ছবি নাই তবে স্মরণ আছে।
আছে কিছু রেটিনার ধরা স্মৃতি।
এইসব বায়োস্কোপ চলতে শুরু করলে ক্যামেরা ফেল মারে।
তখন দুটো দল মুখোমুখি। দুটো সম্প্রদায়। বিভেদের জালে আচ্ছন্ন, প্ররোচিত, খুনের নেশায় মাতাল।
প্রাণ ভয়ে পালাচ্ছে পথচারী এমনকি বাসগুলোও জানভয়ে কাতর।
তারমধ্যে ফুটছে বোমা।
ফুটছে গুলি।
কাঁদানে গ্যাসের মধ্যে রঙধনু উঠে গেল শাপলা চত্বরে।
আমিও পালাচ্ছি।
ডিভাইডার ধরে।
সেখানেই বেচারি উসকু-খুশকু চুলে হাতরাচ্ছিল নোংরা মলের ভেতরে খাদ্য।
ছবিটা কি আর তুলতে হবে?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


