রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ যখন প্রধান উপদেষ্টা হয়ে বসলেন তার শেষদিনের ঘটনা। মোকলেস আর্মির বাম হাতের থাপ্পর খাইয়া যখন ঘুইরা পইড়া আসমানের তারা গুনতেছিল তখন ইয়াজউদ্দিনের সামনে একটা কাগজ ধরা হইলো। সবকিছু আগেভাগে টাইপ করা। আর্মির নেতা কইলো, নেন, পদত্যাগ পত্রে দস্তখত করেন।
ইয়াজউদ্দিন ভয়ার্ত দৃষ্টিতে কেবল বলতে পারলো, দুটো থেকেই?
আর্মি কইলো, নাহ! আপাতত একটা থেকেই করেন!
বর্তমানে নতুন গল্প শোনা যাচ্ছে। ডঃ ফখরুদ্দিন নাকি ১৮ তারিখ নির্বাচন না হলে পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারেও একই প্রস্তুতি রয়েছে। তবে শোনা যায় সেনাবাহিনী নির্বাচন পেছানোর পক্ষে সক্রিয় রয়েছে।
ইত্যকার রাজনৈতিক গুজবের মধ্যে সর্বশেষ সংযোজন - বিএনপি ১৮ তারিখের নির্বাচনে অংশ না নেবার বিষয়ে জোরালো অবস্থান। শোনা যাচ্ছে আরেকটা ক্যু অপেক্ষায় আছে ঈদের ভ্যাকেশনে।
জয় মা সরস্বতী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

