somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগসমালোচনাঃ মহাকবি মাইকেল পরবর্তী যুগের সেনসেশন ওমর ফারুকের Definition About GIRL

২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাকবি মাইকেলের পরে নতুন ব্লগিয় সেনসেশন ওমর ফারুকের আবির্ভাবে ব্লগাকাশ এখন সাহিত্যরসে টইটুম্বুর। নারী জাতি সম্বন্ধে এক বিরল অভিজ্ঞতার চমৎকার বর্ননা ফুটে উঠেছে তার অনবদ্য এক ব্লগশিল্পে। প্রথম দেখায় যে মেয়েটিকে তার মনে হয়েছিল কোকা-কোলার বোতলের মত তাকে তিনি পুরুষের মত বীর্যশালীও দেখেছেন একই সাথে। লেখকের ভাষায়, I see a girl who is looking at me. I see him. কিন্তু প্রহেলিকার মত হারিয়ে যায় সেই ললনা; লেখক তাকে খুঁজে পায় না সপ্তাহখানেক ধরে। অকষাৎ একদিন দেখা মেলে। বন্ধুদের কাছে মরীয়া হয়ে জানতে চায় Do you collect me her mobile number? অবশেষে পাওয়া যায় সেই ঐতিহাসিক নম্বর 01815 then 683838.

এরপর কমার্স কলেজের উপর থেকে উড়ে যায় রাশি রাশি মেঘের ফ্লাইট। ওমর মেসেজ পাঠায় এবং Few minutes later I can convince him. মেয়েটির নাম টনি। অথচ বন্ধুরা বলেছিল সামরিন। লেখক হতচকিত হয়ে ওঠে। কিন্তু তার ভাল লাগতে থাকে মেয়েটিকে। I don’t tell him nothings. টনি সম্মোহিত করে ফেলে। মোটা হোক তাতে কি আসে যায়। বন্ধুত্ব মানে বন্ধুত্বই। লেখকের উদ্ধৃতিমূলক বক্তব্য এমন,

Is she fat? So what. But she is my friend. GOOD friend. I trust him. I respect him as my guardian. I believe, she always thinks my best. I get everything in my life from him but expect LOVE. She wants to be my best friend. Yes, She can. I don’t the definition about love. But I just like to see dream. My own opinion is Love and Dream both has strong relation.

কিন্তু এরপরে লেখকের জটিল উপলব্ধিতে নিদারূণ সংকট উপস্থিত হয়। যে মেয়েটিকে সে বন্ধুর মতই ভালোবেসেছিল সে আসলে টনি নয়। যে মেয়েটির নীল নয়নে লেখক হারিয়ে গেছিল সেই সামরিনই ফোনের অন্য পাশে। কিন্তু সামরিন দেখিয়ে দেয় তার আসল সরূপ, লেখক সেই দুর্বিসহ ঘটনার কথা বলেছেন এভাবে,

One-day certainty she tells me I do not like to talk with you. Are you serious? Yes, I am 100% serious. Why? I am joking with you just for few days. My original name is Samrin. I have collect new friend. So please don’t call me in next. I think you are a good boy. I think you must follow my order.

ওমরের জীবনে নতুন অভিজ্ঞতার চাষাবাদ চলে। ইতোমধ্যে সাইবেরিয়ান পাখিরাও উড়ে গিয়ে বসে জাহাঙ্গীরনগরের জলাভূমিতে। লেখক তা ব্যাখ্যা করতে পারেন না। কেবল বুঝতে পারেন জীবনের মানে। তিনি বলেন, I know the definition about GIRL.

অনবদ্য বর্ণনায় আর টানটান উত্তেজনাময় ভাষার গাঁথুনিতে লেখনী হয়ে উঠেছে জাতি ও ভাষার ঊর্ধ্বের এক ভয়াবহ বিষ্ফোরণমুখী যোগাযোগ। ওমর ফারুকের এই ব্লগ আমাদের কালে কালে বিমুগ্ধ করবে, জানতে সাহায্য করবে GIRL এর সরূপ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
৩২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×