বুশকে জুতা মেরে বিদায় জানালেন অপহরণ ও নির্যাতনের শিকার সাংবাদিক মুনতাজের আল জায়িদী
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুনতাজের আল জায়িদী জুতা ছুড়ে মারছেন
বুশ আরবীতে থ্যাংক ইউ বলা শেষ করতেই "ওই কুত্তা! এই নে বিদায়ী চুমা!" বলে চিৎকার করে উঠলেন সংবাদ সম্মেলনের তৃতীয় সাড়িতে উপবিষ্ট কায়রো ভিত্তিক আল-বাগদাদিয়া চ্যানেলের সাংবাদিক মুনতাজের আল জায়িদী এবং নিজের জুতা খুলে একটার পরে একটা ছুড়ে মারলেন বুশের মুখ লক্ষ্য করে। বুশ একটা স্বাদ পেলেন ইরাকীরা প্রকৃত অর্থে তাকে কেমন চোখে দেখে!
২৬ বছর বয়স্ক মুনতাজের এর আগে প্রতিবেদন তৈরীর জন্য অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
বুশ জুতার হাত থেকে বাচার জন্য নুয়ে পড়লেন। ছবি সূত্র পূর্বের ছবিতে।
বুশ অবশ্য বেশ ভালভাবেই ডস মারতে পেরেছিলেন। তবে ইরাকী জনগনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করায় ধন্যবাদ দিতে ভুল করেন নি। আরবে জুতা নিক্ষেপ চরম অবমাননাকর বলে প্রতীয়মান হলেও বুশ বলেছেন এটা তার জন্য তেমন কিছু নয়। সম্ভবত তিনি জানেন এসব তার নিত্য চলার পাথেয়। উপরন্তু মজা করেছেন এই বলে যে যদি আপনারা জানতে চান আসল ঘটনা তবে আমি বলতে পারি যে নিক্ষেপিত জুতার সাইজ ছিল ১০! পরে বলেছেন, আমি জানি না নিক্ষেপকারীর কি উদ্দেশ্য ছিল, তবে আমি কোনই হুমকি বোধ করি নাই!
নুরি আল মালিকি বুশকে ছুড়ে মারা জুতা থেকে রক্ষার চেষ্টা করছেন।
মাইকেলম্যালকিন এর সাইট থেকে ছবি নেয়া
দ্বিতীয় জুতার হাত থেকে বাচার প্রস্তুতি
এবং অতপর বুশকে নিয়ে ভাগছে
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন