা এখানে তুলে ধরলাম।)

মানবী বলেছেন: রাহেলা হত্যা মামালার জন্য আমি তেমন কিছু করিনি, ফয়সল নোই, ডঃ মুহম্মদ জাফর ইকবাল সহ আরো কয়েক জন নিবেদিত প্রাণ মানুষের কারনে আজকের পর্যায়ে এসেছে।

এই মামলাটির অবস্থা মাঝে মাঝে তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা বানরের মতো মনে হয়! আমরা হাজার চেষ্টা করে হয়তো তিন ধাপ এগিয়ে গেছি, তার পর দেখি কিভাবে যেন দু'পা পিছিয়ে পড়লাম।

অপর্ণা রায়ের লেখা এবং আপনার অনুবাদের কথা প্রায় সাথে সাথে ইমেইলে জেনেছি, আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের প্রতি। বিভিন্ন ঝামেলার মাঝে আছি বলে গ্লোবাল ভয়েসে মন্তব্য করা হয়নি, সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত।

আমার বক্তব্যঃ আসলে আপনার অবদানটা কতটুকু সেটা প্রতিটা ব্লগার টের পেয়েছে। বিষয়টাকে যোগ্য জায়গায় তুলে ধরার মানুষের অভাব। আপনি সে কাজটি বেশ চমৎকারভাবে করেছেন।

তৈলাক্ত বাঁশের মত অবস্থাটা টের পেয়েছিলাম। লাল দরজার পোস্ট যেখানে সব পোস্ট ও খবরের আর্কাইভ রয়েছে সেটা পড়ে এই মামলাটাকে বিশেষভাবে তুলে ধরার ১০১ টা কারণ খুজে পাওয়া যায়। আমার কিছু বক্তব্য ছিল। তবে তার আগে আর একটা কথা ছিল "এ্যাকটিভিস্ট" এর বাংলা সেই অর্থে "রাজনৈতিক কর্মী" লেখাটা নিয়ে আমিও দুবার ভেবেছি। আসলে একটা তৎপড়তার সাথে জড়িত কর্মীদেরকে বোঝানোর জন্য এ্যকটিভিস্ট শব্দটা ব্যবহার করেছেন সম্ভবত অপর্না। আমি কি লিখবো এখনও ভেবে বের করতে পারিনি। এ্যাকটিভিস্ট লেখাই বোধহয় নিরাপদ।

এই মামলাটার কোর্ট গ্রাউন্ডের কি হাল এটা প্রতিদিনের ফলো-আপের বিষয়। সেই বিষয়গুলো হচ্চে কিনা সেটা জানা দরকার।

১. ব্লগারদের সমন্বয়ে একটা সাপোর্ট গ্রুপ করা যেতে পারে যারা আইন-আদালতের ভাষার সাথে পরিচিত। শামীম আইনের ছাত্র তাকে অনুরোধ করা যেতে পারে, নিয়মিত আপডেটগুলো পর্যালোচনা জন্য।

২. জাফর ইকবাল যেহেতু এই মামলার ক্ষেত্রে আগ্রহী তাকে নিয়ে একটা প্রেশার গ্রুপ করা যেতে পারে। যাদের কে আপডেটগুলো সরবরাহ করা হবে।

মোট কথা এই কেসটা যে তৈলাক্ত বাঁশে উঠে পড়েছে সেখান থেকে তেলটা সরানো জরুরী।


ইউটিউবের ভিডিওটা অনেকবার ট্রাই করলাম। কোনভাবেই আসছে না। টেক লিমিটেশন মনে হচ্ছে আমার।

১৯. ০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৭
কালপুরুষ বলেছেন: খুব ভাল একটা কাজ করেছেন। রাহেলা হত্যার বিচারের দাবী আমৃত্যু কামনা করবো। খুনীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। ধন্যবাদ কৌশিক।
২০. ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১১
মানবী বলেছেন: আপনার প্রতিটি পরামর্শ অত্যন্ত মূল্যবান, আন্তরিক ধন্যবাদ আপনাকে।
পরে সময় করে এসে এবিষয়ে বিস্তারিত আলোচনা করবো।


"এ্যাক্টিভিস্ট" এর বাংলা বোধহয় মানবাধিকার কর্মী হবে এক্ষেত্রে, তবে আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন :-)

ইউটিউবের লিংক সংক্রান্ত জটীলতা কোন সমস্যায় কর্তৃপক্ষকে জানালে সমাধান হতে পারে কি! চেষ্টা করে দেখা যায় মনে হয়।


আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ সুন্দর উদ্যোগের জন্য, পরামর্শগুলো খুব ভালো লাগলো।

২১. ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৬
আরিল বলেছেন: the channel i news can be watched here:
২২. ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৪
রাতুল" বলেছেন: স্যালুট।
সত্যিকারের খুশি হব তখনই যখন দেখব খুনিদের সত্যকারের বিচার হয়েছে। সেদিনই রাহেলার মত হাজার মা বোনেরা তাদের প্রতি আমাদের অন্যায়ের উপযুক্ত বিচার খুজে পাবে।
আপনাকে আবারও ধন্যবাদ প্রসনন্গটিকে আমাদের সামনে নিয়ে আসার জন্য এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই অপর্ণা রায়কে ও অবশ্যই মানবীকে।
২৩. ০৯ ই মার্চ, ২০১১ ভোর ৫:১০
উদাসী স্বপ্ন বলেছেন: এটা একটা ইতিহাস! বস, এর লাস্টে কি হইছিলো এইটা আমি অধম আর জানি নাই!

 

মোট সময় লেগেছে ১.২১২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ