আমার প্রিয় পোস্ট

যন্ত্র হতে হতে এখন অযান্ত্রিক তন্ত্রমন্ত্র ভালো বুঝি

উঁচু ছাদের কার্নিশে পায়ের শিরশিরে এ্যাটিটিউড

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৭

শেয়ারঃ
0 0 0

এটা প্রতিবারই হয়। উপরের তালাগুলোর ছাদের কিনারে গেলেই এমন হবে। এক পা ছাদে রেখে আরেক পা শূণ্যে ভাসিয়ে দিলে ভয়ে মরোমরো হয়ে উঠি। শিরশির করতে থাকে। রক্ত ঊর্ধ্বমুখী, নানাবিধ শরীরি তরলের চাপ দেখা মেলে। ঘুরতে থাকে ভ্রম্মান্ড। নিচে শর্ষে দেখতে থাকি। হাজারো ফুল ফুটতে থাকে চারদিকে, সমাধি ফলকটাও মনে হয় নিমিষে ঘুরে যায় চোখের সামনে।

কিন্তু আবারও উঠি। প্রতিবারই ছাদের কার্নিশে দাড়িয়ে এক পা শূণ্যে ভাসিয়ে দেই। নেশা হয়ে গেছে। আই লাইক ইট।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৫
জোহান বলেছেন: এই অভ্যাস বাদ দেন নাইলে বিপদ আছে কপালে
২. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩০
চাচামিঞা বলেছেন: হমম, একমত@জোহান , পোলাপাইনের কথা ভেবে হলেও এগুলো ছারেন।
৩. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩
টিপু বলেছেন: হার্ট দুর্বল হলে নাকি এরকম হয়।
৪. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪
চাচামিঞা বলেছেন: @টিপু হার্ট সবল হলেকি তাহলে খাওয়া যাবে?
৬. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯
সৃজন বলেছেন: সুইসাইড খাইতে চাও নাকি?
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: এইটা ঘুমের মধ্যে হইতেছে কয়েকদিন যাবত

৭. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬
যীশূ বলেছেন: তোমার সাথে এমন কোন ছাদে একবার উঠতে হবে। তারপর এক পা তোমার শূণ্যে যখন, আরেক পাও শূণ্যে পাঠিয়ে দেবো।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: কি নিষ্ঠুর! ভয়াবহ! তোমার কি কোন হৃদয় নাই? হৃদয় ভরা প্রেম নাই? ছিছিছি, আমি এখনই জিডি করবো তোমার নামে।

৮. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
কাক ভুষুন্ডি বলেছেন: শিরশিরে অনুভুতি।
৯. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
মুকুট বলেছেন: হুমম! আমার একটা অভ্যাস ছিলো, পুকুরে গোছল করতে নামলে গভীরতা যত বেশীই হোক না কেন, তলাতে পা ঠেকাতে ইচ্ছা করত, যদিও ভয় পেতাম, কিন্তু চেষ্টা করতাম!!! এভাবে একবার মরতে ধরেছিলাম! আপনার পোষ্ট পড়ে আবার মনে পড়ে গেল ঘটনাটা!
১০. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮
কুমারী শ্রীধন্যা গোস্বামী বলেছেন: কি সাংঘাতিক নেশা আপনার। জীবন নিয়ে খেলা? আপনার জীবন বীমা করা আছে তো?
১১. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১১
অরণ্য আনাম বলেছেন: আপনার অভ্যাসটা অতোটা বিপদজনক না।

আমার অভ্যাসটা ছিল মাত্রারিক্ত বিপদজনক। একবার পা পিছলে পড়ে গিয়েছিলাম। পাশে পানির পাইব ছিল। ওটা ধরে ঝুলে ছিলাম প্রায় ১৫ মিনিট। পরে আমাকে উদ্ধার করা হয়েছিল।
১২. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
আন্দালীব বলেছেন:
জোস প্র্যাকটিস ! তবে এই বিষয়ে আপনারে উৎসাহমূলক কিছু বলা যাবে না। বিষয়টা বিপজ্জনক। পাশাপাশি এই প্রসঙ্গে মনে পড়লো - ট্র্যাপিজের দড়ি বা তার ধরে যারা হাটে ওই বিষয়ট আমার খুবি থ্রিলিং লাগে....আর সেই সাথে ব্যালান্স করার বিষয়টাও।

আপনার চিন্তাভাবনাগুলা বা কখনো হঠাৎ কিছু লেখা একেবারেই ডিফরেন্ট লাগে। যেমন এইটা লাগলো।

অনেক উপর থেকে নীচের দিকে তাকালে আমার নিজের কী রকম যেন লাগে! ঘাড়ের পিছনে শিরশির করে, আর পিক্যুলিয়ার হইলেও সত্য যে- পিউবিক এরিয়াতে একটা অদ্ভুত অনুভূতি হয়....

আমার নিশ্চিতভাবেই এ্যাক্রোফোবিয়া আছে বলে মনে হয়।
১৩. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
অকাটমুর্খ বলেছেন: এ বিষয়ে মহান নগরবাউল জেমস বলেন..আমার এক পা শূণ্যে...আরেক পা কার্ণিশে....তবে একটা কথা বলতে সে ভুলে গেছিলো "ডোন্ট ট্রাই এট হোম"
১৪. ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
যীশূ বলেছেন: তুমি নিজের নামে জিডি করো।
১৫. ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
রাহুল বলেছেন: আই ডোন্ট লাইক ইট।ঊঊঊঊঊ মরে যাবোরে.......।
১৬. ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
ভেংচুক বলেছেন: বালা হৈতাচে না কিন্তু

 

মোট সময় লেগেছে ১.১৬১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যদি প্রশ্নবিদ্ধ করতে হয় তবে বরঞ্চ তলিয়ে যাবো তিমির সাথে, অতল ঘাসের সাথে, নীরব রাতের সাথে। সময়ের বিভাজনে ক্ষুদ্র প্রতিশোধের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ