দিনগুলোকে রঙিন করে দেবো
বিষন্ন বিকালকে হত্যা করে
সব গ্রহীতার জন্য শূণ্য উদ্যন
দাতার জন্য অবারিত প্রাঙ্গন, প্রেম আর ফুলের নাটাই
এই চলটে ওঠা জুতোর ঘা'য়ে
মজদুর হাতে ফেলা গায়ের ঘামে
উঠনের ফালি ফালি রোদের জোৎস্ন্যা
এইবার তপ্ত দিনের বুকে জাগাবে মাঝরাত্রি
তোমার রাতগুলোকে সুখনিদ্রা বানাবো
আঁধারের গলাচিপে হত্যক হবো
সব দর্শনের বিরুদ্ধে উন্মত্ত বিক্ষোভ
জীবনের নামে উন্মুক্ত বেহেমিয়ান, প্রেম আর ফুলের নাটাই
কত দূরে উড়বে বলো? ততদূর যাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



