প্রিয়তমা দেখো একদিন
তোমার জন্য ঠিকই এনে দেবো মেলামাইন ছাড়া গুড়োদুধ
কেমিকেল ছাড়া জুস আর বেরাসায়নিক ফলমুল
পাথরহীন চাল আর ইটের কুচি ছাড়া ডাল এনে দেবো
বিশুদ্ধ সরিষা দেব, সয়াবিনের খাঁটি তেল
ঘিয়ের মাঝে ঘিই পাবে, মধুতে মধু
তোমার জন্য নির্ভেজাল শবজী এনে দেবো
কলার জন্য দুইশ মাইল গিয়ে আনবো কলা চিনে
তুমি যদি খেতে চাও আম গাছে চড়ে নিজেই দেখবো চেখে
স্প্রের আগে তোমার হাতে পৌঁছুবে ঝাঁকা ভরে
তোমার জন্য ছাদে পালবো রেডমিট, একুরিয়ামে মৎস প্রকল্প
রাত দুপুরে খেতে চাইলেও পাবে খাঁটি স্বাদের ইলিশ
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


